চাকুরির এপ্লিকেশনে নতুনরা যে ভুল গুলো করে

প্রাইভেট সেক্টরে জবের জন্য এপ্লাই করে অনেকে অভিযোগ করেন যে ডাক পাননা। একটা কারণ হিসেবে দেখান যে কানেকশন না থাকলে ডাকেনা। এটা বেশ খানিকটা সত্য। কিন্তু অনেক জায়গায় রিক্রুটিং ম্যানেজার কিছু ভালো সিভি চায় কিন্তু পাননা। আমরা আসলে অনেক জায়গায় দূর্বল এমনকি একটা ভালো সিভি বানানো, কাভার লেটার লেখা অথবা ইন্সট্রাকশন ফলো করতে ও পারিনা অনেকে। কিছুদিন আগে আমরা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট এর সার্কুলার দিয়েছিলাম। সেখানে অনেক মানুষজন এপ্লাই করেছেন। যেহেতু এখানে আমরা নিউট্রাল ভাবে জাস্ট প্রোফাইলের উপর ভিত্তি করে ডেকেছি, সেহেতু আমার কিছু অব্জার্ভেশন শেয়ার করছি- 

1. আমরা ইচ্ছে করেই এপ্লিকেশন প্রসেস এক্টু জটিল করেছিলাম। আর ইন্সট্রাকশন যেভাবে দিয়েছি এপ্লাই করার জন্য সেটা ৩০% ও ফলো করতে পারেনি। 

2. কিছু মানুষ এপ্লাই করেছে রিজিউমি ছাড়া। অথচ এটা মাস্ট ছিল

3. খুব লেইম সিভি পেয়েছি যেগুলা কোন ক্যাটাগরিতে পড়েনা

4. ১০০ ওয়ার্ডের মধ্যে একটা লিখা দিতে বলেছিলাম, সেটা অনেকে দেননি। আবার অনেকে এক লাইন লিখসে। ওই যে বললাম ফলো করেনি

5. ইমেইলের সাব্জেক্টে কি লিখতে বলেছিলাম সেটা বেশির ভাগই মেনশন করেনি

এটা ছোট একটা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট এর অভিজ্ঞতা শেয়ার করলাম। আমি ২ টা জবেই রিক্রুটমেন্ট এ কিছু সিভি দেখার সুযোগ হয়েছিল, এবং সেখানেও দেখেছি অনেক অদ্ভুত সব সিভি আর লিখা জোখা! অথচ সবাই মাস্টার্স পাশ ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে! কাউকে ছোট করছিনা কিন্তু এটা কি একটা ব্যাসিক ব্যপার না যে একজন গ্র‍্যাজুয়েট স্টুডেন্ট এর ভালো ও আপডেটেড একটা সিভি থাকবে, যে কোন ইন্সট্রাকশন ফলো করতে পারবে? 

যাক, কথা হলো, শুধু ডিগ্রী আর জিপিএ দিয়ে জব হয়না বা হওয়া উচিত ও না। তাই, জবে যারা এপ্লাই করছেন, তাদের এসব কিছু নিয়ে জানা থাকা দরকার।ভালো সিভি হলে ডাক পাওয়ার চান্স বাড়ে অনেকখানি। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)
    Application
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)

    যারা ২০২৭ সালে বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই বেশ কয়েকটি ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হবে। 📌 নিচের

    Read More »
    আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কম খরচে হেলথ ইনস্যুরেন্স

    আমেরিকায় হেলথ ইন্সুরেন্স পেতে ভালোই খরচ করতে হয়। সেটা যদি হয় পুরো পরিবারের জন্য, তাহলে তো কথাই নেই!  কম খরচে ইন্সুইরেন্স পাওয়া যায় গুটিকয়েক সোর্স

    Read More »
    Bangladeshi in NY
    ব্রুকলিন,নিউ ইয়র্কঃ এক টুকরো বাংলাদেশ

    একদিন মজা করে পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশিদের কাছে আমেরিকা মানেই নিউ-ইয়র্ক। সবাই এ সিটিকে এক নামে চিনে, কারণ বাংলাদেশিদের সংখ্যাগত দিক থেকে এ স্টেটে সবচেয়ে

    Read More »
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)

    বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগ থেকে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্যারিয়ারসমূহ— এইচএসসি-পরবর্তী সময়ে গ্রুপ নির্বাচন কেবল দুই বছরের পাঠ্যসূচির ব্যাপার নয়, বরং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরির একটি

    Read More »