‘প্রোডাক্টিভ রামাদান’ বই থেকে আজকে দেখবো রোজার প্রতিদিন কিভাবে কাটানো উচিত। রুটিন আকারে এটাকে নেয়া যেতে পারে।
রামাদানের আদর্শ রুটিন-
১। সেহেরি খেতে উঠুন। এটি সুন্নাত ও বারাকাহ আছে
২। ২ রাকাত হলেও তাহাজ্জুদ পড়ুন। লাইফ চ্যাঞ্জিং একটা আমল
৩। ইশা আর ফজর নামাজ মসজিদে গিয়ে পড়ুন
৪। ফজরের পরে সকালের জিকির ও আসরের পরে বিকেলের জিকির করা (হিসনুল মুসলিম এ্যাপে পাবেন)
৫। ২ রাকাত সালাতুত দোহা (সূর্য উঠার পর থেকে জোহরের আগে পর্যন্ত) পড়ুন
৬। নিজের প্রফেশনাল কাজের উদ্দেশ্য এভাবে চিন্তা করুন যে হালাল রিজিকের জন্য চাকুরি/ব্যবসা করছেন। তাহলে ইবাদাত হিসেবে এ টাইমটা গন্য হবে। প্রতিদিন নিয়ত করুন
৭। দিনের যে কোন সময় কুরআন তিলাওয়াত করুন।
৮। ইফতারের আগে দোয়া করুন
৯। মসজিদে প্রতিদিন তারাবীহ পড়ুন
১০। প্রতিদিন সাদকা দিন। সেটা ১ টাকা হলেও
১১। ইসলামিক আলোচনা হয় এমন জায়গা গুলায় যেতে পারেন
১২। আত্নীয়দের খোজ নিন। দাওয়াত দিন
প্রতিদিন এ কাজ গুলা করতে পারলে রমজান খুব ভালোভাবে যাবে, ইনশাআল্লাহ। শুরু করে দিন আজই।









