নিজের না পাওয়া গুলো অন্যের উপর ঢেলে দিচ্ছি নাতো?

এ লাইনটা একটা মুভি দেখতে গিয়ে শুনেছি। প্লটটা ছিল এমন- একজন শাশুড়ি  এবং ছেলের বউয়ের মধ্যে ব্যাপক সমস্যা। শাশুড়ি বউয়ের কিছুই নিতে পারেনা। চাকুরী করার খুব ইচ্ছে বউয়ের, একের পর এক জবে এপ্লাই করে, কোথাও ইন্টারভিউ কল আসেনা। শাশুড়ির ঝামেলা এমন পর্যায়ে যায় যে বউমা সিদ্ধান্ত নেন তাকে সাইক্রিয়াটিস্ট দেখাতে আর তার কাছেই দুজন আলাদা করে খুলে বলেন তাদের জীবনে পাওয়া না পাওয়ার গল্প গুলো। 

শাশুড়ির গল্পটা বেশ ইন্টারেস্টিং। ওনার বিয়ে হয়ে যায় অল্প বয়সে, তারপর সন্তান -সন্ততি আর পরিবারের পেছনে সময় দিতে দিতে জীবন শেষের পথে। নিজের ও ইচ্ছে ছিল কিছু একটা করার‍ যেমন স্টেজে পারফর্ম করার খুব শখ ছিল, ওনার ও ইচ্ছে করতো ঘুরে বেড়ানোর, কিন্তু কিছুই হয়ে উঠেনি। তাই, বউমার এসব ওনার ভাল লাগেনা।অকপটে স্বীকার করেন যে বউমার সব জয়েনিং লেটার তিনি সরিয়ে রেখেছেন, কারণ তিনি চাননা বউমা ভাল কিছু করুক। নিজে পাননি, বলে বউমার পাওয়াটা মেনে নিতে পারছিলেন না। নিজের ও এমন অনেক গুলা শখ ছিল যেগুলার কোনটাই সংসার করে আর পূরণ করতে পারেন নি বলে চাচ্ছেন না নিজের পুত্রবধূ এসব করতে পারুক আর স্বাবলম্বী হউক। পরে সব স্বীকার করে ক্ষমা চেয়ে নেয় শাশুড়ি। 

মুভিটা দেখে মনে হলো আসলেই তো মানুষ নিজে যা পায়না তা অন্য কেউ পাক সেটা অনেক সময় চায়না। এটাকে অনেক সময় আমরা হিংসে বলি আবার অনেক সময় ইনফেরিওরিটি কমপ্লেকজিটি বলি যেখানে মানুষ ভাবে যে ও সে স্পেসিফিক জিনিসটা পেলেই তো আমাকে ছাড়িয়ে গেলো আর আমি ছোট হয়ে গেলাম! নিজের ব্যপারটাই ভেবে দেখলাম যে আমি ব্যক্তিগতভাবে কি চাই? আমি চাই, উল্টাটা। আমি যা পেয়েছি আর পায়নি, তার চেয়ে বেশি কিছু অন্যজক পাক। যে কষ্ট গুলা আমি পেয়েছি, সেটা অন্য কেউ যেন না সইতে হয়। সবাই বড় হয়ে গেলে আমি ছোট হয়ে যাবনা। সবাই ধনী হয়ে গেলে আমার টাকা কমে যাবে না আর দুনিয়ার সব মানুষ ও প্রাণী সুখে থাকলেও আমার সুখের ঘাটতি হবেনা। এ বিশ্বাসই করি আর নিজের না পাওয়া গুলো অন্যের উপর এক বিন্দু ও ঢালতে চাইনা। 

নিজের মনটাকে আরও অনেক বড় করার রিমাইন্ডার দিয়ে গেলো মুভিটা।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 
    Clarendon Scholarship
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 

    Clarendon Scholarship হল UK-র বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Oxford কর্তৃক প্রদানকৃত একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ। স্কলারশিপটি University of Oxford-এর গ্র্যাজুয়েট লেভেলে একটি মেজর স্কলারশিপ স্কিম

    Read More »
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম
    Funded Master's in USA
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম

    Wright State University নন-স্টেমের বেশ কয়েকটি ভালো ভালো সাবজেক্টে ফুল-ফান্ডসহ মাস্টার্স করার সুুযোগ দিয়ে থাকে। সাবজেক্টগুলোর বেশিরভাগই বিজনেস ফ্যাকাল্টির। এসব ডিপার্টমেন্টের প্রায় প্রতিটিতে গ্র্যাজুয়েট অ্যাসিসট্যান্টশিপ

    Read More »
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 
    ETH Zurich Excellence Scholarship
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 

    ETH Zurich বিশ্ববিদ্যালয় যার পুরো নাম Eidgenössische Technische Hochschule Zürich হল সুইজারল্যান্ডের অন্যতম টপ পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকেই মূলত প্রতি বছর ৫০-৬০ জন শিক্ষার্থীকে

    Read More »
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে
    Country Wise Resources
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে 

    বিদেশে উচ্চশিক্ষায় আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডার পাশাপাশি বর্তমানে ইউরোপও বেশ জনপ্রিয়। বিশেষ করে আমেরিকার বর্তমান পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীই ইউরোপের বিভিন্ন দেশকে টার্গেট করছে। ইউরোপের এসব

    Read More »