এপ্লিকেশন প্যাকেজের একটা কম্পোনেন্ট হলো রাইটিং স্যাম্পল। অনেক ভার্সিটিই এমন রাইটিং স্যাম্পল চায় এপ্লিকেশনের রিকুয়ারমেন্ট হিসেবে। কি এ ডকুমেন্ট? অনেকে মোটিভেশনাল লেটার বা স্ট্যাটমেন্ট এর বিকল্প কিনা জিজ্ঞেস করেন কিন্তু আসলে সেটা না!
কি?
রাইটিং স্যাম্পল হলো একটা রাইট-আপ। আপনার নিজের লেখা একাডেমিক যে কোন লেখাই রাইটিং স্যাম্পল হিসেবে দেয়া যায়।
কেমন লেখা?
ধরেন, আপনার কোন পাব্লিকেশন আছে, সেটা দিয়ে দিতে পারেন টেনশন ছাড়া। তেমন কিছু না থাকলে, কোন কোর্সের রিকুয়ারমেন্ট হিসেবে এসাইন্মেন্ট সাবমিট করে থাকেন, তাহলে সেটাকে একটু পলিশ করে দিয়ে দিতে পারেন। অথবা সেটা না থাকলে, জাস্ট আপনার পছন্দের সাব্জেক্টে ৫/১০ পেইজের একটা আর্টিকেল লিখে জমা দিতে পারেন।
পারপাস কি?
এটা দিয়ে মূলত ভার্সিটি দেখতে চায় আপনার লিখার কোয়ালিটি ও একটা জিনিস এ্যানালাইসিস করার ক্যাপাসিটি কেমন! যেহেতু এখানে এসে শত শত পেইজ লিখতে হয়, তাই যাচাই করে নেয়া।
লেংথ কেমন?
এটা কিছু ভার্সিটি কোন লেংথ দেয়না জাস্ট দিতে বলতে পারে। আবার অনেকেই ৫ থেকে ১০ পেইজের কোন লিখা চাইতে পারে। কিছু না চাইলে ৫+ পেইজের যে কোন লিখা দিয়ে দিতে পারেন।
দেয়ার আগে যা করা দরকার-
যে লিখাই দিন, খুব ভালো করে এডিট করে দেন। গ্রামার আর বানান যেন কোনভাবেই ভুল না হয় সেটা খেয়াল রাখতে হবে। তারপর যতটুকু একাডেমিক টোন দেয়া যায় লেখায়, তত ভালো। লাগলে কাউকে দিয়ে প্রুফ রিড করায়া নেন যাতে ভাল একটা রাইট আপ দাড়ায়।
অবশেষে, ভার্সিটি এপ্লিকেশনে এটা ডিমান্ড করুক বা না করুক, এমন একটা রাইটিং স্যাম্পল রেডি করে রাখা ভালো। তাহলে এপ্লিকেশনের মাঝে টেনশনে পড়তে হবেনা বা তাড়াহুড়ো করে খারাপ কোয়ালিটির কিছু সাবমিট করতে হবেনা!


















































































