আমেরিকায় স্যোসাল সাইন্স/আর্টস বা বিজনেসে (নন-স্টেম) পড়াশুনা করতে আসার কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো নিয়ে জানা দরকার যাতে সিদ্ধান্ত নিতে সহজ হয়।
১। নন-স্টেম ডিগ্রীতে ফান্ড এর অপশন স্টেমের চেয়ে কম
২। ডিগ্রী শেষ করার পরে OPT (Optional Practical Training) এ সময় পাওয়া যায় মাত্র ৯ মাস থেকে ১ বছর
৩। এ সাবজেক্ট গুলা ( বিশেষ করে স্যোসাল সাইন্স ও আর্টস) থেকে বের হয়ে অল্প সময়ে চাকুরী পাওয়া একটু কঠিনই কারণ নন-প্রফিট ও পাবলিক অফিস গুলো নরমালী H1B স্পন্সর করেনা। বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি বা এডমিনিসট্রেটিভ পজিশনে জয়েন করতে পারলে সুযোগ থাকে
৪। OPT এর অল্প সময়ে জব সিকিউর করা কঠিন হয়। আর টেকনিক্যাল জবের যেভাবে ছড়াছড়ি, নন-টেকনিক্যাল অতটা নেই
এর মানে এ না যে এখানে নন-স্টেম থেকে বের হয়ে কিছু করা যাচ্ছেনা বা যাবেনা। শুরু থেকে নিজের প্ল্যান করে আগালে সব ঠিকভাবে করাই পসিবল।এজন্য অনেক কেই সাজেস্ট করি নিজের সাবজেক্টের আশেপাশে স্টেম ডিগ্রী থাকলে খুঁজে বের করে এপ্লাই করতে। যেমন- ইকোনোমিক্স, পাবলিক পলিসি সহ কিছু ডিগ্রী স্টেম হিসেবে কাউন্ট করে। জানুন, বুঝুন আর ভেবে এপ্লাই করুন।



















































































