১৯৬৭ সালে প্রতিষ্ঠিত Wright State University আমেরিকার অন্যতম একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি আমেরিকার Ohio স্টেটের Fairborn সিটিতে অবস্থিত। ভালো রিসার্চ অ্যাক্টিভিটির কারণে Wright State University-কে R2 রিসার্চ বিশ্ববিদ্যালয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ব্যাচেলর ও গ্র্যাজুয়েট লেভেলে বহু স্টেম এবং নন-স্টেমের প্রোগ্রাম চালু রয়েছে। এর মধ্যে গ্র্যাজুয়েট লেভেলেই ১৩৬টির মতো প্রোগ্রাম আছে এই বিশ্ববিদ্যালয়ে। US News-এর রিসেন্ট র্যাংকিং অনুযায়ী আমেরিকার জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান বর্তমানে ৪২৬তম।
নন-স্টেমের প্রোগ্রামসমূহ:
মাস্টার্স প্রোগ্রাম-
- Business Administration
- Crime and Justice Studies
- Psychology
- Counselling
- Economics
- English
- History
- Humanities
- Industrial Psychology
- Leadership Development
- Logistics and Supply Chain Management
- Literacy
- Management Information Systems
- Marketing Analytics and Insights
- Organizational Studies
- Public Administration
- Political Science
- School Counselling
- Sports Management
- Supply Chain Management
- Social Work
- Teacher Leader
- Teaching English to Speakers of Other Languages
পিএইচডি প্রোগ্রাম-
- Industrial Psychology
বিশ্ববিদ্যালয়টিতে আবেদনের যোগ্যতা-
১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
২। সিজিপিএ মিনিমাম 2.75 থাকা লাগে।
৩। ইংরেজি ভাষা দক্ষতায় নিচের যেকোন একটি টেস্ট স্কোর থাকা লাগে-
- IELTS- 6.5
- TOEFL- 79
- PTE- 57
- Duolingo- 120
৪। Official Academic Transcript.
৫। Statement of Purpose (SOP).
৬। Letters of Recommendation.
৭। GRE/GMAT Score.
(বি:দ্র: প্রোগ্রাম অনুযায়ী আবেদনের যোগ্যতা কিছুটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে।)
ফান্ডিং বা স্কলারশিপের সুযোগ-
ফান্ডিংয়ের ক্ষেত্রে প্রতিটি ডিপার্টমেন্টেই কিছু সংখ্যক গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ পাবার সুযোগ থাকে। এক্ষেত্রে GA/TA/RA এই তিনটি পজিশনে অ্যাসিস্ট্যান্টশিপগুলো স্টুডেন্টদের প্রদান করা হয়। এটা পেলে টিউশন ফি ও লিভিং কস্ট দুটোই কাভার করা যায়। অ্যাসিস্ট্যান্টশিপ ছাড়াও রয়েছে টিউশন স্কলারশিপ। এই স্কলারশিপ পেলে শুধু টিউশন ফিটা কাভার করা যাবে। এর বাইরে রয়েছে ডিপার্টমেন্ট ভিত্তিক বেশকিছু ফেলোশিপ। এই ফেলোশিপগুলোতে অ্যাসিস্ট্যান্টশিপের মতো কোনো অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় না। ফেলোশিপ পেলেও টিউশন ও লিভিং কস্ট সহজেই কাভার করা যায়। তবে ফেলোশিপগুলো কিছুটা কমপিটিটিভ হয়। যাদের খুব ভালো একাডেমিক প্রোফাইল থাকে তারা এই ফেলোশিপগুলোর জন্য বিবেচিত হয়।
বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত পাবেন এই লিংকে-
প্রোগ্রামগুলোর বিস্তারিত জানতে চাইলে এখানে ভিজিট করুন-
https://www.wright.edu/graduate-programs-and-honors-studies/graduate-programs
ফান্ডিং নিয়ে বিস্তারিত আছে এই লিংকে-
https://www.wright.edu/graduate-programs-and-honors-studies/admission-and-aid/graduate-scholarships
আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জানতে পারবেন এই ব্লগ লিংক থেকে-
বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
Australia- https://youtu.be/IjMcIUtTLok
Canada- https://youtu.be/GGyzdR5Kv3M
USA- https://youtu.be/vZPcwEWrfNA
Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg
Germany- https://youtu.be/3rc3RFVZrOE
India- https://youtu.be/Fl6gz4DOJ5A
Turkey- https://youtu.be/e3suBr6MKvA
South Korea- https://youtu.be/QcAdkYeIK8U
Finland- https://youtu.be/_v3dVDKwB18
Japan- https://youtu.be/VIP2mXd5Jlg
China- https://youtu.be/umr3YdxbSHc



















































































