দেশে অনার্স শেষ করার পরে ১ বছরের রেগুলার মাস্টার্স টা অনেক ক্ষেত্রে শুধু শুধুই। বিশেষ করে যদি উচ্চ-শিক্ষায় আসার ইচ্ছে থাকে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে, তাহলে এ মাস্টার্স এর তেমন কোন ভূমিকা নেই। কিন্তু দেশের প্রেক্ষাপটে দেখা যায়, অনার্সের রেজাল্ট দিতে দিতেই মাস্টার্স ১ম সেমেস্টারের অর্ধেক শেষ। তাই, সবাই এনরোল করে আর শেষ ও করে ফেলে। আমিও তাই করেছিলাম আসলে।
আমাদের একজন ফ্যাকাল্টি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করতেন, আপনারা এ মাস্টার্স কেন করতেসেন? আপনাদের এত তেল কোত্থেকে আসে? তখন বুঝতাম না কেন বলতেসে! আমার পারসোনাল ইন্সেণ্টিভ ছিল মাস্টার্স দেখিয়ে দ্রুত চাকুরীর বাজারে ইন করা। আমাদের ফিল্ডে এটা চাকুরী পেতে হেল্প করে। কিন্তু বিজনেস সহ ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স লাগেই না জবে যেতে। তাদের এ রেগুলার মাস্টার্স না করে পরে স্পেসেলাইজড কিছু করা ভালো।
তো যারা উচ্চ-শিক্ষায় আসার প্ল্যান আছে, তারা এ মাস্টার্স স্কিপ করে এমনভাবে প্রস্তুতি নেয়া উচিত যাতে অনার্স শেষ করেই চলে আসতে পারেন। কিন্তু সেটার জন্য সব প্রস্তুতি নিতে হবে ফোর্থ ইয়ারেই।



















































































