নিজের আসল সাহায্য নিজেকেই করতে হয় 

দিন শেষে আমরা সবাই একা। শুনলে মনে হবে আরে ভাই বলে কি! আমার আশে পাশে কত মানুষ সাপোর্ট করার জন্য! মা-বাবা থেকে শুরু করে ভাই-বোনেরা, আত্মীয় স্বজন, হাজার হাজার ফ্রেন্ড, আরও কত শুভাকাঙ্ক্ষী, তাহলে একা হলাম কিভাবে? সত্যি কথা যে আমরা অনেকেই বিশাল সাপোর্ট সিস্টেম নিয়ে চলি এবং প্রচুর সাহায্য ও পাই কিন্তু আলটিমেটলি নিজেকেই আসল লড়াইটা লড়তে হয়। 

কেন এভাবে বলছি? ধরুন, আপনি ফাইনেন্সিয়ালী খুব কষ্ট করছেন আর আপনার একটা চাকুরী দরকার। এ সময়ে আপাতকালিন কারো কাছে ধার নিয়ে চলতে পারেন, অথবা কাওকে বলতে পারেন জবের জন্য একটু হেল্প করতে। টাকা বা জবের লিংক দিয়ে হেল্প করবেও অনেকে কিন্তু ফাইনালি ভালো প্রস্তুতি নিয়ে জবের পরীক্ষা ও ইন্টারভিউ দিয়ে ভালো করাটা কিন্তু একান্তই আপনার কাজ। আর নিজেকে ফাইন্সেন্সিয়ালি সলভেন্ট করার জন্য ও যত রকমের স্ট্রাগল আছে, সেগুলা বেশির ভাগ সময়ই একা করতে হবে। একটা ভালো পজিশনে গেলে একসময় অনেকেই ক্রেডিট নিবে বা বাহবা দিবে। আর যদি সিনারিও উল্টা হয় আর আপনি ভালো কিছু করতে না পারেন, কেউ দায়বদ্ধতা নিবে না আর টিটকারি মারতে ও দ্বিধাবোদ করবে না। 

জব বা ফাইনেন্সিয়াল হার্ডশিপ একটা উদহারণ মাত্র, এর বাইরে যত জায়গা থাকতে পারে জীবনে, সব খানেই এমন একা ফাইট করার ব্যপার থাকে। একটু আশা পাশে তাকালেই দেখবেন, আপনার খুব কাছের কাওকে হয়তো আপনি অনেক হেল্প করে যাচ্ছেন বা চেষ্টা করছেন, কিন্তু সে যদি নিজে থেকে প্রো-একটিভ হয়ে না আগায় বা চেষ্টাটা খুব ভালোভাবে না করে, তাহলে বছরের পর বছর একই জায়গায় থাকবে আর আপনি আফসোস ছাড়া কিছু করার থাকবে না। তাই, যদি কেউ বলে, আরে মিয়া, ধুমায়া পলিটিক্সে টাইম দাও, চাকুরীর জন্য ভাই আছি, বা দল আছে তো, টেনশন নাই! বিশ্বাস করেন, এর উপরে ভরসা করে যদি আন্ডারগ্রেডে পলিটিক্স করতে গিয়ে রেজাল্ট খারাপ করেন, তো এ ভাই বা ভাইয়ের দল প্রয়োজনের সময় টিনের চশমা চোখে দিয়ে আপনার দিকে তাকাবে। এমন ভরসা যে কেঊ দিতে পারে যে সব করে দিব আমি, তোমার টেনশন নাই। আসলে করবে না, আর করলেও যতটুকু করা দরকার, ততটুকু করবে না কারণ আপনার ভালো অন্যজন কোনদিন বুঝবে না। 

মোদ্দা কথা হলো, নিজে কি করবো বা করবো না, এটা নিজেকেই প্ল্যান করতে হবে। সাহায্য অবশ্যই নিতে হবে কিন্তু পরিকল্পনা, প্রস্তুতি, চেষ্টাটা একান্তই নিজের আর যাই হউক আপনার সাথে, সেটার সুখ বা দুঃখের অনুভূতি ও আপনার কাছেই প্রকট হয়ে ধরা দিবে। তাই, নিজের ফাইট নিজেই করা শেখাটা বেশি দরকার।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?
    Full Funded Government Scholarship
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

    বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত দেখা যায় পিএইচডি লেভেলে যতটা সহজে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে তা খুব একটা সহজ হয় না। তার কারণ হল বেশিরভাগ

    Read More »
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?
    Education Cost
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?

    ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালি বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অন্যতম একটা সাশ্রয়ী স্টাডি ডেস্টিনেশন। অনেকেই মনে করেন ইতালিতে পড়তে লাখ লাখ টাকা লাগে, কিন্তু বাস্তবে খরচ

    Read More »
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?
    Australia
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?

    বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে English Proficiency-র জন্য IELTS বা অন্যান্য যেসব টেস্ট এক্সাম রয়েছে তার মধ্যে PTE বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। IELTS বা অন্যান্য টেস্টগুলোর

    Read More »
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?
    Higher Study Abroad
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?

    অনেকেই মনে করেন বিদেশে পড়তে হলে Full Scholarship পাওয়াই একমাত্র উপায়। আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। বিশ্বের অনেক দেশে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে টিউশন ফি

    Read More »