ইউনিভার্সিটি বা সাবজেক্ট কি ক্যারিয়ার নির্ধারণ করতে পারে?

যে ডিপার্টমেন্ট/সাব্জেক্টে পড়ে একজন জীবনে কিছু হবেনা বলে হতাশ হয়ে বসে থাকে, সে একই জায়গা থেকে পড়াশুনা করে আরেকজন বেশ কনফিডেন্স এর সাথে অনেক কিছু করে ফেলছে। প্রথম জন ধরেই নিয়েছে দিন শেষে এ সাব্জেক্ট এ পড়ে সরকারি চাকুরী করা ছাড়া গতি নেই, সেখানে ২য় জন নিজেকে এমনভাবে গড়েছে যে তার ক্যারিয়ারে আন্ডারগ্রেডের সাব্জেক্ট কি ছিল এটা ম্যাটারই করছেনা। একটা বাস্তব উদহারন দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। 

আমার খুব পরিচিত এক ভাই ইসলামের ইতিহাসে পড়েছে ঢাবি থেকে। উনি অনার্সের শুরু থেকেই দেখতাম নিজের পছন্দে বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশন এ যুক্ত ছিল। সাথে ভালো নন-প্রফিট অর্গানাইজেশনে ইন্টার্নশিপ/ভলান্টিয়ার করতো। অনার্স করার সময় আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এর একটা প্রোগ্রামে এখানে পড়াশুনা করে যান ১ বছর। দেশে গিয়ে পড়াশুনা শেষে একটা ভালো জায়গায় জব শুরু করে আর তারপর কোরিয়ার বেস্ট স্কুল থেকে পাব্লিক পলিসিতে ফুল ফান্ডেড মাস্টার্স করে এখন কোরিয়াতেই UN Body তে কাজ করে। নিজের ট্র‍্যাক চেঞ্জ করে তিনি এখন অ্যানালিস্ট। ওনার আন্ডারগ্রেডের সাব্জেক্ট কোথাও আটকিয়েছে বলে কি মনে হয়? অথচ ওনার ব্যাচেরই কত জন এখনো ভালো কিছু করতে পারছেনা জাস্ট সাব্জেক্টের দোহায় দিয়ে। ভাইয়ের সাথে কথা হলে বলে যে আন্ডারগ্র্যাড টা আরেক্টু ভালো সাব্জেক্টে হলে স্কোপ বাড়তো কিন্তু এখনো যেটা করছেন সেটা আমাদের অনেকের জন্য ড্রিম! উনি যেটা করছেন সেটা সে অনার্সের শুরু থেকে প্রস্তুতির একটা রেজাল্ট, হঠাৎ করেই তিনি ইউএন এ চলে আসেননি! 

এমন উদহারন ভুরি ভুরি আছে। আমি নিজেই বেশ কয়েকজনকে চিনি যারা সাব্জেক্ট কে থোরাই কেয়ার করে নিজেদের পছন্দের জায়গায় অসাধারণ ক্যারিয়ার গড়েছেন। কে কিভাবে নিজের জায়গাটা ইভ্যালুয়েট করছেন আর প্ল্যান করে নিজেকে গড়ছেন, সেটাই সব কিছু নির্ধারণ করে দেয়। যে সাব্জেক্ট বা ভার্সিটি হউক, নিজেকে ছোট ভেবে কিছু করতে না পারার অনুভূতিটা না হউক। যে কোন একটা দিক ফোকাস করে এগিয়ে যেতে পারলে কাং্খিত ফলাফল আসবেই ইনশাআল্লাহ।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 
    Clarendon Scholarship
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 

    Clarendon Scholarship হল UK-র বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Oxford কর্তৃক প্রদানকৃত একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ। স্কলারশিপটি University of Oxford-এর গ্র্যাজুয়েট লেভেলে একটি মেজর স্কলারশিপ স্কিম

    Read More »
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম
    Funded Master's in USA
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম

    Wright State University নন-স্টেমের বেশ কয়েকটি ভালো ভালো সাবজেক্টে ফুল-ফান্ডসহ মাস্টার্স করার সুুযোগ দিয়ে থাকে। সাবজেক্টগুলোর বেশিরভাগই বিজনেস ফ্যাকাল্টির। এসব ডিপার্টমেন্টের প্রায় প্রতিটিতে গ্র্যাজুয়েট অ্যাসিসট্যান্টশিপ

    Read More »
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 
    ETH Zurich Excellence Scholarship
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 

    ETH Zurich বিশ্ববিদ্যালয় যার পুরো নাম Eidgenössische Technische Hochschule Zürich হল সুইজারল্যান্ডের অন্যতম টপ পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকেই মূলত প্রতি বছর ৫০-৬০ জন শিক্ষার্থীকে

    Read More »
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে
    Country Wise Resources
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে 

    বিদেশে উচ্চশিক্ষায় আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডার পাশাপাশি বর্তমানে ইউরোপও বেশ জনপ্রিয়। বিশেষ করে আমেরিকার বর্তমান পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীই ইউরোপের বিভিন্ন দেশকে টার্গেট করছে। ইউরোপের এসব

    Read More »