বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির জন্য ইউরোপে যাওয়ার ক্ষেত্রে অনেকেরই একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য থাকে পড়াশোনা শেষে Permanent Residency (PR) পাওয়া। তবে কোন দেশে PR সবচেয়ে সহজ এর কোনো স্পেসিফিক উত্তর নেই। কারণ PR-এর ক্ষেত্রে residence period, চাকরি, income, language, tax record, health insurance এবং residence permit-এর ধরন ইত্যাদি অনেক কিছু বিবেচনা করা হয়।
তবে কিছু ইউরোপীয় দেশে international students ও skilled workers-এর জন্য PR-এর pathway তুলনামূলকভাবে সহজ ও সুবিধাজনক।
১. Germany — Skilled graduates-দের জন্য অন্যতম ভালো একটা অপশন
Germany international students ও skilled professionals-এর জন্য অন্যতম আকর্ষণীয় দেশ। জার্মান বিশ্ববিদ্যালয় থেকে graduation করার পর non-EU graduates সাধারণত ১৮ মাস পর্যন্ত job-search residence permit পেতে পারেন। এই সময়ে qualified employment খোঁজার সুযোগ থাকে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, Germany-তে পড়াশোনা শেষ করে qualified employment পাওয়ার পর settlement permit (স্থায়ী বসবাসের অনুমতি) পাওয়ার পথ তুলনামূলকভাবে দ্রুত হতে পারে। সরকারি তথ্য অনুযায়ী, German university graduates qualified professional হিসেবে চাকরি করার পর নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রায় ২ বছর employment-এর পর settlement permit-এর জন্য আবেদন করতে পারেন।
কাদের জন্য ভালো?
-STEM graduates
-IT/Computer Science professionals
-Engineers
-Healthcare professionals
-Skilled workers
-German language শিখতে অসুবিধা নেই যাদের
২. Portugal — দীর্ঘমেয়াদি settlement-এর জন্য জনপ্রিয়
Portugal দীর্ঘদিন ধরে international migrants-এর জন্য আকর্ষণীয় destination. সাধারণভাবে ৫ বছর বৈধ residence দীর্ঘমেয়াদি residence-এর গুরুত্বপূর্ণ ধাপ। তবে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কোন ধরনের residence permit নিয়ে থাকছে এবং individual circumstances কী তার ওপর eligibility নির্ভর করে।
Portugal-এর immigration authority AIMA-এর তথ্য অনুযায়ী, EU citizens-এর permanent residence-এর ক্ষেত্রে ৫ বছর continuous legal residence একটি গুরুত্বপূর্ণ requirement. Non-EU nationals-এর ক্ষেত্রে আলাদা national permanent residence rules প্রযোজ্য।
Portugal-এর বড় আকর্ষণ হলো বিভিন্ন residence route যেমন: employment, study পরবর্তী employment, এবং কিছু ক্ষেত্রে independent-income/digital-worker ভিত্তিক residence pathway।
কাদের জন্য ভালো?
-Remote workers
-Entrepreneurs
-Skilled workers
-International graduates
-যাদের long-term settlement লক্ষ্য
৩. Spain — ৫ বছরের long-term residence pathway
Spain-এ non-EU nationals-এর জন্য long-term residence পাওয়ার একটি প্রধান পথ হলো বৈধভাবে এবং ধারাবাহিকভাবে ৫ বছর residence করা। Spanish Ministry of Inclusion-এর তথ্য অনুযায়ী, national long-term residence permit এমন একটি অনুমতি যা Spain-এ indefinitely reside and work করার সুযোগ দেয়, এবং সাধারণ ক্ষেত্রে application-এর আগে ৫ বছর legal and continuous residence প্রয়োজন।
এখানে একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো, study period-এর ক্ষেত্রে নিয়মটি সরাসরি পুরো ৫ বছর হিসেবে গণনা নাও হতে পারে। Spain-এর EU long-term residence rules অনুযায়ী, নির্দিষ্ট পরিস্থিতিতে study period-এর ৫০% হিসাব করা যেতে পারে, যদি application-এর সময় applicant residence status-এ থাকেন।
কাদের জন্য ভালো?
-International students
-Skilled workers
-Entrepreneurs
-যারা Spanish language ও culture-এর সঙ্গে মানিয়ে নিতে পারবেন
৪. Sweden — Skilled workers-এর জন্য খুব ভালো একটা pathway
Sweden-এ work permit নিয়ে থাকা skilled workers-এর জন্য PR-এর pathway বেশ সহজ। Swedish Migration Agency-এর বর্তমান নিয়ম অনুযায়ী, একজন worker সাধারণত গত ৭ বছরের মধ্যে অন্তত ৪ বছর Sweden-এ work permit নিয়ে কাজ করলে permanent residence permit-এর জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি financial self-support এবং অন্যান্য requirements পূরণ করতে হয়।
এছাড়া non-EU nationals যারা Sweden-এ ৫ বছর continuous legal residence করেছেন, তারা নির্দিষ্ট শর্তে EU long-term resident status-এর জন্য আবেদন করতে পারেন; এই status granted হলে permanent residence permit-ও দেওয়া হয়, যদি আগে থেকেই PR না থাকে।
কাদের জন্য ভালো?
-IT professionals
-Engineers
-Researchers
-Highly skilled workers
-EU Blue Card holders
৫. Belgium — ৫ বছরের long-term residence route
Belgium-এ non-EU nationals-এর জন্য long-term resident status পাওয়ার সাধারণ শর্ত হলো ৫ বছর legal and uninterrupted residence।
Belgian Immigration Office-এর তথ্য অনুযায়ী, applicant-কে আগের ৫ বছর legal and uninterrupted residence, sufficient financial resources, health insurance এবং public-order related requirements পূরণ করতে হয়।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু highly qualified worker/European Blue Card holder-এর ক্ষেত্রে EU-এর বিভিন্ন দেশে থাকা residence period নির্দিষ্ট conditions-এ একত্রে গণনা করা যেতে পারে।
কাদের জন্য ভালো?
-Highly skilled professionals
-EU Blue Card holders
-Researchers
-International workers
৬. Netherlands — ৫ বছরের সহজ pathway
Netherlands-এ permanent residence permit-এর জন্য সাধারণভাবে 5 consecutive years valid Dutch residence permit থাকা প্রয়োজন।
Dutch Immigration and Naturalisation Service (IND) অনুযায়ী, applicant-এর গত ৫ বছর Netherlands-এ main residence থাকতে হবে, residence permit সময়মতো renew করতে হবে এবং বর্তমানে non-temporary residence purpose-এর permit থাকতে হবে।
কাদের জন্য ভালো?
-IT professionals
-Engineers
-Highly skilled migrants
-Researchers
-International graduates যারা skilled employment পেয়েছে
৭. France — ৫ বছরের long-term EU residence route
France-এ legal and continuous residence-এর মাধ্যমে ৫ বছর পর long-term resident–EU card পাওয়ার সুযোগ রয়েছে, যদি applicant প্রয়োজনীয় conditions পূরণ করেন।
French government-এর official information অনুযায়ী, France-এ কমপক্ষে ৫ বছর legal and uninterrupted residence থাকলে নির্দিষ্ট শর্তে ১০ বছরের long-term resident–EU card পাওয়া যায়।
কাদের জন্য ভালো?
-Researchers
-Skilled professionals
-International graduates
-French language শেখার জন্য প্রস্তুত applicants
৮. Ireland — চাকরির মাধ্যমে long-term residence
Ireland EU-এর মধ্যে English-speaking হওয়ায় international students ও skilled professionals-এর কাছে বিশেষভাবে জনপ্রিয়।
Ireland-এর Immigration Service Delivery অনুযায়ী, employment permit-এর ভিত্তিতে কমপক্ষে ৫ বছর (৬০ মাস) legal residence থাকলে Long Term Residency-এর জন্য আবেদন করা যায়। আবেদন সফল হলে আরও ৫ বছর employment permit ছাড়াই কাজ করার permission পাওয়া যায়।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো Ireland-এ শুধু ৫ বছর বসবাস করলেই Long Term Residency automatically পাওয়া যায় না; residence-এর nature এবং employment permit history এখানে অনেক গুরুত্বপূর্ণ।
কাদের জন্য ভালো?
-IT professionals
-Healthcare professionals
-Pharmaceutical sector
-Business/Finance professionals
-English-speaking environment পছন্দ করেন এমন applicants
৯. Poland — ৫ বছরের long-term EU residence
Poland-এ EU long-term resident permit-এর জন্য সাধারণভাবে ৫ বছর uninterrupted residence প্রয়োজন। Polish government-এর তথ্য অনুযায়ী, study residence-এর সময় সাধারণত পুরোটা নয়, অর্ধেক সময় নির্দিষ্ট calculation-এ গণনা হতে পারে। অন্যদিকে work residence-এর সময় পুরোপুরি গণনা হওয়ার সুযোগ রয়েছে।
কাদের জন্য ভালো?
-International students যারা graduation-এর পর Poland-এ কাজ করতে চান
-Skilled workers
-EU Blue Card holders
যদি পড়াশোনা শেষে PR পাবার লক্ষ্য থাকে Germany, Sweden, Spain, Portugal, Belgium, Netherlands, France এবং Ireland এসব দেশকে বেছে নিয়ে আগানো যেতে পারে। বর্তমানে নর্থ আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়ায় পিআর নিয়ে যেভাবে কড়াকড়ি হচ্ছে সেদিক থেকে ইউরোপের এসব দেশে অনেক সহজেই পিআর নিয়ে সেটেল হবার সুযোগ আছে। আবার এগুলোর অনেক দেশেই জব মার্কেটও ভালো আছে যা ভালো ক্যারিয়ার গড়ার দিক থেকেও অনেক এগিয়ে যাওয়া যায়। তাই যারা আমেরিকা, অস্ট্রেলিয়াকে টার্গেট না করে সেটেলমেন্টের জন্য অন্য সহজ দেশ খুঁজছেন তারা এসব দেশে আসতে পারেন।



















































































