দুবাই:
দুবাই শুধু পর্যটন বা ব্যবসার জন্য নয়, বরং উচ্চশিক্ষার জন্যও একটি উদীয়মান গন্তব্য।
কেন দুবাই বেছে নেবেন?
বিশ্বমানের বিশ্ববিদ্যালয়: হারিয়ট-ওয়াট, দুবাই ইউনিভার্সিটি, মিডলসেক্স ইউনিভার্সিটি ইত্যাদি।
আধুনিক শিক্ষা ব্যবস্থা: নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর জোর।
স্টুডেন্ট ফ্রেন্ডলি পরিবেশ: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বহুসাংস্কৃতিক পরিবেশ।
ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ: স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানিতে কাজ করার সুযোগ।
স্বল্প খরচে বিশ্বমানের শিক্ষা: স্কলারশিপ ও অর্থনৈতিক প্যাকেজের সুবিধা।
জনপ্রিয় কোর্সসমূহ:
বিজনেস ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, মিডিয়া স্টাডিজ, এবং ডাটা সায়েন্স।
সৌদি আরব:
সৌদি আরব উচ্চশিক্ষার জন্য বিনিয়োগ বাড়িয়েছে এবং গবেষণার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে।
কেন সৌদি আরব বেছে নেবেন?
শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়: কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (KAUST)।
ফ্রি টিউশন: অনেক সরকারি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষা।
স্কলারশিপের সুযোগ: পুরো কোর্স ফি, থাকা-খাওয়া ও ভ্রমণের খরচ কাভার করে এমন স্কলারশিপ।
গবেষণার সুযোগ: বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও পেট্রোলিয়াম টেকনোলজিতে।
ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি: মুসলিম শিক্ষার্থীদের জন্য ধর্মীয় চাহিদা পূরণ সহজ।
জনপ্রিয় কোর্সসমূহ:
ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, পেট্রোলিয়াম স্টাডিজ, আরবি ভাষা ও সংস্কৃতি এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
আইইএলটিএস (দুবাইয়ের জন্য) এবং ইংরেজি দক্ষতার প্রমাণ।
অ্যাকাডেমিক সার্টিফিকেট।
আবেদনপত্রের সাথে SOP ও রেফারেন্স লেটার।
নন-স্টেমের বিভিন্ন সাবজেক্টের ২৫০+ ফান্ডিং সংক্রান্ত তথ্য জানতে পারবেন এই ব্লগ লিংক থেকে-
Arabic Department থেকে ব্রুনাইতে উচ্চশিক্ষা নিয়ে জানুন-
ইউনিভার্সিটি খুঁজে বের করা ও প্রফেসরকে ইমেইল করার ইফেক্টিভ উপায়-
GRE ভালো স্কোরের টেকনিক। ৩৩৩ স্কোর করা আরাফাত ইকরামের কাছে জানুন-
IELTS ব্যাসিক ও প্রতিটা মডিউলে ৮+ স্কোরের টিপস নিয়ে জানুন-



















































































