ইউরোপের পার্ট-টাইম জব কেমন এবং কত আয় করা সম্ভব?

ইউরোপের পার্ট-টাইম জব কেমন এবং কত আয় করা সম্ভব?

ইউরোপের অনেক দেশেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ রয়েছে। তবে কাজের অনুমতি, সময়সীমা ও শর্ত দেশভেদে আলাদা। তাই শুধু স্টুডেন্ট ভিসা থাকলেই যেকোনো কাজ করা যায় এমন ধারণা ঠিক নয়।

কী ধরনের পার্ট-টাইম জব পাওয়া যায়?

ইউরোপের দেশগুলোতে শিক্ষার্থীরা সাধারণত—

-Restaurant/Café-তে কাজ
-Retail বা Supermarket assistant
-Delivery ও hospitality-related কাজ
-University-এর ভিতরে Student Assistant
-Library বা administrative support
-Tutoring/Language tutoring
-Customer service
-Internship বা field-related student position

এর পাশাপাশি নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী research assistant, laboratory assistant, IT support, marketing বা অন্যান্য ইউনিভার্সিটি রিলেটেড কাজের সুযোগও পাওয়া যেতে পারে।

কাজের Permit ও Rules কী কী থাকে?

সব ইউরোপিয়ান কান্ট্রির নিয়ম এক হয় না। তাই কোনো দেশে যাওয়ার আগে সেই দেশের অফিসিয়াল ইমিগ্রেশন রুলস এবং নিজের রেসিডেন্স পার্মিটের শর্তগুলো অবশ্যই যাচাই করতে হবে। এখানে কিছু দেশের রুলস নিয়ে আলোচনা করে দিলাম।

Germany: Non-EU international students নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করতে পারেন। Student residence rules অনুযায়ী বছরে নির্ধারিত সংখ্যক full/half working days বা তার সমতুল্য সীমা রয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে বছরে 140 full days বা 280 half-days পর্যন্ত কাজ করা যায়।

France: Foreign students-এর জন্য বছরে সর্বোচ্চ 964 hours পর্যন্ত ওয়ার্ক পারমিট রয়েছে। Student status-এর অধীনে কাজটি মূলত পড়াশোনার পাশাপাশি supplementary employment হিসেবে বিবেচিত হয়।

Italy: Study residence permit-এর অধীনে part-time employment করা যায়, তবে নির্ধারিত weekly ও annual working-hour limit মেনে চলতে হয়। সপ্তাহে সর্বোচ্চ 20 hours কাজ করা যায়।

Spain: Non-EU students সাধারণত পড়াশোনার সঙ্গে সামঞ্জস্য রেখে part-time কাজ করতে পারেন, তবে নির্দিষ্ট conditions ও working-hour limits প্রযোজ্য। সপ্তাহে সর্বোচ্চ 30 hours কাজ করা যায় এখানে এবং কাজটি নিজের একাডেমিক ডিগ্রির সঙ্গে compatible হতে হবে।

Netherlands: Non-EU/EEA students-এর ক্ষেত্রে employer-এর work permit প্রয়োজন হতে পারে এবং কাজের সময়ের ওপর নির্দিষ্ট সীমা রয়েছে। সপ্তাহে সর্বোচ্চ 16 hours কাজ করা যায় এখানে। 

আয় দিয়ে কী কী কাভার করা সম্ভব?

পার্ট-টাইম ইনকাম সাধারণত শিক্ষার্থীর পুরো টিউশন ফি বহন করার নিশ্চয়তা দেয় না। তবে নিয়মিত কাজ পাওয়া গেলে নিত্যদিনের খরচের একটি অংশ কাভার করা যায়। যেমন:

-খাবার
-Local transportation
-Mobile/Internet
-Personal expenses
-কিছু ক্ষেত্রে accommodation-এর অংশ

তবে Tuition fee, visa-related expenses এবং বড় ধরনের financial commitments-এর জন্য শুধু পার্ট-টাইম ইনকামের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। ইউরোপে যাওয়ার আগেই নিজের পর্যাপ্ত financial resources থাকাটা সবচেয়ে সেইফ জোন।

কীভাবে জব খুঁজবেন?

সবচেয়ে কার্যকর উপায় হলো প্রথমেই University Career Service এবং University Job Portal এই দুই জায়গায় সার্চ করুন। এরপর Government/Official Job Portal, Local Employers, Professional Networking এগুলোর ওপর গুরুত্ব দিন। দেশে থাকাকালীনই বাঙালি কমিউনিটির কাউকে খুঁজে বের করতে পারলে সবচেয়ে সহজ হয়। আবার ইদানিং ফেইসবুকে সব দেশের আলাদা আলাদা গ্রুপ থাকে। সেগুলোতে খোঁজ করলেও অনেক সময় জব সংক্রান্ত নানা তথ্য পাওয়া যায়। তাই এসব গ্রুপে যুক্ত হতে পারেন। আর সবচেয়ে প্রয়োজনীয় যেটা, নিজের লিংকডইন প্রোফাইল আপডেট রেখে সেটাকে কাজে লাগাতে পারেন। ইউরোপ-আমেরিকাতে জব পাবার ক্ষেত্রে লিংকডইন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিজের CV আপডেট রাখুন। প্রয়োজন হলে যে দেশে যাচ্ছেন সে দেশের ভাষার ব্যাসিকটা আয়ত্ত্বে আনুন এবং কাজ করার ক্ষেত্রে লিগ্যাল শর্তগুলো মেনে কাজ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পার্ট-টাইম জবকে মূলত পড়াশোনার পাশাপাশি সাপ্লিমেন্টারি ইনকাম ও একটা স্রেফ একটা অভিজ্ঞতা হিসেবে দেখুন, প্রাইমারি ফান্ডিং সোর্স হিসেবে নয়।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Kansas State University-র ১১টি মাস্টার্স এবং ৫টি পিএইচডি ফান্ডেড প্রোগ্রাম 
    funded phd programs
    Kansas State University-র ১১টি মাস্টার্স এবং ৫টি পিএইচডি ফান্ডেড প্রোগ্রাম 

    আমেরিকার Kansas State University হল অন্যতম একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি খুব ভালো মানের গবেষণা কাজের জন্য নামকরা একটা প্রতিষ্ঠান। এখানে স্টেম ও নন-স্টেমের

    Read More »
    ফুল-ফান্ডিং প্রদানকারী Mississippi স্টেটের ৫টি বিশ্ববিদ্যালয় 
    Funded University List
    ফুল-ফান্ডিং প্রদানকারী Mississippi স্টেটের ৫টি বিশ্ববিদ্যালয় 

    Mississippi হল আমেরিকার সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি স্টেট। এই স্টেটের লিভিং কস্ট অনেক কম। বসবাসের জন্য অনেক নিরিবিলি পরিবেশ এখানে। যারা শহরের কোলাহল থেকে দূরে থাকতে

    Read More »
    Master of Public Administration at Wright State University
    Funded Master's in Wright State University
    Master of Public Administration at Wright State University

    আমেরিকার Wright State University-তে Public Administration নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Criteria: ১। 4 year bachelor degree.  ২। Minimum CGPA 3.00. ৩। English

    Read More »
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 
    Clarendon Scholarship
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 

    Clarendon Scholarship হল UK-র বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Oxford কর্তৃক প্রদানকৃত একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ। স্কলারশিপটি University of Oxford-এর গ্র্যাজুয়েট লেভেলে একটি মেজর স্কলারশিপ স্কিম

    Read More »