SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে

SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে

বিদেশে উচ্চশিক্ষার আবেদনে Statement of Purpose যাকে সংক্ষেপে SOP বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটা এমন একটা ডকুমেন্ট, যা অনেক সময় একই CGPA, একই IELTS স্কোর এবং একই ধরনের প্রোফাইল থাকা দুইজন আবেদনকারীর মধ্যে পার্থক্য তৈরি করে। কারণ SOP-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় জানতে চায় আপনি আসলে কে, কেন এই বিষয়টি পড়তে চান, কেন তাদের বিশ্ববিদ্যালয়, এবং ভবিষ্যতে আপনার লক্ষ্য কী। কিন্তু বাস্তবে অনেক আবেদনকারীই SOP লেখার ক্ষেত্রে এমন কিছু ভুল করেন যার কারণে খুব ভালো প্রোফাইল থাকা সত্ত্বেও সিলেক্টেড হোন না। আজকে SOP-এর সেসব ভুল নিয়েই বিস্তারিত বলব।

১. সব বিশ্ববিদ্যালয়ের জন্য একই ধরনের SOP Template ব্যবহার করা

এটি সবচেয়ে বড় ভুলগুলোর একটি। অনেকেই একটি SOP লিখে সেটি ১০–২০টি বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় পাঠিয়ে দেন। কিন্তু অ্যাডমিশন কমিটি সহজেই বুঝতে পারে যে লেখাটা তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কাস্টমাইজ করা হয়নি। এক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য SOP আলাদা করে লিখুন। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট প্রোগ্রাম, কারিকুলাম, গবেষণা সুবিধা, ল্যাব, কোর্স এবং ফ্যাকাল্টির সঙ্গে নিজের আগ্রহের মিল তুলে ধরুন।

২. গদবাধাভাবে SOP শুরু করা

অনেকে SOP লেখার সময় এমন কিছু লাইন দিয়ে শুরু করে যা খুবই কমন। কিন্তু এ ধরনের লাইন এত বেশি ব্যবহৃত হয়েছে যে অ্যাডমিশন কমিটির কাছে এগুলো খুবই সাধারণ এবং খুব একটা প্রভাব ফেলে না। এজন্য শুরুর দিকে নিজের কিছু বাস্তব অভিজ্ঞতা দিয়ে শুরু করাটা ভালো হয়, যা একাডেমিক আগ্রহের সঙ্গে সম্পর্কিত। একটি নির্দিষ্ট প্রজেক্ট, গবেষণা, কাজ বা অভিজ্ঞতার মাধ্যমে গল্পের মতো করে নিজের সম্পর্কে বলাটা SOP-কে অনেকটাই আলাদা করবে।

৩. CV-তে দেয়া তথ্যই আবার লিখে ফেলা

SOP কোনো CV নয়। তাই এখানে CV-তে যেসব তথ্য ইতোমধ্যে দেয়া হয়েছে তা না দেয়াই ভালো।

অনেকে শুধু ডিগ্রি, ইন্টার্নশিপ, অ্যাওয়ার্ড ইত্যাদি বিষয় নিয়েই পাতার পর পাতা লিখে যায়। কিন্তু এই বিষয়গুলো CV-তেই উল্লেখ থাকে। তাই এগুলো SOP-এ আবার রিপিট করাটা ঠিক নয়। অ্যাডমিশন কমিটি জানতে চায় এই অভিজ্ঞতাগুলো আসলে কী শিখিয়েছে। তাই সেভাবেই উপস্থাপন করতে হবে।

৪. খুব বেশি পজিটিভ কথাবার্তা লেখা

ভার্সিটি বা কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে অতিরিক্ত পজিটিভ কথা SOP-এর কোয়ালিটি অনেকটাই কমিয়ে দিতে পারে। SOP-এ মূলত লিখতে পারেন কোন কোর্সটিতে এনরোল হতে চাইছেন, কোন গবেষণা ল্যাবে কাজ করতে ইচ্ছুক এবং কেন, কোন প্রফেসরের গবেষণার সঙ্গে গবেষণা ইন্টারেস্ট মিলছে ইত্যাদি।

৫. কেন এই বিষয় পড়তে চান, তা ভালোভাবে ফুটিয়ে তুলতে না পারা

SOP লেখার ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বলা যায় এই জিনিসটা SOP-এ ঠিকভাবে বলতে পারলে অফার লেটার পাবার সম্ভাবনা 90% বেড়ে যায়। বিষয়টি ভালো লাগে এই ধরনের গতানুগতিক কথাবার্তা না লিখে যুক্তি দিয়ে বোঝাতে হবে। এজন্য কেন বিষয়টিতে পড়তে চান, কীভাবে আগ্রহ তৈরি হলো, আগে কী করেছেন, ভবিষ্যতে কী করতে চান এসব নিয়ে যুক্তিযুক্ত ব্যাখা উপস্থাপন করতে হবে।

৬. পড়াশোনা শেষে এই বিষয় নিয়ে কী করতে চান তা স্পষ্টভাবে ব্যাখা করতে না পারা

পড়াশোনা শেষে ক্যারিয়ার পরিকল্পনাগুলো নিয়ে বলাটাও গুরুত্বপূর্ণ। এ নিয়ে স্পষ্ট ধারণা না পেলে অ্যাডমিশন কমিটি আপনার অ্যাপ্লিকেশনটাকে গুরুত্ব দিয়ে দেখবে না। এজন্য MSc/PhD  শেষে কী করবেন, Industry-তে কীভাবে কাজ করতে চান বা কী ধরনের কন্ট্রিবিউশন করতে চান, দেশে ফিরে যেতে চাইলে সেক্ষেত্রে কোন সমস্যার সমাধানে কাজ করতে চান ইত্যাদি বিষয়গুলোকে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে।

৭. অতিরঞ্জিত বা মিথ্যা তথ্য লেখা

কিছু আবেদনকারী এমন অভিজ্ঞতা বা দক্ষতার কথা লিখেন যা বাস্তবে তার নেই। অ্যাডমিশন কমিটি প্রয়োজনে চাইলে CV, Recommendation Letter, Interview এবং অন্যান্য ডকুমেন্টের সঙ্গে মিলিয়ে তথ্য যাচাই করতে পারে। মিথ্যা তথ্য ধরা পড়লে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে। তাই এ ধরনের কিছু না দেয়াই ভালো।

৮. শুধু ব্যক্তিগত গল্প লেখা

SOP কোনো আত্মজীবনী নয়। অনেকে পরিবারের কষ্ট, ব্যক্তিগত সংগ্রাম বা শৈশবের গল্প নিয়ে অনেক অংশ লিখে ফেলেন। ব্যক্তিগত অভিজ্ঞতা উল্লেখ করা যেতে পারে, তবে সেটি অবশ্যই আপনার একাডেমিক বা পেশাগত বিষয়গুলোকে রিলেট করছে এমন হতে হবে।

৯. আবেদনকৃত  বিশ্ববিদ্যালয় সম্পর্কে গবেষণা না করা

অনেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট না পড়েই SOP লিখে ফেলেন। এতে বোঝা যায় আবেদনকারী প্রতিষ্ঠানের প্রোগ্রাম সম্পর্কে আগ্রহী নন। আবেদনের আগে অবশ্যই Program Structure, Faculty, Research Areas, Laboratory, Course Modules, Ongoing Projects ইত্যাদি বিষয়গুলো নিয়ে দেখে নিতে হবে এবং কোন কোন বিষয়ের সাথে নিজের প্রোগ্রামকে রিলেট করা যায় সেসব নিয়ে লেখা যেতে পারে। 

১০. ওয়ার্ড লিমিট ও অন্যান্য নির্দেশনা না মানা

অনেক বিশ্ববিদ্যালয় SOP লেখার জন্য ওয়ার্ড লিমিট ঠিক করে দেয়। পাশাপাশি কিছু নির্দেশনাও দিতে পারে। SOP লেখার সময় অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেই লিখতে হবে। নাহলে অ্যাডমিশন কমিটি খুব একটা গুরুত্ব নাও দিতে পারে। তবে অনেক সময় ওয়ার্ড লিমিট বলা থাকে না। সেক্ষেত্রে ৫০০-১০০০ এর মধ্যে লেখা যেতে পারে।

১১. অদরকারি ও জটিল ইংরেজি শব্দের ব্যবহার

অনেকে কঠিন শব্দ ব্যবহার করে নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করেন। ফলে লেখার স্বাভাবিক সৌন্দর‌্য নষ্ট হয়ে যায়। অ্যাডমিশন কমিটি জটিল শব্দ নয়, বরং পরিষ্কার ও যুক্তিসংগত লেখা পছন্দ করে। তাই অতিরিক্ত জটিল শব্দ ব্যবহার না করে সাধারণ সহজভাবে লেখাই বেশি ভালো।

১২. গ্রামার ও বানানের ভুল

একটা ভালো SOP-ও দুর্বল হয়ে যেতে পারে যদি সেটাতে গ্রামার ও বানানে ভুল থাকে। এজন্য SOP লেখা শেষে বারবার রিভাইস দিতে হবে। জমা দেওয়ার আগে অন্তত কয়েকবার প্রুফরিড করতে হবে। এক্ষেত্রে কোনো এক্সপার্ট কারো থেকে একবার হলেও প্রুফরিড করিয়ে নেয়াটা সবচেয়ে ভালো।

১৩. AI দিয়ে পুরো SOP লিখিয়ে জমা দেওয়া

বর্তমানে অনেকেই ChatGPT বা অন্যান্য AI ব্যবহার করেন। AI ব্যবহার করা সমস্যা নয়, কিন্তু AI-এর তৈরি সাধারণ ও কমন টেমপ্লেটের লেখা হুবহু জমা দিলে তা একেবারেই ভালো SOP হয় না। এজন্য নিজের অভিজ্ঞতাগুলো নিজে লেখার চেষ্টা করুন। তবে গ্রামার, স্পেলিং বা অন্যান্য এডিটিংয়ে AI-কে ব্যবহার করা যেতে পারে।

১৪. একাডেমিক ইন্টারেস্ট ও প্রোগ্রামের মধ্যে সম্পর্ক না থাকা

অনেক SOP-তে আবেদনকারীর অতীত অভিজ্ঞতা, বর্তমান আগ্রহ এবং ভবিষ্যৎ লক্ষ্য একে অপরের সঙ্গে যুক্ত থাকে না। একটি ভালো SOP সাধারণত অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অভিজ্ঞতা এবং পরিকল্পনার ধারাবাহিকতা অনুসরণ করে লিখতে হয়। এই লজিক্যাল ফ্লোই অ্যাডমিশন কমিটিকে বোঝায় যে আপনার প্ল্যানিং কতটা সুস্পষ্ট।

একটা ভালো SOP শুধু ইংরেজিতে লেখা কোনো Essay নয় বরং এটি হল সেই ডকুমেন্ট যা অ্যাডমিশন কমিটিকে বোঝাতে সাহায্য করে যে আবেদনকারী কেন এই প্রোগ্রামের জন্য উপযুক্ত, তার লক্ষ্য কতটা স্পষ্ট, এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে সে কীভাবে অবদান রাখতে পারবেন। তাই SOP লেখার সময় মৌলিকতা, নির্দিষ্টতা, গবেষণাভিত্তিক তথ্য এবং নিজের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। এগুলো মিলিয়ে একটি ভালো SOP বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় আপনার প্রোফাইলকে অন্য অনেক আবেদনকারীর থেকে আলাদা করবে।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Master’s Degree in Applied Econometrics at Monash University
    Funding in Australia
    Master’s Degree in Applied Econometrics at Monash University

    অস্ট্রেলিয়ার বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় Monash University-তে Applied Econometrics নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে। Application Requirements: ১। এই প্রোগ্রামে স্টেম ও বিজনেস ব্যাকগ্রাউন্ডের যে

    Read More »
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট
    Funded Universities in Kentucky State
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট

    Kentucky স্টেট হল আমেরিকার এভারেজ লিভিং কস্ট স্টেট। এভারেজ হোম কস্টসহ আরও নানা সুযোগ-সুবিধা রয়েছে এখানে। আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই স্টেট বেশ

    Read More »
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত
    Austria
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত

    অস্ট্রিয়া মধ্য ইউরোপে অবস্থিত একটি উন্নত রাষ্ট্র, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষার গুণগত মানের জন্য বিখ্যাত। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় এখানকার

    Read More »
    Joint Japan/World Bank Graduate Scholarship Program নিয়ে বিস্তারিত 
    Full funded scholarship
    Joint Japan/World Bank Graduate Scholarship Program নিয়ে বিস্তারিত 

    জাপান সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংকের সমন্বয়ে মাস্টার্স লেভেলের শিক্ষার্থীদের প্রদানকৃত একটি সরকারি স্কলারশিপ হল Joint Japan/World Bank Graduate Scholarship Program. এই স্কলারশিপের ফান্ডিং দেয় জাপান

    Read More »