লাইফে ভালো করতে মেন্টরিং খুব প্রয়োজনীয় একটা জিনিস। মেন্টরিং বা ট্রেইনিং গুলো যে কি পরিমাণ ইফেক্টিভ হতে পারে, সেটা ভার্সিটি লাইফে বা অল্প বয়সে মেন্টর পেয়েছে সে ভালো বলতে পারবে। আমি মেন্টর না পেলেও কিছু বড় ভাই পেয়েছিলাম যারা ভালো চিন্তা করতে পারে। যদি আরও ভালো কোন মেন্টর পেতাম, তাহলে হয়তো আরো বড় কোন জায়গায় থাকতাম।
দেশে এমন কোন প্রতিষ্ঠান নেই যারা আন্ডারগ্রেডে থাকা অবস্থায় স্টুডেন্ট দেরকে লাইফ ও ক্যারিয়ার নিয়ে মেন্টরিং করবে! তাদেরকে শেখাবে কিভাবে জীবনে বড় চিন্তা করতে হয়, নিজেকে আবিস্কার করবে কিভাবে, লাইফ গোলস গুলা সেট করার উপায় কি বা স্কিল গুলো কিভাবে সেট করবে ইত্যাদি। তাহলে র্যাট রেইস কমে যাবে আর একতরফা ক্যারিয়ার চয়েস করার মত মানসিকতা থাকবেনা।

জানিনা কখনো কিছু করতে পারবো কিনা প্ল্যান করে দেশের তরুণদের জন্য কিন্তু ইচ্ছে আছে অনেক কিছু করার! দেশের এটা সেটা দেখে মাঝে মাঝে হতাশ হই কিন্ত আবার ভাবি, দেশটা তো আমাদেরই। সবাই কম্পলেইন না করে কেউ কেউ কাজ করতে হবে। সব কিছু সরকার সমাধান করতে পারবেনা তাই অনেক ব্যক্তিগত উদ্যোগ প্রয়োজন। চাই, অনেক মানুষ এগিয়ে আসুক দেশের তরুণদের হেল্প করতে। পরিবর্তন আসবেই, ইনশাআল্লাহ।









