আমেরিকা সাম্প্রতিক বছর গুলাতে প্রচুর স্টুডেন্ট ভিসা দিচ্ছে। অনেকে সহজে ভিসা পেয়ে গেলেও, কেউ কেউ ডিনাইড হয়। কি কি কারণে ভিসা ডিনাই হতে পারে সে ইস্যু গুলো নিয়ে আলাপ করবো-
1. DS 160 ফর্ম পূরণের সময় যদি কোন অশুদ্ধ বা ভুল অথবা মিথ্যা তথ্য দেয়া হয়, সেটাকে সিরিয়াসলি নিয়ে ভিসা না দিতে পারে। একুরেট তথ্যই এ্যম্বাসি আশা করে
2. কোন ভাইটাল ডকুমেন্ট যদি দেয়া না হয়
3. ইন্টারভিউ তে যদি ভিসা অফিসার কোনভাবে বুঝতে পারে যে আপনার দেশে ফেরার প্ল্যান নেই, তাহলে ভিসা ডিনাই করতে পারে। ডিগ্রী শেষ করে কি করবা এ প্রশ্নটা করেই আর ভালো উত্তর রেডি থাকা জরুরী
4. এম্ব্যাসি ব্যাকগ্রাউন্ড চেকে কোন ক্রিমিনাল এ্যক্টিভিটি ধরা পড়লে। তার মানে পুলিশ ভ্যারিফিকেশনে যদি তেমন কিছু আসে, তাহলে ভিসা রিজেক্ট করতে পারে
5. যে প্রোগ্রামে, দেশে যাচ্ছেন বা স্পন্সর এর ফাইনেন্সিয়াল কন্ডিশন নিয়ে ভিসা অফিসারের সন্দেহ হলে সমস্যা। যদি ইন্টারভিউ তে ভিসা অফিসার বুঝে যে আপনি আসলে পড়তেই যাচ্ছেন না বা ভালো করে ব্যপার গুলো বুঝেন না তাহলে ও ভিসা না দিতে পারে।
তাই, ডকুমেন্টস হতে হবে কম্পলিট, সব তথ্য সঠিক দিতে হবে, নিজের প্রোগ্রাম , ইউনিভার্সিটি সম্পর্কে জানতে হবে, ফিরে এসে কি করবেন এ প্রশ্নের জ্ববাব ভালো হতে হবে, ইন্টারভিউ তে যাওয়ার আগে পসিবল প্রশ্ন গুলো অনেকবারপ্র্যাক্টিস করে গেলে আর কনফিডেন্স সহ উত্তর দিতে পারলে ভিসা পাওয়ার চান্স বাড়ে। সবচেয়ে বেশি চান্স বাড়বে যখন ইউনিভার্সিটি থেকে কোন স্কলারশিপ বা ফান্ড থাকবে। তো, পয়েন্ট গুলো মাথায় রেখেই ইন্টারভিউ দিন, ভিসা হবে আশা করি।



















































































