অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি ফান্ড প্রদানকারী ১০টি বিশ্ববিদ্যালয়

বিদেশে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া অনেকেরই প্রথম পছন্দে থাকে। মাস্টার্স বা পিএইচডি লেভেলে এখানে বেশ ভালো ভালো স্কলারশিপ পাবার স্কোপ আছে যেগুলো পুরো টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ, হেলথ ইন্সুরেন্স এবং কিছু ক্ষেত্রে ট্রাভেল কস্টও কাভার করে। সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপগুলোর মধ্যে আছে Australian Government Research Training Program (RTP), যা মূলত রিসার্চ বেসড মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য। এছাড়া, Australia Awards Scholarships আছে, যা পুরোপুরি ফান্ডেড এবং উন্নয়নশীল দেশেগুলোর শিক্ষার্থীদের ফুল-ফান্ড দিয়ে থাকে। এখানকার টপ র‌্যাঙ্কিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোও নিজস্ব কিছু স্কলারশিপ দেয়, যেমন University of Melbourne Graduate Research Scholarship, ANU Research Scholarships, Monash International Tuition Scholarship ইত্যাদি। এসব স্কলারশিপ সাধারণত যাদের খুব ভালো একাডেমিক রেজাল্ট এবং গবেষণা কাজে বেশ ভালো একটা অভিজ্ঞতা থাকে তাদের দেয়া হয়। এখানে এরকমই ১০টি বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং নিয়ে আলোচনা করেছি যেগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি লেভেলে সবচেয়ে বেশি স্কলারশিপ ও ফান্ডিং অফার করে থাকে।

১. University of Sydney
এই বিশ্ববিদ্যালয়টি Australian Government Research Training Program (AGRTP) এর অধীনে স্কলারশিপ দেয়, যা টিউশন ফি কাভার করে এবং লিভিং কস্টের জন্যও স্টাইপেন্ড দেয়।

২. University of Melbourne
University of Melbourne গ্রাজুয়েট শিক্ষার্থীদের Graduate Research Scholarships দেয়, যা টিউশন ফি পুরোপুরি ফ্রি করে দেয়। পাশাপাশি থাকা-খাওয়ার খরচ ও হেলথ ইন্সুরেন্স সুবিধাও থাকে।

৩. Australian National University (ANU)
যাদের একাডেমিক স্কোর এবং রিসার্চ প্রোফাইল খুব ভালো থাকে তাদেরকে ANU University Research Scholarships দেয়া হয়, যা টিউশন ফি ফ্রি করে দেয় এবং মাসিক স্টাইপেন্ডও দেয়।

৪. Monash University
এখানে Monash International Tuition Scholarship (MITS) নামে একটি স্কলারশিপ আছে যা পেলে টিউশন ফি ও হেলথ ইন্সুরেন্সের খরচ পাওয়া যায়। এই স্কলারশিপ রিসার্চ বেসড মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

৫. University of Technology Sydney (UTS)
আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য একটা দারুণ সুযোগ হল UTS Vice-Chancellor’s International Undergraduate Scholarship. এটা পেলে পুরো টিউশন ফি কাভার করা যায়।

৬. Deakin University
ভালো একাডেমিক রেজাল্টধারী স্টুডেন্টদের জন্য Deakin Vice-Chancellor’s International Scholarship অফার করে, যা ১০০% টিউশন ফি কাভার করে।

৭. James Cook University (JCU)
এখানে JCU Vice Chancellor’s International Student Scholarship পাওয়া যায়, যা বছরে সর্বোচ্চ ৪০,০০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত স্কলারশিপ দেয়, ফলে টিউশন ফি প্রায় পুরোটা কাভার হয়ে যায়।

৮. Macquarie University
Macquarie University ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য Macquarie University Vice-Chancellor’s International Scholarship দিয়ে থাকে যা ১০,০০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত ফান্ড দেয়।

৯. University of Adelaide
Adelaide Scholarships International (ASI) স্কলারশিপ দিয়ে টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ ও হেলথ ইন্সুরেন্স কাভার করা যায়, যা পিএইচডি ও রিসার্চ বেসড মাস্টার্স শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

১০. University of Queensland
এখানে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল স্কলারশিপ পাওয়া যায়, যেমন Graduate School Scholarships, যা টিউশন ফি ও মাসিক খরচ দেয়।

অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা নিয়ে জানার সব ফ্রি রিসোর্সসমূহ পাবেন এই লিংকে-

অস্ট্রেলিয়ার সরকারী স্কলারশিপ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস’ কিভাবে পাবেন?

অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার গড়া ও PR পাওয়ার সহজ উপায় গুলো

অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষাঃ মাস্টার্স ও পিএইচডিতে স্কলারশিপ এর প্রস্তুতি

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    অস্ট্রেলিয়ার বিখ্যাত Griffith University নিয়ে বিস্তারিত রিভিউ 
    Australia
    অস্ট্রেলিয়ার বিখ্যাত Griffith University নিয়ে বিস্তারিত রিভিউ 

    Griffith University অস্ট্রেলিয়ার অনেক নামকরা একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার South East Queensland-এ বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। ১৯৭১ সালের ৩০ ডিসেম্বরে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। Griffith

    Read More »
    আর্টস (মানবিক) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ
    Arts Faculty
    আর্টস (মানবিক) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ

    আর্টস ফ্যাকাল্টি কী? আর্টস বা মানবিক বিভাগ হলো এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে সমাজ, মানুষ, সংস্কৃতি, ইতিহাস, ভাষা, দর্শন, সাহিত্য ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করা

    Read More »
    Master of Arts in Geography at University of Waterloo 
    Funding in Canada
    Master of Arts in Geography at University of Waterloo 

    কানাডার বিখ্যাত University of Waterloo-তে রয়েছে ফান্ডসহ Geography নিয়ে ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি।  ২। মিনিমাম সিজিপিএ ৩.৩০। ৩।

    Read More »
    সুইজারল্যান্ডের Swiss Government Excellence Scholarships নিয়ে বিস্তারিত 
    Funding in Switzerland
    সুইজারল্যান্ডের Swiss Government Excellence Scholarships নিয়ে বিস্তারিত 

    Swiss Government Excellence Scholarships হল সুইজারল্যান্ডের বিখ্যাত সরকারি স্কলারশিপ। স্কলারশিপটি মূলত সুইজারল্যান্ডের Federal Commission for Scholarships for Foreign Students (FCS)-এর মাধ্যমে প্রদান করা হয়ে থাকে।

    Read More »