কম খরচে আমেরিকাতে থাকার জন্য Montana স্টেট অনেক ভালো একটা অপশন। এখানে অন্যান্য স্টেটগুলোর তুলনায় লিভিং কস্ট অনেকটা কম। এছাড়া এখানকার লাইফস্টাইল অন্য অনেক স্টেট থেকে শান্তিপূর্ণ। তবে এখানে জব মার্কেট কিছুটা ডাউন। তবে Agriculture, Tourism, Healthcare, Manufacturing, Environmental Science, Technology ইত্যাদি এসব বিষয়ে এখানে ভালো জব পাবার সুুযোগ আছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি শান্তিপূর্ণভাবে ডিগ্রি শেষ করতে চাইলে Montana স্টেট বেছে নেয়াটা ভালো সিদ্ধান্ত। এখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডিং পাবারও সুযোগ আছে। বিশেষ করে রিসার্চ বেসড বিশ্ববিদ্যালয়গুলোতে ফান্ডিং থাকায় মাস্টার্স ও পিএইচডি উভয় লেভেলেই ফান্ডিং পাওয়া যায়। আজকে Montana স্টেটের ৪টি বিশ্ববিদ্যালয়ের নাম এবং ওয়েবসাইট লিংক শেয়ার করছি। দেখে নিন।
- Montana State University
- University of Montana
- Montana Technological University
- University of Providence



















































































