সেল্ফ ফান্ডে পড়াশুনা নিয়ে খুব একটা কথা বলা হয়না আমার। কেন জানি স্কলারশিপ/ফান্ডিং এসব নিয়েই লিখি বা বলি। অথচ স্বামর্থ্য থাকলে নিজের খরচে পড়াশুনা করতে আসা খারাপ কিছু না বরং সুযোগ থাকলে বিদেশে পড়তে যাওয়া দরকার। চলেন একটু আলাপ করি-
সেল্ফ ফান্ড কি- সম্পূর্ণ নিজের টাকায় টিউশন ফি ও যাবতীয় খরচ মিটিয়ে ডিগ্রী সম্পন্ন করা।
সেল্ফ ফান্ডে আসলে কাজ করা যায় কিনা- অন ক্যাম্পাস সপ্তাহে ২০ ঘন্টা করতে পারবেন। এর বাইরে কাজের অনুমতি নেই
সেল্ফ ফান্ডে ভিসা হয় কিনা- যদি ফাইনেন্সিয়াল ডকুমেন্টস ভাল করে দেখানো যায় ও ইন্টার্ভিউ তে কনফিডেন্স দেখানো যায়, তাহলে হয়ে যায়।
ডিগ্রী শেষ করতে কত টাকা লাগে- এটা আগে ভাগে জানা পসিবল না তবে বেশ ভালো এমাউন্টই খরচ হবে
সেল্ফ ফান্ডে এসে পরে ফান্ড পাওয়া যাবে- বেশির ভাগ ক্ষেত্রেই ১/২ সেমেস্টার পরে ম্যানেজ হয় বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে। তবে নো গ্যারান্টি
সুযোগ থাকলে চলে যান সেল্ফ ফান্ডে। ভালো করতে পারলে এগুলা ব্যপার না। ইন্ডিয়ানরা পারছে, আমরা ও চেষ্টা করলে পারবো।


















































































