অসাধারণ জীবনের জন্য অসাধারণ অভ্যাস-8: প্রতিদিন ব্যয়াম/হাটাহাটি

বলা হয়ে থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল। কারণ আমরা যত কিছুই করি না কেন, স্বাস্থ্য ভালো না থাকলে সব বিষাক্ত লাগে। তাই দেখা যায় চৌধুরী সাহেবের হাজার কোটি টাকা থাকার পরে ও অসুস্থতার জন্য দুনিয়াটাই ভালো লাগেনা। আর এ সুস্থতা এখন এমনি এমনি আসেনা। অনেকটা কষ্ট করেই সুস্থ্য থাকতে হয়। এখনকার শারীরিক সমস্যা গুলোর মধ্যে ডায়বেটিক, হাই-প্রেসার, স্থুলতা, ব্যথা, হাড় ক্ষয় অন্যতম। আর সব গুলোর জন্যই অপর্যাপ্ত শারীরিক পরিশ্রমকেই মূল ধরা হয়। তাহলে কিভাবে নিজেকে ফিট রাখবেন? 

যাদের কায়িক পরিশ্রম একদমই কম করা হয়, তাদের প্রতিদিন শারিরীক কসরত বাধ্যতামূলক। যদিও আমরা ডাক্তার প্রেসক্রিপশনে লিখার আগে পর্যন্ত হাটা চলা ও করিনা খুব একটা। আর ব্যায়ামকে মনে করি রোগের ঔষধ! কিন্তু সব বয়সীদের জন্যই শরীর চর্চা সুস্থ্য থাকতে খুব জরুরী। সমস্যা হলো নিয়ম করে প্রতিদিন সকালে/বিকেলে হাটা বা জগিং করার সময়, সুযোগ বা ইচ্ছে কোনটিই কাজ করেনা। জিমে প্রতিদিন যাওয়া তো দুরূহ ব্যপার বটে। তাহলে কিভাবে এ বিষয়টিকে বাগে আনা যায়? কিছু সিম্পল স্টেপের মাধ্যমে ব্যায়াম পুষিয়ে নেয়া যায়। 

১। ১০-১৫ মিনিটের দূরত্ব গুলো ট্রাফিক জ্যামে বসে না থেকে হেটে পার হওয়া

২। অফিসে প্রতি ৪৫ মিনিট পর পর ৫ মিনিট করে হাটা 

৩। ইন্সপাইয়ার্ড থাকার জন্য স্টেপ ট্রেক করে এমন একটি মোবাইল এ্যাপ নামিয়ে বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করা

৪। শুরুতে সাপ্তাহিক ৫ দিন ২০ মিনিট করে হাটার টার্গেট নেয়া। তারপর আস্তে আস্তে বাড়ানো

৫। সকাল, সন্ধ্যা, রাত- ৩ সময়ে অন্তত ৫ মিনিট করে হলেও হাটার চেষ্টা করা 

কিছু ছোট কাজের মাধ্যমে আপনার হাটার অভ্যাসটি ধীরে ধীরে গড়ে উঠবে আনায়াসে। আর ফিট থাকার জন্য হাটাহাটি প্রথম কাজ। চলুন নেমে পড়া যাক।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Funded University List of Marketing
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম কোর সাবজেক্টগুলোর একটি হল Marketing. এই সাবজেক্টে ফান্ড যেমন আছে তেমনি পড়াশোনা শেষে ভালো ক্যারিয়ার গড়ারও প্রচুর সুযোগ আছে। একাডেমিয়াতো বটেই পাশাপাশি

    Read More »
    Master’s Degree in Applied Econometrics at Monash University
    Funding in Australia
    Master’s Degree in Applied Econometrics at Monash University

    অস্ট্রেলিয়ার বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় Monash University-তে Applied Econometrics নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে। Application Requirements: ১। এই প্রোগ্রামে স্টেম ও বিজনেস ব্যাকগ্রাউন্ডের যে

    Read More »
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট
    Funded Universities in Kentucky State
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট

    Kentucky স্টেট হল আমেরিকার এভারেজ লিভিং কস্ট স্টেট। এভারেজ হোম কস্টসহ আরও নানা সুযোগ-সুবিধা রয়েছে এখানে। আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই স্টেট বেশ

    Read More »
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত
    Austria
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত

    অস্ট্রিয়া মধ্য ইউরোপে অবস্থিত একটি উন্নত রাষ্ট্র, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষার গুণগত মানের জন্য বিখ্যাত। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় এখানকার

    Read More »