প্রাইভেট সেক্টরে জবের জন্য এপ্লাই করে অনেকে অভিযোগ করেন যে ডাক পাননা। একটা কারণ হিসেবে দেখান যে কানেকশন না থাকলে ডাকেনা। এটা বেশ খানিকটা সত্য। কিন্তু অনেক জায়গায় রিক্রুটিং ম্যানেজার কিছু ভালো সিভি চায় কিন্তু পাননা। আমরা আসলে অনেক জায়গায় দূর্বল এমনকি একটা ভালো সিভি বানানো, কাভার লেটার লেখা অথবা ইন্সট্রাকশন ফলো করতে ও পারিনা অনেকে। কিছুদিন আগে আমরা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট এর সার্কুলার দিয়েছিলাম। সেখানে অনেক মানুষজন এপ্লাই করেছেন। যেহেতু এখানে আমরা নিউট্রাল ভাবে জাস্ট প্রোফাইলের উপর ভিত্তি করে ডেকেছি, সেহেতু আমার কিছু অব্জার্ভেশন শেয়ার করছি-
1. আমরা ইচ্ছে করেই এপ্লিকেশন প্রসেস এক্টু জটিল করেছিলাম। আর ইন্সট্রাকশন যেভাবে দিয়েছি এপ্লাই করার জন্য সেটা ৩০% ও ফলো করতে পারেনি।
2. কিছু মানুষ এপ্লাই করেছে রিজিউমি ছাড়া। অথচ এটা মাস্ট ছিল
3. খুব লেইম সিভি পেয়েছি যেগুলা কোন ক্যাটাগরিতে পড়েনা
4. ১০০ ওয়ার্ডের মধ্যে একটা লিখা দিতে বলেছিলাম, সেটা অনেকে দেননি। আবার অনেকে এক লাইন লিখসে। ওই যে বললাম ফলো করেনি
5. ইমেইলের সাব্জেক্টে কি লিখতে বলেছিলাম সেটা বেশির ভাগই মেনশন করেনি
এটা ছোট একটা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট এর অভিজ্ঞতা শেয়ার করলাম। আমি ২ টা জবেই রিক্রুটমেন্ট এ কিছু সিভি দেখার সুযোগ হয়েছিল, এবং সেখানেও দেখেছি অনেক অদ্ভুত সব সিভি আর লিখা জোখা! অথচ সবাই মাস্টার্স পাশ ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে! কাউকে ছোট করছিনা কিন্তু এটা কি একটা ব্যাসিক ব্যপার না যে একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট এর ভালো ও আপডেটেড একটা সিভি থাকবে, যে কোন ইন্সট্রাকশন ফলো করতে পারবে?
যাক, কথা হলো, শুধু ডিগ্রী আর জিপিএ দিয়ে জব হয়না বা হওয়া উচিত ও না। তাই, জবে যারা এপ্লাই করছেন, তাদের এসব কিছু নিয়ে জানা থাকা দরকার।ভালো সিভি হলে ডাক পাওয়ার চান্স বাড়ে অনেকখানি।


















































































