ইন্টারনেটে প্রতিদিন আর যা করি না করি অনেক বার গুগল করতে হয়। একটা টার্ম বুঝতেসিনা তো গুগল, কিছু নিয়ে আইডিয়া লাগবে তো সমাধান গুগলে, নতুন কিছু জানতে চাইলে ও সে গুগলই করা লাগে আবার কিছু নষ্ট হইসে তো নিজেই একবার কারিগরি করার উদ্দেশ্যে একটা গুগল করে দেখি যে ‘How to fix…..’.। ব্যপারটা এমন না যে যা জানিনা সেগুলা জানতে গুগল করি, বরং একটা কাজ ধরেন অনেক দিন একভাবে করে আসছি, দেখা গেলো আরেকদিন সে একই কাজ শুরু করার আগে গুগল করে দেখি যে এটা আর অন্য কোনভাভা করা যায় কিনা! অদ্ভুত ব্যপার হলো, আমি এতদিন যেভাবে কাজটা করতাম, তার চেয়ে বেটার/ইফেক্টিভ কোন পদ্ধতি পেয়ে যাই সেটা করার। কারণ, একই কাজ লাখো কোটি মানুষ করে ইন্টারনেটে তুলে রেখেছে। হয়তো কোন ব্লগ সাইটে, অথবা ভিডিও আকারে।
যেমন ধরেন, এতদিন কত শত ফর্মাল ইমেল করে আসছেন, এবার পরের ইমেইলটা করার আগে একবার গুগলে লিখে যে ‘How to write a formal email’ অথবা কাছাকাছি কিছু একটা। হাজারো লিংক এসে হাজির হবে চোখের পলকে, সাথে থাকবে অনেক রকমের টেম্পলেট। অথবা ধরেন, সিম্পল একটা প্রতিদিনের কাজ যেমন পানি পান, এটা যে উপায়ে আমরা পান করে আসছি ছোট বেলা থেকে সেটা কি ঠিক? সায়েন্টিফিক কোন উপায় আছে কি? কিভাবে পানি পান করলে শরীরের সবচেয়ে বেশি উপকার হয়? জানতে গুগল করেন ইংরেজি অথবা বাংলায়। দেখেন কত নতুন কিছু জেনে যাবেন এ এক গুগলেই। অবশ্যই ইংরেজিতে বেশি রেজাল্ট আসবে।
বিদেশে উচ্চ-শিক্ষার জন্য ও সেইম। স্ট্যাটমেন্ট লিখতে হবে? সিভি বানাতে হবে? রিকমেন্ডেশন লেটার ফরম্যাট কি? কোন ভার্সিটিতে আপনার সাবজেক্ট আছে? এমন কিছু নেই যেটা গুগল করলে বেশ কিছু তথ্য আসবে আর একটা মোটামোটি আইডিয়া এসে যাবে। এপ্লিকেশন প্রসেসে এ যে কোন কিছু না বুঝলে ও সে গুগলই সমাধান। তো, যারা কম গুগল করেন, তারা বেশি বেশি শুরু করতে পারেন।


















































































