দেখবো, শিখবো, লিখবোঃ লেখালেখির হাতেখড়ি!

লেখালেখি করতে সবসময় মন চায় আর ভালো লাগে। কিন্তু কখনো গুছিয়ে লিখা হয়ে উঠেনি। অলসতা, পরিকল্পনার অভাব অথবা কি লিখবো এ ভাবনায় অনেকবার শুরু করতে গিয়েও করা হয়নি। কিন্তু এবার পাক্কা সিদ্ধান্তে পৌছালাম যে লিখবো। আর লেখার জন্য একধরনের ফোর্স হিসেবে কাজ করতে এ ব্লগের পথচলা। অন্ততঃ সপ্তাহে একটা পোস্ট দিতে হলেও কলম ধরতে হবে। আর এটাই রেগুলার হওয়ার জন্য শুরুর টোটকা। তো, কি নিয়ে লিখবো? 

এবার ও খুব বেশি হয়তো গুছিয়ে লেখা হবেনা তবে কিছু পছন্দের বিষয় খুজে নিয়েছি। যেমনঃ ১. আমেরিকার জীবন যাত্রায় যা দেখছি আর শিখছি তা লেখনীতে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা থাকবে। ২. উচ্চ-শিক্ষায় বাংলাদেশ থেকে যেন অনেক মেধাবী উঠে আসতে পারে, সে বিষয়ে ইনসাইট দেয়ার চেষ্টা করবো। ৩. বই পড়তে ভাল লাগে বিশেষ করে নন-ফিকশ। বই গুলোর রিভিউ বা শিক্ষা নিয়ে লেখার প্ল্যান আছে  ৪. কাজ ও লাইফের ব্যালেন্স করে একটি সুন্দর জীবন পাওয়া অনেকের হয়ে উঠেনা, কেউ জানেনা কিভাবে করতে হয় আবার কেউ জেনেও প্রচন্ড ব্যস্ততায় হয়ে উঠেনা। চেষ্টা করবো সাইন্স অব লিভিং নিয়ে নিজের আইডিয়া গুলো শেয়ার করতে ৫. দেশের শিক্ষিত বেকারত্ব নিয়ে আমার মাথা ব্যাথা আছে, সে বিষয়ে দু-চার কলম লিখতেই হবে ৬. আর ফাইনালী, সাম্প্রতিক ইস্যু যেগুলোতে ইন্টারেস্ট বোধ করি, সেটিও আশা করি লেখনীতে বের হয়ে আসবে! 

লম্বা লিস্ট মনে হচ্ছে? আসলেই তাই। অনেক টপিক জমা করেছি যাতে কিছু হলেও লিখা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে, এ হুলুস্থুল সময়ে  এত কিছু পড়ার মানুষ আছে তো!! হয়তো আছে, অথবা নেই, সেটি মূখ্য বিষয় নয়। দেখার বিষয় হলো আমি দু-কলম লিখছি কিনা! না লিখাটাই ব্যর্থতা! হয়তো একজন হলেও কোন লিখা পড়ে একটা তথ্য জানবে, অথবা হাসবে, না হয় গল্পের সাথে ঘুরে বেড়াবে। মন্দ কি? 

পরিশেষে, এ পোস্ট এতটুকু পড়ার পর যদি কেউ কন্টেন্ট দেখে সামনের পোস্ট গুলো পড়তে আগ্রহী হন, তাহলে ব্লগের সাথেই থাকুন। আর ভালো বলুন ও ভালো লিখুন। আপনার ভেতরে জমে থাকা গল্প গুলো হয়তো অন্য কারো চিন্তার খোরাক জোগাবে! এটাই হউক আমার লেখালিখির হাতে খড়ি! 

    SHARE THIS BLOG

    3 Responses

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-২)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-২)

    সঠিক গ্রুপ নির্বাচন: কিভাবে বুঝবো কোনটা আমার জন্য? এসএসসি পেরোনোর পর শিক্ষার্থীদের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। এই অধ্যায়ের শুরুতেই আসে এমন একটি সিদ্ধান্তের

    Read More »
    Ohio State University-র ১০টি ফান্ডেড পিএইচডি প্রোগ্রাম 
    Full-funded Phd programs
    Ohio State University-র ১০টি ফান্ডেড পিএইচডি প্রোগ্রাম 

    আমেরিকার Ohio State University নন-স্টেমের বেশ কয়েকটি সাবজেক্টে পিএইচডি লেভেলে প্রতি বছর বেশ ভালো ফান্ডিং দিয়ে থাকে। ফান্ডিংগুলো সাধারণত অ্যাসিস্ট্যান্টশিপ বা ফেলোশিপের মতো স্কলারশিপের মাধ্যমে

    Read More »
    আমেরিকার Iowa স্টেটের ৩টি ফান্ডেড বিশ্ববিদ্যালয় 
    Higher Study Abroad
    আমেরিকার Iowa স্টেটের ৩টি ফান্ডেড বিশ্ববিদ্যালয় 

    আমেরিকার Iowa স্টেটে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য খুব বেশি বিশ্ববিদ্যালয় নেই। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই আন্ডারগ্রেড বা এই টাইপের প্রোগ্রাম অফার করে। আবার রিসার্চ বিশ্ববিদ্যালয়ও কম এখানে। তবে

    Read More »
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-১)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-১)

    বাংলাদেশে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এসএসসি শেষ করে উপযুক্ত এইচএসসি গ্রুপ নির্বাচন করা। এই সময়ে ছাত্রছাত্রীরা মূলত তিনটি প্রধান শাখার মধ্যে বেছে নেয়ঃ সাইন্স

    Read More »