কমনওয়েলথ এবং শেভেনিং স্কলারশিপ ছাড়াও UK-র গ্রেট স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য উল্লেখযোগ্য একটি সুযোগ। এই স্কলারশিপটি মূলত ইউকে সরকারের GREAT Britain Campaign এবং British Council এর পক্ষ থেকে দেয়া হয়ে থাকে। বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। স্কলারশিপটি এক বছরের পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম অথবা দুই বছরের মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে এক বছরের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে একজন শিক্ষার্থী এককালীন £১০,০০০ স্টাইপেন্ড পেয়ে থাকে যা শুধুমাত্র টিউশন ফি কাভার করতে সহায়তা করে।
স্কলারশিপটি যে সকল দেশের জন্য প্রযোজ্য-
- Bangladesh
- China
- Egypt
- Ghana
- Kenya
- India
- Indonesia
- Malaysia
- Mexico
- Nigeria
- Pakistan
- Thailand
- Turkey
- Vietnam
বাংলাদেশ থেকে যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে-
- Aston University
- Cardiff University
- Cranfield University
- Keele University
- Robert Gordon University
- University of Manchester
- Ulster University
- University of East Anglia
- University of Hull
- University of Southampton
আবেদনের যোগ্যতা:
- বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
- মিনিমাম আইএলটিএস স্কোর 5.5-6.5 থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
- ভ্যালিড পাসপোর্ট
- আন্ডারগ্র্যাজুয়েট ট্রান্সক্রিপ্ট
- English proficiency test score
স্কলারশিপ নিয়ে বিস্তারিত রয়েছে এই লিংকে-
https://study-uk.britishcouncil.org/scholarships-funding/great-scholarships



















































































