বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের দেশের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে United Kingdom. পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম ওয়ার্ক পারমিট থাকার কারণে UK-তে থাকা-খাওয়ার খরচ যোগানও তুলনামূলক সহজ। এছাড়াও কম টিউশন ফিস এবং বিভিন্ন সরকারী স্কলারশিপ থাকার কারণে UK বর্তমানে অনেক শিক্ষার্থীদের প্রথম পছন্দ। তাই আজকে কথা বলব UK-তে পড়তে যাবার গুরুত্বপূর্ণ রিসোর্সগুলো নিয়ে যেখান থেকে সব অথেনটিক তথ্য পাওয়া সম্ভব।
ফেসবুক গ্রুপ:
HigherStudyAbroad – Global Hub of Bangladeshis
এই গ্রুপে UK-তে পড়তে যাবার বিস্তারিত অনেক পোস্ট রয়েছে। সেগুলো সার্চ করে পড়লে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এছাড়াও যেকোনো বিষয়ে প্রশ্ন থাকলে গ্রুপ রুলস মেনে পোস্ট করতে পারেন।
ইউটিউব চ্যানেল এবং লাইভ সেশন:
এই চ্যানেলগুলো UK তে পড়াশোনা করছে এমন দুজন শিক্ষার্থীর যাদের ভিডিওগুলো বেশ হেল্পফুল মনে হয়েছে। চ্যানেলগুলোতে UK-তে পড়তে যাবার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।
UK-র খুব পরিচিত স্কলারশিপ কমনওয়েলথ, শেভেনিং এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে যাবার ফুল প্রসেস নিয়ে জানতে আমার করা লাইভ সেশনগুলো দেখতে পারেন।
কমনওয়েলথ স্কলারশিপের বিস্তারিত
অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এডমিশন নিয়ে বিস্তারিত
স্কলারশিপ ওয়েবসাইট:
এই ওয়েবসাইটগুলোতে কমনওয়েলথ, শেভেনিং, গ্রেট এবং অন্যান্য সরকারী স্কলারশিপগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।
উচ্চশিক্ষায় UK-তে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ রয়েছে। শুধুমাত্র গুগল করে কোনো প্রকার এজেন্সির সাহায্য ছাড়াই অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সকল কাজ নিজেই করা সম্ভব। আপনারা যারা UK-তে পড়তে যাবার পরিকল্পনা করছেন আশা করছি এই রিসোর্সগুলো তাদের জন্য অনেক হেল্পফুল হবে।



















































































