জার্মানিতে উচ্চশিক্ষা প্রার্থীদের জন্য DAAD Scholarship একটি অনন্য সুযোগ। এটি পৃথিবীর বড় বড় স্কলারশিপগুলোর মধ্যে একটি যা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সবচেয়ে বেশি সংখ্যক ফান্ড দিয়ে থাকে। বর্তমানে DAAD Scholarship-এর অধীনে প্রায় ১৮৬টি স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে। এই স্কলারশিপ প্রোগ্রামগুলোতে জার্মানিসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশগুলো থেকে সর্বমোট ১০০,০০০ জন শিক্ষার্থীকে জার্মানিতে বিনামূল্যে পড়ার সুযোগ দেয়া হয়। অনেক বাংলাদেশি শিক্ষার্থীও বর্তমানে এই স্কলারশিপ নিয়ে জার্মানিতে পড়ার সুযোগ পাচ্ছে। DAAD scholarship সাধারণত গ্র্যাজুয়েট (মাস্টার্স ও পিএইচডি) এবং বিভিন্ন রিসার্চ প্রোগ্রামের জন্য দেয়া হয়ে থাকে। তবে আন্ডারগ্র্যাজুয়েট লেভেলেও DAAD Scholarship-এর অধীনে বেশকিছু ফান্ডিং পাবার সুযোগ রয়েছে।
স্কলারশিপটির সুবিধাসমূহ:
- মাসিক স্টাইপেন্ড।
- যাতায়াত খরচ।
- স্পাউস ভাতা। (শুধুমাত্র ছয় মাস মেয়াদী প্রোগ্রামের ক্ষেত্রে)
- হেলথ ইন্সুরেন্স।
যে সকল সাবজেক্টে আবেদন করা যাবে-
- Economics
- Political Economics
- Business Administration
- Development Cooperation
- Engineering and Related Sciences
- Mathematics
- Regional and Urban Planning
- Agricultural and Forest Sciences
- Natural and Environmental Sciences
- Medicine
- Public Health
- Social Science
- Education
- Law
- Media Studies
আবেদনের যোগ্যতা:
১। একাডেমিক স্কোর ৮৫% থাকতে হবে।
২। স্টাডি গ্যাপ থাকলে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত থাকা যাবে।
৩। রিলেভেন্ট ফিল্ডে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৪। ইংরেজি এবং জার্মান ভাষা দক্ষতার প্রমাণ থাকতে হবে। এক্ষেত্রে
প্রোগ্রাম ইংরেজি ভার্সনে হলে-
- IELTS score- 6 বা
- TOEFL score- 80 (iBT)
অথবা,
প্রোগ্রাম জার্মান ভার্সনে হলে-
- DSH score- 2 বা
- Testdaf score- 4 থাকতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস-
- Academic Transcripts
- CV/Resume
- Letters of Recommendation
- Invitation Letter (from German supervisor)
- Motivation Letter
- Research Proposal
- Language Test score documents
ডেডলাইনস এবং স্কলারশিপে আবেদন সংক্রান্ত সকল তথ্য পাবেন নিচের লিংকে-
https://www.daad.de/en/study-and-research-in-germany/scholarships/daad-scholarships/
বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ব্লগ থেকে-
ডাড স্কলারশিপ ও জার্মানীতে উচ্চশিক্ষা নিয়ে আরো বিস্তারিত জানুুন এই ভিডিওগুলো থেকে-



















































































