আমরা সারা জীবন খুজে বেড়াই নিজেরা কি পারিনা, কি নেই, ঘাটতি কিসে আর নিজেদের ক্যাপাসিটি/যোগ্যতা নিয়ে সন্দেহ করি। সাথে যোগ হয় পরিবার বা আশে পাশের মানুষের এ্যাসেসমেন্ট, যেখানে সেইম কথা গুলো ছোট বেলা থেকে রিপিটেডলি শুনতে হয় যে- তুমি এটায় ভাল না, এটা নেই, অমুকের মত হতে পারলা না, কিছু হবেনা ইত্যাদি। আর অনেকেই অবচেতনভাবে ধরেই নেই, আমি আসলেই একটা গাধা আর আমারে দিয়ে কিচ্ছু হবেনা! আমরা দমে যাই, কারণ নিজেদেরকেই তো নিজেরা চিনিনা!
অথচ সত্যিটা হলো একজন মানুষ কখনোই সব জায়গায় ভাল হবেনা বা দরকার ও নেই। আমাদের বুঝতে হবে আমি আসলে কে, জীবনে কি করতে চাই, কিসে ভালো, কিসে আগ্রহ আছে, কি ভাল লাগেনা, কোনটা আমার ভেতরে ইন-বিল্ট ভালো। নিজেকে এ্যানালাইসিস করতে হবে, চিনতে হবে আর খুজে বের করতে হবে যে ভালো কিসে সেটা। তারপর সে ভালো দিক গুলোকে এক্সিলেন্ট করার প্ল্যান করে আগালে দূর্বল দিক গুলোকে থোরাই কেয়ার করে অসাধারণ কিছু করা সম্ভব। তাই বলে কি দূর্বল দিক গুলো সবল করবোনা? অবশ্যই করবো তবে ওগুলা নিয়েই পরে থাকতে গেলেই মুশকিল।
নিজেকে চিনলে জীবন সহজ হয়। ক্যারিয়ার বা লাইফের সিদ্ধান্ত নেয়া যায় ভালোভাবে। অন্যের করা কমেন্ট গুলো গায়ে লাগেনা আর শান্তিপূর্ণভাবে একটা লাইফ লিড দেয়া যায়। Know thyself দুইটা অমূল্য শব্দ আসলে।


















































































