Griffith University অস্ট্রেলিয়ার অনেক নামকরা একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার South East Queensland-এ বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। ১৯৭১ সালের ৩০ ডিসেম্বরে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। Griffith University-তে বেশ ভালোমানের রিসার্চ হয়ে থাকে। QS World University Rankings অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি বর্তমানে ২৬৮তম অবস্থানে আছে। এখানে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি লেভেলে অনেক ভালো ভালো ডিগ্রি প্রোগ্রাম রয়েছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে আছে স্টুডেন্টদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা। বর্তমানে এদের মোট ৫টি ফিজিকাল ক্যাম্পাস রয়েছে-
- Gold Coast
- Brisbane South (Nathan)
- Mount Gravatt
- Logan
- South Bank
নন-স্টেমের প্রোগ্রামসমূহ-
মাস্টার্স প্রোগ্রাম:
- Business Administration
- Finance
- Financial Crime Investigation and Compliance
- Financial Technology
- Professional Accounting
- Global Development
- Education
- Primary Teaching
- Secondary Teaching
- Cinematic Arts
- Marketing
- International Tourism and Hospitality Management
- Visual Arts
- Applied Behavior Analysis
- Clinical Psychology
- Clinical Psychology Practice
- Global Public Health
- Professional Psychology
- Public Health
- Rehabilitation Counselling
- Social Work
- Music
- Teaching English to Speakers of Other Languages
- Teaching English to Speakers of Other Languages and Leadership
পিএইচডি প্রোগ্রাম:
- Education
- Clinical Psychology
- Musical Arts
- Visual Arts
আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:
১। যেকোন মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। আবার পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য ব্যাচেলর ও মাস্টার্স উভয় ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ-র ক্ষেত্রে প্রোগ্রাম অনুযায়ী আলাদা হয়ে থাকে। তাই ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।
২। আবেদনের সময় সব Academic Transcript গুলো লাগবে।
৩। ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণে IELTS/TOEFL/PTE ইত্যাদি যেকোন একটি টেস্ট স্কোর অবশ্যই লাগবে। এছাড়া আবেদনের সময় এই ডকুমেন্টও সাবমিট করতে হবে। মিনিমাম টেস্ট স্কোর একেক প্রোগ্রামে একেক রকম চেয়ে থাকে। তাই ওয়েবসাইট থেকে চেক করে নিতে হবে।
৪। পাসপোর্ট লাগবে।
৫। CV/Resume লাগবে।
৬। Statement of Purpose/Motivation Letter লাগবে।
৭। রিসার্চ ডিগ্রিতে (Research Master’s or PhD) আবেদন করতে চাইলে Research Proposal জমা দিতে হবে।
৮। আগের রিসার্চ কাজের বা জবের অভিজ্ঞতা থাকলে প্রুফ দিতে হবে।
৯। Art, Design বা Creative প্রোগ্রামগুলোতে Portfolio জমা দিতে হবে।
(প্রোগ্রাম অনুযায়ী আবেদনের যোগ্যতা এবং অন্যান্য রিকোয়ারমেন্টগুলো ভিন্ন ভিন্ন হতে পারে।)
ফান্ডিং ও স্কলারশিপের সুযোগ-
Griffith University-তে Master’s by Research এবং PhD প্রোগ্রামগুলোতে বেশ ভালো ফান্ডিং পাবার সুযোগ আছে। এই ধরনের প্রোগ্রামগুলোতে টিউশন ফি ও লিভিং কস্ট দুটোর জন্যই ফান্ডিং পাওয়া যায়। কিন্তু Master’s by Coursework প্রোগ্রামগুলোতে ফান্ডিংয়ের পরিমাণ অনেকটাই কম হয়ে থাকে।
১। Griffith University International Postgraduate Research Scholarship (GUIPRS)
এই স্কলারশিপটি শুধু Master’s by Research বা PhD প্রোগ্রামগুলোতে দেয়া হয়। এটা পেলে টিউশন ফি পুরোটা কাভার করা যায়। স্কলারশিপটি পেতে খুব ভালো একাডেমিক প্রোফাইল থাকতে হয়।
২। Griffith University Postgraduate Research Scholarship (GUPRS)
স্কলারশিপটি পেলে শুধু মাসিক স্টাইপেন্ড পাওয়া যায় যা দিয়ে লিভিং কস্ট কাভার হয়ে যাবে। টিউশন ফি ওয়েইভ পাবার কোনো সুযোগ নেই। তবে এই স্কলারশিপের সাথে একই সাথে GUIPRS স্কলারশিপ পেলে দুটোই কাভার হয়ে যায়।
৩। International Student Academic Excellence Scholarship
Coursework Master’s/Postgraduate Coursework প্রোগ্রামগুলোর জন্য এই স্কলারশিপটি খুব ভালো একটি ফান্ডিং অপশন। এই স্কলারশিপে টিউশন ফি ওয়েইভ পাবার সুযোগ আছে। স্কলারশিপটি মেরিট-বেসড। তাই খুব ভালো একাডেমিক প্রোফাইল থাকতে হবে। এই স্কলারশিপে আলাদা করে আবেদন করতে হয় না। প্রোগ্রামে আবেদন করলেই স্কলারশিপেও আবেদন হয়ে যায়।
৪। Australia Awards Scholarship
অস্ট্রেলিয়ার অন্যতম একটি প্রেসটিজাস স্কলারশিপ হল Australia Awards Scholarship. এই সরকারি স্কলারশিপের আওতায় Griffith University আছে। স্কলারশিপটি সরকারি হওয়াতে টিউশন ফি, লিভিং কস্ট, যাতায়াত খরচসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধাই পাওয়া যায়।
৫। Australian Government Research Training Program (RTP) International Fee Offset Scholarship
এই স্কলারশিপটিও অস্ট্রেলিয়ার অন্যতম একটি সরকারি স্কলারশিপ। এটি সাধারণত রিসার্চ বেসড প্রোগ্রামগুলোতে প্রদান করা হয়। তাই Griffith University-র সব Master’s by Research এবং PhD প্রোগ্রামগুলো এই স্কলারশিপের আওতাধীন। স্কলারশিপটি শুধু টিউশন ফি পুরোটা কাভার করবে। এর বাইরে লিভিং কস্ট পাবার কোনো সুযোগ নেই।
বিশ্ববিদ্যালয়, প্রোগ্রাম, ডেডলাইন এবং ফান্ডিং সবকিছু নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন-
অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা নিয়ে আরও পোস্ট পাবেন এই ব্লগ লিংকে-
অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?
অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার গড়া ও PR পাওয়ার সহজ উপায় গুলো
অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষাঃ মাস্টার্স ও পিএইচডিতে স্কলারশিপ এর প্রস্তুতি



















































































