একটি প্রোডাক্টিভ রমজান যেভাবে পেতে পারি: পর্ব ২

রমজানে সফল হওয়ার জন্য ৫ টি তন্ত্র 

নিয়্যাত ও পরিকল্পনার পরে রমজানে আমলের কাজ শুরু হয়েছে। আমাদের প্রথম রোজা শেষ আর অনেকের চলছে। ‘প্রোডাক্টিভ রামাদান’ বই থেকে সফলতার ৫ টি ব্যবহারিক পরামর্শ জেনে নেই যেগুলো আমাদের রমজানকে সফল করবে। 

১| আল্লাহর কাছে চাওয়া: 

যা পরিকল্পনা করলাম, সেটার সফলতা দিতে পারেন একমাত্র আল্লাহ। আমরা চেষ্টা করতে পারি সাধ্যমতো। আল্লাহ যেন সাহায্যে করেন, সেটার জন্য ওনার কাছে দোয়া চাওয়া অন্যতম কাজ। ইফতারের আগে, তাহাজ্জুদে বা রোজা অবস্থায় যে কোন সময়/মোনাজাতে আল্লাহর কাছে চাওয়া যেন উনি আমাকে কাজ গুলো করার তৌফীক দেয়, শারিরীক ও মানসিক শক্তি এবং সুস্থতা দান করেন। 

২| আগেভাগে শুরু করা:

রমজান শুরুর আগেই যা করতে চান সে কাজ গুলা টুকটাক শুরু করে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারলে আমল করা সহজ হয়। রমজান শুরু হয়ে গিয়েছে, দেরী না করে প্রথম রোজাতেই শুরু করে দিই। যেমন:কুরআন পড়ার অভ্যাস না থাকলে রেগুলার ১ পেইজ করে পড়ার অভ্যাস। 

৩| রিভিউ/রিপোর্ট:

একটা ওয়ার্ড/এক্সেল অথবা একটা খাতায় টালি একে কাজ গুলা লিখে ফেলুন। পাশে ডেট আর কাজ হয়েছে কিনা সেটা ট্র‍্যাক করার ঘর।। প্রতি সপ্তাহে চেক করা যে কতটুকু প্রগ্রেস হলো। ট্র‍্যাক করলে কাজ ভালো হবে শিউর। 

৪| সাহিব:

এ জার্নিতে একজনকে সংগী হিসেবে নেয়া। তার সাথে প্ল্যান শেয়ার করবেন আর প্রগ্রেস চেক করবেন। সে হতে পারে ভাই/বোন, স্বামী/স্ত্রী অথবা বন্ধু বা দ্বীনি ভাই। সপ্তাহে একদিন কথা বলবেন যে কাজ কেমন আগাচ্ছে। এক্সটারনাল রেস্পন্সিবিলিটি বেশ হেল্প করে।

৫। সাইন/ স্বাক্ষর:

প্ল্যানটা যেখানেই লিখেন, নিচে এটা পূরণে আপনার প্রচেষ্টার কথা লিখে সাইন দিন। এটা নিজের সাথে করা একটা কমিটমেন্টের মত কাজ করবে। আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা যোগাবে পুরা মাস জুড়ে। মাস শেষ হওয়ার আগে মৃত্যু এসে গেলেও আল্লাহ পুরাটার সাওয়াব দিবেন ইনশাআল্লাহ। 

পরিশেষে বলবো, এ উপায় গুলো ফলো করে এক সপ্তাহ দেখুন কি ফলাফল হয় বা কাজ করছে কিনা! না করলে আর কি পদ্ধতি অনুসরণ করা যায় সেটা খুজুন। মূল কথা হচ্ছে, এ রমজানকে হেলায় কাটাতে দেয়া যাবেনা আর লাইফের বেস্ট রামাদান হিসেবে আমরা পালন করার চেষ্টা করবো। আল্লাহ তাওফিক দিন

১ম পর্ব পড়তে পারেন এখানে

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?
    Australia
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?

    অনেকেরই ধারণা, অস্ট্রেলিয়ায় শুধু STEM (Science, Technology, Engineering, Mathematics) ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদেরই ভালো সুযোগ রয়েছে। তবে বাস্তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। Non-STEM- দের জন্যও স্কলারশিপ, পিআর

    Read More »
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে
    Application Materials
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে

    বিদেশে উচ্চশিক্ষার আবেদনে Statement of Purpose যাকে সংক্ষেপে SOP বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটা এমন একটা ডকুমেন্ট, যা অনেক সময় একই CGPA, একই

    Read More »
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?
    Germany
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?

    অনেকেই মনে করেন, জার্মানিতে শুধু Engineering, Computer Science বা অন্যান্য STEM (Science, Technology, Engineering, Mathematics) বিষয়ের শিক্ষার্থীদের জন্যই সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে মোটেও তা নয়।

    Read More »
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?
    Application Help
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?

    বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার ক্ষেত্রে অনেকের প্রথম প্রশ্ন থাকে—”বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ?” সংক্ষিপ্ত উত্তর হলো: না, তবে অনেক দিকে থেকেই এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়।

    Read More »