উচ্চশিক্ষার জন্য এশিয়ার দেশগুলোর মধ্যে Brunei বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপার্টমেন্ট ভিত্তিক ইন্টার্নাল স্কলারশিপ থাকার পাশাপাশি আছে সরকারী স্কলারশিপের সুযোগ। বিশ্ববিদ্যালয়গুলোর গ্লোবাল র্যাংকিংও বেশ ভালোই বলা যায়। স্টেম বা নন-স্টেম উভয় ফিল্ডেই সুযোগ আছে এখানে। বিশেষ করে যারা আরবী বা ইসলাম রিলেটেড সাবজেক্টগুলোতে পড়ছেন তাদের জন্য Brunei খুবই ভালো একটা টার্গেট কান্ট্রি হতে পারে। Brunei-তে উচ্চশিক্ষায় আসতে চাইলে কোথা থেকে ফ্রিতে সব তথ্য পাবেন সেসব নিয়েই কথা বলব আজকের ব্লগে।
ফেসবুক গ্রুপ/প্রোফাইল:
ব্রুনাইয়ের উচ্চশিক্ষা নিয়ে ফেইসবুকে খুব বেশী রিসোর্স পেলাম না। তবে ব্রুনাইতে যেতে চাইলে উনাকে ফলো করতে পারেন। উনি একজন Brunei Darussalam Scholar. আশা করছি উনার থেকে কিছু তথ্য পাবেন।
Bangladeshi Students for Brunei Darussalam
Foreign Scholarship Info for Bangladeshi Students
Scholarship Information for Bangladeshi Students – (SIBS)
এর বাইরে এই গ্রুপগুলো দেখতে পারেন। এখানেও বেশ কয়েকজন Brunei Darussalam Scholar যুক্ত রয়েছেন। আশা করছি তথ্য নিয়ে কোনো সমস্যায় পড়লে এসব গ্রুপ থেকে হেল্প পাবেন।
ইউটিউব চ্যানেল/প্লে-লিস্ট:
ব্রুনাই দারুসসালামে ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন
Brunei Government Scholarship 2025-26 | ব্রুনাই স্কলারশিপ
ইউটিউবে ব্রুনাইয়ের উচ্চশিক্ষা নিয়ে জানতে আমার করা এই লাইভ সেশনটি আর এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওগুলো থেকে ব্রুনাইয়ের উচ্চশিক্ষা নিয়ে মোটামুটি অনেক কিছুই জানতে পারবেন।
স্কলারশিপ ওয়েবসাইট:
Brunei Darussalam Government Scholarship (BDGS)
ব্রুনাইয়ের বিখ্যাত সরকারি স্কলারশিপ হল Brunei Darussalam Scholarship. এই স্কলারশিপ অনার্স, মাস্টার্স ও ডিপ্লোমা লেভেলে দেয়া হয়। স্কলারশিপটিতে আবেদন করা এবং অন্যান্য সকল তথ্য পাবেন এই অফিসিয়াল ওয়েবসাইট লিংক থেকে।
Universiti Brunei Darussalam Graduate Research Scholarship (UGRS)
Universiti Teknologi Brunei (UTB) Graduate Scholarship
Sultan’s Scholar Scholarship Scheme
এর বাইরে ব্রুনাইতে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফুল-ফান্ডেড স্কলারশিপও দেয়া হয়। এসব স্কলারশিপের বিস্তারিত জানতে পারবেন ওপরের এই লিংকগুলো থেকে।
উচ্চশিক্ষায় যদি এশিয়া টার্গেট হয়ে থাকে তবে নির্দ্বিধায় ব্রুনাইকে বেছে নিতে পারেন। পড়াশোনার ভালো পরিবেশসহ একটা রিলিজিয়াস ভাইবও পাবেন এখানে। আশা করছি ব্রুনাইয়ের উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত জানতে এই রিসোর্সগুলো অনেক কাজে আসবে।
অন্যান্য দেশের ফ্রি-রিসোর্সগুলো পাবেন এই ব্লগ লিংক থেকে-
ব্রুনাইয়ের সরকারি স্কলারশিপ Brunei Darussalam Scholarship নিয়ে বিস্তারিত লেখা পাবেন এই লিংকে-
বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-
Australia- https://youtu.be/IjMcIUtTLok
Canada- https://youtu.be/GGyzdR5Kv3M
USA- https://youtu.be/vZPcwEWrfNA
Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg
Germany- https://youtu.be/3rc3RFVZrOE
India- https://youtu.be/Fl6gz4DOJ5A
Turkey- https://youtu.be/e3suBr6MKvA
South Korea- https://youtu.be/QcAdkYeIK8U
Finland- https://youtu.be/_v3dVDKwB18
Japan- https://youtu.be/VIP2mXd5Jlg
China- https://youtu.be/umr3YdxbSHc



















































































