সাউথ আমেরিকার দেশগুলোতে উচ্চশিক্ষার খরচ কেমন?

সাউথ আমেরিকার দেশগুলোতে উচ্চশিক্ষার খরচ কেমন?

উচ্চশিক্ষার জন্য নর্থ আমেরিকা, ইউকে, কানাডা বা অস্ট্রেলিয়ার পাশাপাশি সাউথ আমেরিকাও হতে পারে একটি বিকল্প সুযোগ। বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি ও কলাম্বিয়ায় ভালো বিশ্ববিদ্যালয়, গবেষণার সুযোগ এবং কিছু ক্ষেত্রে তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ রয়েছে।

তবে সমস্যা হল সাউথ আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের মিডিয়াম অফ ইন্সট্রাকশন হল স্প্যানিস বা পর্তুগিজ ভাষা। তাই শুধু IELTS থাকলেই সব প্রোগ্রামে আবেদন করা যাবে এমনটা এখানে হয় না। এসব দেশে আসতে চাইলে স্প্যানিস ভাষা শিখে আসতে হবে। তবে যেহেতু এখানকার অনেক দেশেই ভালো ভালো সুযোগ আছে, তাই ভাষা কিছুটা রপ্ত করে আবেদন করে ফেলাটা খুব একটা খারাপ সিদ্ধান্ত হবে না। চলুন এবারে দেখে নেয়া যাক এসব দেশে পড়াশোনার সুযোগ-সুবিধাগুলো কেমন।

1. Brazil — কম খরচে ভালো সুযোগ

ব্রাজিল হল সাউথ আমেরিকার দেশগুলোর মধ্যে অন্যতম উন্নত উচ্চশিক্ষা ও গবেষণার একটা ভালো ডেস্টিনেশন। Engineering, Computer Science, Agriculture, Environmental Science, Business, Public Health ও বিভিন্ন রিসার্চ বেসড সাবজেক্টে ভালো সুযোগ রয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রামে টিউশন ফি সাধারণত নেই বা খুব কম হয়ে থাকে। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে খরচ অনেকটাই বেশি হয়। খরচের ক্ষেত্রে শহর ও লাইফস্টাইল অনুযায়ী কম-বেশি হতে পারে। তবে আনুমানিকভাবে মাস্টার্স করলে টিউশন ফি ও লিভিং কস্ট সবকিছু মিলিয়ে ১২-১৫ লাখের মতো হতে পারে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়ে আরও বেশি লেগে থাকে।

2. Argentina 

আর্জেন্টিনার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সবসময়ই আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করেছে। University of Buenos Aires (UBA)-এর মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে এবং Medicine, Business, Economics, Social Science, Humanities ও অন্যান্য বিষয়ে প্রচুর সুযোগ আছে। মাস্টার্স করতে এখানে প্রায় ১৪ লাখের মতো খরচ পড়তে পারে। তবে বিশ্ববিদ্যালয়ের ধরন ও প্রোগ্রাম অনুযায়ী খরচ ব্যাপকভাবে পরিবর্তিত হয়।

3. Chile — উন্নত শিক্ষা ও স্কলারশিপের জন্য ভালো

চিলিতে সাউথ আমেরিকার তুলনামূলক উন্নত শিক্ষাব্যবস্থা আছে। Engineering, Business, Economics, Environmental Science, Public Health এবং Research-এর জন্য এই দেশে ভালো ভালো সুযোগ পাওয়া যায়। পোস্ট-গ্র্যাজুয়েট লেভেলে চিলিতে সরকারি স্কলারশিপের সুযোগও আছে যা টিউশন, লিভিং কস্ট ও অন্যান্য সুবিধা দিয়ে থাকে। স্কলারশিপ ছাড়া সম্পূর্ণ নিজের খরচে পড়তে চাইলে টিউশন ও লিভিংসহ আনুমানিক প্রায় ২০ লাখের মতো লাগতে পারে।

4. Colombia 

কলাম্বিয়াতেও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ ও এক্সচেন্জ সুবিধাও আছে। Business, Social Science, Engineering, Public Health ও Environmental Studies-এর মতো বিষয়ে আগ্রহীরা দেশটি বিবেচনা করতে পারেন। সেল্ফ ফান্ডে এই দেশে মাস্টার্স করতে চাইলে টিউশন ও লিভিংসহ প্রায় ১৫ লাখের মতো খরচ হতে পারে।

বর্তমানে নর্থ আমিরিকা বা অন্য অনেক দেশে উচ্চশিক্ষায় যাওয়াটা বেশ কঠিন হওয়াতে এই দেশগুলো আশার আলো দেখাতে পারে। পড়াশোনার পাশাপাশি এসব দেশে ক্যারিয়ারের সুযোগও অনেক। আবার কেউ যদি সেল্ফ ফান্ডে পড়তে চায় সেক্ষেত্রেও অনেক দেশে খরচ কম লাগতে পারে। তাই সব মিলিয়ে যারা গতানুগতিক নর্থ আমেরিকা, ইউরোপ বা ইউকে টার্গেট করতে চাচ্ছেন না তারা এসব দেশ দেখতে পারেন।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    UK-র অন্যতম Gates Cambridge Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 
    Full funded scholarship
    UK-র অন্যতম Gates Cambridge Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 

    Gates Cambridge Scholarship হল বিশ্বের অন্যতম একটি প্রেসটিজাস ফুল-ফান্ডেড ও ইন্টারন্যাশনাল স্কলারশিপ। UK-র বিখ্যাত University of Cambridge-এ এই স্কলারশিপ নিয়ে শুধুমাত্র পোস্টগ্র্যাজুয়েট লেভেলেই পড়াশোনার সুযোগ

    Read More »
    Master of Development Practice at University of Waterloo 
    Funding in Canada
    Master of Development Practice at University of Waterloo 

    কানাডার বিখ্যাত University of Waterloo-তে রয়েছে ফান্ডসহ Development Practice নিয়ে ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি।  ২। মিনিমাম সিজিপিএ ৩.৩০।

    Read More »
    অস্ট্রেলিয়ার বিখ্যাত Monash University নিয়ে বিস্তারিত 
    All Details About Monash University
    অস্ট্রেলিয়ার বিখ্যাত Monash University নিয়ে বিস্তারিত 

    Monash University অস্ট্রেলিয়ার একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৯৫৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর মেইন ক্যাম্পাস অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত। বর্তমানে Monash University-র মোট ৫টি ক্যাম্পাস রয়েছে।

    Read More »
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-২)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-২)

    সঠিক গ্রুপ নির্বাচন: কিভাবে বুঝবো কোনটা আমার জন্য? এসএসসি পেরোনোর পর শিক্ষার্থীদের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। এই অধ্যায়ের শুরুতেই আসে এমন একটি সিদ্ধান্তের

    Read More »