ফুল-ফান্ডেড মাস্টার্স বা পিএইচডির জন্য এশিয়ার কোন দেশগুলো ভালো?

ফুল-ফান্ডেড মাস্টার্স বা পিএইচডির জন্য এশিয়ার কোন দেশগুলো ভালো?

বিদেশে মাস্টার্স বা পিএইচডি করতে চাইলে ইউরোপ-আমেরিকার পাশাপাশি এশিয়ার বেশ কয়েকটি দেশও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক ফুল-ফান্ডেড অফার দিয়ে থাকে। অনেক ক্ষেত্রেই টিউশন ফি, মাসিক স্টাইপেন্ড, হেলথ ইন্সুরেন্স, যাতায়াত ভাড়াসহ আরও অনেক সুযোগ-সুবিধা এধরনের স্কলারশিপগুলোর আওতায় থাকে।

বিশেষ করে Japan, South Korea, China, Taiwan, Türkiye, Singapore এবং Malaysia—এই দেশগুলো স্কলারশিপ সিকারদের জন্য অনেক ভালো অপশন।

১. জাপান

জাপানে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে পরিচিত সরকারি scholarship হলো MEXT (Japanese Government Scholarship)। এটি Master’s এবং Doctoral পর্যায়ে পাওয়া যায়। MEXT scholarship-এর আওতায় সাধারণত টিউশন ফি, লিভিং কস্ট থেকে শুরু করে অন্য অনেক সুবিধাই পাওয়া যায়। 

জাপানের বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে STEM, Engineering, Technology, Natural Science এবং Research-based disciplines-এর জন্য প্রচুর সুযোগ দিয়ে থাকে। তবে Humanities ও Social Sciences-এরও ভালো সুযোগ রয়েছে। তাই যারা রিসার্চ বেসড ক্যারিয়ারে আগ্রহী বা পিএইচডিতে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য জাপান ভালো একটা সুযোগ হতে পারে।

২. দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো Global Korea Scholarship (GKS)।

GKS Graduate program মূলত Master’s ও PhD শিক্ষার্থীদের জন্য অন্যতম বড় government-funded scholarship programme। GKS-এর মাধ্যমেও সাধারণত ফুল টিউশন ফি, লিভিং, হেলথ, রিসার্চ অন্যন্য সকল সুযোগ-সুবিধা পাওয়া যায়। সাধারণত  Master’s ২ বছরের এবং Doctoral programme ৩ বছরের জন্য scholarship support থাকে; কিছু programme-এ এর আগে Korean language training-ও থাকে।

South Korea বিশেষভাবে Engineering, Computer Science, AI, Biotechnology, Natural Sciences, Business, Social Sciencesসহ আরও বিভিন্ন বিষয়ে অনেক সুযোগ দিয়ে থাকে। যারা full funding-এর পাশাপাশি technologically advanced academic environment চান তারা কোরিয়াতে আসতে পারেন।

৩. চীন

চীনে international students-এর জন্য সবচেয়ে পরিচিত সরকারি funding হলো Chinese Government Scholarship (CSC)। এছাড়াও নির্দিষ্ট ক্ষেত্র ও দেশের জন্য বিভিন্ন Chinese government scholarship রয়েছে। এসব স্কলারশিপে সাধারণত Scholarship programme অনুযায়ী টিউশন, লিভিংসহ অন্যান্য অনেক সাপোর্ট পাওয়া যায়।

উদাহরণ হিসেবে Chinese government-এর MOFCOM scholarship-এর official তথ্য অনুযায়ী Master’s ও PhD students-এর tuition, accommodation, medical insurance এবং monthly stipend দেওয়া হয়; নির্দিষ্ট programme-এ international airfare-ও থাকে।

চীন বিশেষভাবে Engineering, Computer Science, AI, Technology, Business, Medicine, Natural Sciencesসহ সকল ধরনের রিসার্চ বেসড ডিসিপ্লিনের জন্য প্রচুর ফান্ডিং অফার করে থাকে। তাই STEM ও research-focused students, বিশেষ করে যারা তুলনামূলকভাবে বেশি university options চান তাদের জন্য চীন একটা ভালো অপশন।

৪. তাইওয়ান

তাইওয়ানও Asian scholarship destination হিসেবে বেশ গুরুত্বপূর্ণ। এখানে Taiwan Scholarship, Taiwan ICDF Scholarship এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক scholarships পাওয়া যায়। Official Study in Taiwan তথ্য অনুযায়ী Master’s ও PhD পর্যায়ে এসব স্কলারশিপে টিউশন ও লিভিং মোটামোটি সবই কাভার করে। স্কলারশিপ কাভারেজের ক্ষেত্রে Taiwan Scholarship Master’s-এর জন্য সর্বোচ্চ ২ বছর এবং PhD-এর জন্য সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত হতে পারে। এছাড়া Academia Sinica Taiwan International Graduate Program (TIGP)-এর মতো research-focused programme-ও রয়েছে, যেখানে monthly stipend পাওয়া যায়। Engineering, Semiconductor, Computer Science, AI, Biotechnology, Natural Sciences ইত্যাদি বিষয়গুলোর জন্য তাইওয়ান ভালো অপশন। রিসার্চ ওরিয়েন্টেড স্টুডেন্টদের জন্য তাইওয়ান ভালো সুযোগ।

৫. তুরস্ক

তুরস্কের সবচেয়ে পরিচিত সরকারি scholarship হলো Türkiye Scholarships। এটি international students-এর জন্য Bachelor’s, Master’s এবং PhD পর্যায়ে scholarship দেয়। সরকারি স্কলারশিপ হওয়াতে Türkiye Scholarships-এ টিউশন, লিভিংসহ সবকিছুই পাবার সুযোগ থাকে। 

এছাড়া IsDB member countries-এর শিক্ষার্থীদের জন্য Türkiye Scholarships–IsDB Joint Scholarship-ও রয়েছে, যেখানে tuition, accommodation support, stipend, health insurance, language course এবং airfare অন্তর্ভুক্ত থাকে।

তুরস্কে Social Sciences, Business, Economics, Political Science, Engineering, Humanities, Islamic Studiesসহ অনেক বিষয়ে সুযোগ রয়েছে। যারা Humanities, Social Sciences, Business-এর পাশাপাশি STEM-এও scholarship খুঁজছেন তাদের জন্য তুরস্ক ভালো একটা সিদ্ধান্ত হতে পারে।

৬. সিঙ্গাপুর

সিঙ্গাপুরে সরকারি একক scholarship-এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ভিত্তিক Research Scholarship অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে NUS, NTU-এর মতো বিশ্ববিদ্যালয়ে research-based Master’s/PhD funding পাওয়া যায়।

উদাহরণ হিসেবে NUS Research Scholarship-এর ২০২৬ সালের official terms অনুযায়ী international students-এর জন্য monthly stipend Master’s-এ S$2,900 এবং PhD-তে S$3,000; PhD qualifying examination pass করার পর অতিরিক্ত stipend-এর সুযোগও রয়েছে। উন্নত শিক্ষা ব্যবস্থা, ফান্ডিং, রিসার্চ অপশনসহ আরও অনেক সুযোগ-সুবিধা আছে সিঙ্গাপুরে। তবে এখানে admission এবং scholarship খুব competitive। যাদের Strong academic profile ও research experience আছে তারা সিঙ্গাপুর দেখতে পারেন। 

৭. মালয়েশিয়া

মালয়েশিয়াতেও international students-এর জন্য government এবং university-funded postgraduate scholarships পাওয়া যায়। একটি গুরুত্বপূর্ণ option হলো Malaysia International Scholarship (MIS), যা international students-কে Malaysia-তে full-time postgraduate study-এর জন্য support করে। Scholarship-এর নির্দিষ্ট intake অনুযায়ী সুযোগ-সুবিধাগুলো পরিবর্তিত হতে পারে। তবে সাধারণত টিউশন ফি ও লিভিংয়ে কম-বেশি সব ইনটেকেই সাপোর্ট পাওয়া যায়।

মালয়েশিয়ার অন্যতম সুবিধা হলো তুলনামূলকভাবে কম living cost, অনেক English-taught programme এবং international student-friendly environment. যারা কম খরচে Asia-তে Master’s/PhD করতে চান এবং scholarship-এর পাশাপাশি affordable study destination চান তাদের জন্য মালয়েশিয়া খুবই ভালো একটা সুযোগ।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Master’s Degree in Applied Econometrics at Monash University
    Funding in Australia
    Master’s Degree in Applied Econometrics at Monash University

    অস্ট্রেলিয়ার বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় Monash University-তে Applied Econometrics নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে। Application Requirements: ১। এই প্রোগ্রামে স্টেম ও বিজনেস ব্যাকগ্রাউন্ডের যে

    Read More »
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট
    Funded Universities in Kentucky State
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট

    Kentucky স্টেট হল আমেরিকার এভারেজ লিভিং কস্ট স্টেট। এভারেজ হোম কস্টসহ আরও নানা সুযোগ-সুবিধা রয়েছে এখানে। আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই স্টেট বেশ

    Read More »
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত
    Austria
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত

    অস্ট্রিয়া মধ্য ইউরোপে অবস্থিত একটি উন্নত রাষ্ট্র, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষার গুণগত মানের জন্য বিখ্যাত। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় এখানকার

    Read More »
    Joint Japan/World Bank Graduate Scholarship Program নিয়ে বিস্তারিত 
    Full funded scholarship
    Joint Japan/World Bank Graduate Scholarship Program নিয়ে বিস্তারিত 

    জাপান সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংকের সমন্বয়ে মাস্টার্স লেভেলের শিক্ষার্থীদের প্রদানকৃত একটি সরকারি স্কলারশিপ হল Joint Japan/World Bank Graduate Scholarship Program. এই স্কলারশিপের ফান্ডিং দেয় জাপান

    Read More »