বিদেশে ভালো আছো, সেইফ আছো, তো দেশ নিয়ে এত মাথাব্যথা কেন?
খুব ভালো প্রশ্ন। এটা কেউ কেউ জিজ্ঞেস করে ওয়েল উইসার হয়ে আবার কেউ জ্ববাবদিহীতার জন্য।
আমি বিদেশ থাকি, সব দিক থেকে ভালো ও আছি আলহামদুলিল্লাহ।কিন্তু জম্মাইসি বাংলাদেশে, বড় হইসি সেখানে, পড়াশুনা করসি জনগণের টাকায়; তাই দেশের সমস্যা মানে আমার সমস্যা।
দেশে কেউ নির্বিচারে মানুষ মেরে ফেলবে আর আমি আরামে আছি দেখে এদের জন্য আমার মায়া না লাগলে, কষ্ট না হলে, খুনীদের প্রতি এক বুক ঘৃণা না জন্মালে আমি প্রথমত মানুষই না। দ্বিতীয়ত, ওই যে আমি যে দেশেই থাকি, বাংলাদেশটা আমার। যখন বৈধ দাবীতে আমার ছোট ভাইয়েরা বুক চেতিয়ে রক্ত দিচ্ছে, সেখান আমি অন্তত দূর থেকে এতটুকু করতে না পারলে নিজেকে কুত্তালীগ থেকে আলাদা কিছু ভাবতে পারবোনা আর নিজেকেই ঘেন্না লাগবে।
তাই, আমার জায়গায় আমি চেষ্টা করছি। অন্তত একটা প্রোটেস্টে গিয়ে, অন্তত দুই কলম লিখে, বহির্বিশ্বে এ জুলুমের খবর পৌছে দিয়ে বা র্যামিটেন্স শাটডাউনে অংশ নিয়ে। কারণ, আমি মানুষ আর বাংলাদেশি। আমার দেশ এটা।
যারা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আন্দোলন বা অন্য সব কিছু নিয়ে প্রশ্ন করেন, প্লিজ চুপ যান। দেশে বা বিদেশে, যেখানেই থাকেন; পালানোর সুযোগ পাবেন না। আর থ্রেট দিয়ে কোটি কন্ঠকে রোধ করার সুযোগ তো নাই ই।
সব হত্যার বিচার চাই। বাংলাদেশ স্বাধীন হউক।
লিখা: জুলাই ২৫, ২০২৪



















































































