হায়ার স্টাডিজে ফান্ড সহ যেতে চান? ভালো কথাও জব করতে চান? যাই করতে চান ক্যারিয়ারে, নেটওয়ার্ক ডেভেলপ করা খুব জরুরী। আমি পারসোনালী বেনেফিটেড। ধরুন, আপনি বিদেশে পড়তে যাবেন। তাহলে শুরুতে খুঁজুন যে আপনার ডিপার্টমেন্টের বড় ভাই/বোন কে কে বিদেশে পড়াশুনা করছে বা করেছে, তাদের লিস্ট করেন। কাওকে পাচ্ছেন না, নিজের ফেসবুক ফ্রেন্ড লিস্ট ঘেঁটে দেখেন অপরিচিত কোন মিউচুয়াল আছে কিনা। তাও নেই, তাহলে হায়ার স্টাডিজ গ্রুপ গুলায় গিয়ে সার্চ দিয়ে বের করেন আপনার সাবজেক্টে কেউ কখনো পোস্ট দিয়েছে কিনা, পেয়ে যাবেন কাওকে না কাওকে। যারেই পান, গুছিয়ে নক করেন। আজাইরা প্রশ্ন না, নিজে কিছু রিসার্চ করেন, যা জানবেন না, সেটা জিজ্ঞেস করেন।
যিনি অলরেডি পড়াশুনা করছেন, তিনি জানেন কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনার সাবজেক্টে ফান্ড আছে, ভাই/আপুর বিশ্ববিদ্যালয়ে কোন প্রফেসরের কাছে ফান্ড আছে ইত্যাদি।
জবের ক্ষেত্রে ও সেইম। লাখ লাখ সিভি থেকে সে বড়/ভাই আপুই পারবে HR এর কাছে পিক করে দিতে আর আপনি ইন্টার্ভিউ এর ডাক পান। তাই, যে যা করতে চান, নেটওয়ার্ক করেন যত দ্রুত সম্ভব। কি পারেন না পারেন, সেটা পরে প্রুভ করতে পারবেন কিন্তু আপনার দরকার সঠিক তথ্য আর অল্প সহায়তা। এটা কি পরিমাণ ইফেক্টিভ শুরু করলেই বুঝবেন।



















































































