বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে English Proficiency-র জন্য IELTS বা অন্যান্য যেসব টেস্ট এক্সাম রয়েছে তার মধ্যে PTE বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। IELTS বা অন্যান্য টেস্টগুলোর থেকে PTE-র পরীক্ষা পদ্ধতি তুলনামূলক কিছুটা সহজ এবং এক্সাম ফিও IELTS-এর প্রায় একরকম হওয়াতে অনেকেই PTE কেই বেছে নিচ্ছে। তবে সমস্যা হল সব দেশের সব বিশ্ববিদ্যালয়ে PTE এখনও গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। এরপরও প্রায় প্রতিটি দেশের কিছু না কিছু বিশ্ববিদ্যালয় থাকেই যেগুলোতে IELTS-এর পাশাপাশি PTE-কেও সমানভাবে অ্যাকসেপ্ট করা হয়। অস্ট্রেলিয়াতেও অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে IELTS ছাড়াও PTE Academic গ্রহণযোগ্য একটি ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা। আজকে PTE অ্যাকসেপ্ট করে এরকম কিছু অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের লিস্ট শেয়ার করলাম।
PTE গ্রহণ করে এমন জনপ্রিয় কিছু বিশ্ববিদ্যালয় হলো:
- The University of Melbourne
- Monash University
- The University of Sydney
- UNSW Sydney
- The University of Queensland (UQ)
- Deakin University
- RMIT University
- Macquarie University
- Curtin University
- Griffith University
- La Trobe University
- Swinburne University of Technology
- Western Sydney University
- University of Newcastle
- University of Tasmania
সব কোর্সে একই PTE স্কোর লাগে না। সাধারণত ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামের জন্য Overall 58–65 (কোর্সভেদে ভিন্ন হতে পারে) স্কোর গ্রহণ করা হয়। মেডিসিন, নার্সিং, শিক্ষা বা কিছু পেশাগত কোর্সে আরও বেশি স্কোর প্রয়োজন হতে পারে। আবেদন করার আগে অবশ্যই আপনার টার্গেটেড বিশ্ববিদ্যালয় ও কোর্সের সর্বশেষ PTE স্কোরের আপডেট অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিন।



















































































