বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?

বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার ক্ষেত্রে অনেকের প্রথম প্রশ্ন থাকে—”বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ?” সংক্ষিপ্ত উত্তর হলো: না, তবে অনেক দিকে থেকেই এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশ্ববিদ্যালয় নির্বাচন করার সময় শুধু র‍্যাঙ্কিং নয়, বরং আপনার বিষয়, ক্যারিয়ার, গবেষণার সুযোগ, খরচ এবং ব্যক্তিগত প্রয়োজন—সবকিছু একসাথে বিবেচনা করা উচিত।

University Ranking কী?

University Ranking হলো বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর তুলনামূলক অবস্থান। বর্তমানের সবচেয়ে পরিচিত আন্তর্জাতিক র‍্যাঙ্কিংগুলো হলো:

-QS World University Rankings

-Times Higher Education (THE) World University Rankings

-Academic Ranking of World Universities (ARWU/Shanghai Ranking)

-U.S. News Best Global Universities (মূলত গবেষণাভিত্তিক মূল্যায়ন)

প্রতিটি সংস্থা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করে, তাই একই বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং একেক তালিকায় ভিন্ন হতে পারে।

Ranking কীভাবে নির্ধারণ করা হয়?

র‍্যাঙ্কিং প্রকাশকারী সংস্থাভেদে মানদণ্ড আলাদা হলেও সাধারণত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয়:

-একাডেমিক সুনাম (Academic Reputation)

-গবেষণার মান ও প্রকাশনা (Research Output)

-Citation বা গবেষণার প্রভাব

-শিক্ষক-শিক্ষার্থী অনুপাত

-আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা

-নিয়োগদাতাদের কাছে বিশ্ববিদ্যালয়ের সুনাম (Employer Reputation)

-আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা

Ranking কেন গুরুত্বপূর্ণ?

১. বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান সম্পর্কে ধারণা দেয়

হাই র‍্যাঙ্কিং সাধারণত শক্তিশালী শিক্ষা ব্যবস্থা, উন্নত গবেষণা এবং ভালো অবকাঠামোর ইঙ্গিত দেয়।

২. গবেষণার সুযোগ

বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নত ল্যাব, গবেষণা ফান্ডিং এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার সুযোগ বেশি থাকে।

৩. চাকরির বাজারে সুবিধা

অনেক আন্তর্জাতিক নিয়োগকর্তা পরিচিত বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। তবে এটি চাকরির একমাত্র নির্ধারক নয়; দক্ষতা, অভিজ্ঞতা ও নেটওয়ার্কও সমান গুরুত্বপূর্ণ।

৪. আন্তর্জাতিক নেটওয়ার্ক

হাই র‍্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ বেশি পাওয়া যায়।

তবে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং সবসময় গুরুত্বপূর্ণ হবে এমনটা নয়। অনেক ক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ের চেয়ে অন্য অনেক বিষয় বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন-

১. Subject Ranking

একটি বিশ্ববিদ্যালয় সামগ্রিকভাবে ৫০০ নম্বরে থাকলেও আপনার নির্দিষ্ট বিষয়ে বিশ্বের সেরা ৫০টির মধ্যে থাকতে পারে। তাই Overall Ranking-এর পাশাপাশি Subject Ranking অবশ্যই বিবেচনা করতে হবে।

২. Supervisor Selection (বিশেষ করে MSc by Research ও PhD)

গবেষণাভিত্তিক ডিগ্রিতে অনেক সময় একজন ভালো সুপারভাইজার একটি হাই র‍্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারেন। এক্ষেত্রে সুপারভাইজারের গবেষণার ক্ষেত্র, তার সাম্প্রতিক পাবলিকেশন, Funding আছে কি না, বর্তমানে কোন কোন প্রজেক্ট তার কাছে আছে ইত্যাদি বিষয়গুলো বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে।

৩. Graduate Employability

সব ধরনের হাই র‍্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের চাকরির ফলাফল অনেক সময় সমান হয় না। এজন্য Graduate employment rate, ইন্টার্নশিপের সুযোগ, Industry collaboration, Career services ইত্যাদি বিষয়ে ভালোভাবে রিসার্চ করে নিতে হবে।

৪. Scholarship- এর সুযোগ

শুধু র‍্যাঙ্কিং নয়, বিশ্ববিদ্যালয়ের Funding এবং Scholarship-এর সুযোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মাঝারি র‍্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশি Scholarship দেয়। আবার অনেক টপ র‍্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ে তেমন ফান্ডিং নাও থাকতে পারে।

৫. Tuition Fee ও Living Cost

Top-ranked বিশ্ববিদ্যালয় মানেই কম খরচ এমনটা নাও হতে পারে। অনেক মাঝারি র‍্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে কম Tuition Fee, Living Cost, ভালো Scholarship, ক্যারিয়ার গড়ার সুযোগ পাওয়া যেতে পারে।

৬. Location

বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সেটিও বেশ গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই জায়গার ওপরও চাকরির সুযোগ, ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, ইন্টার্নশিপ, ট্রান্সপোর্টেশন, সেইফটি, লিভিং কস্ট ইত্যাদি অনেক কিছুই নির্ভর করে থাকে।

দেশভেদে Ranking-এর গুরুত্ব কেমন?

১. USA

-গবেষণা, সুপারভাইজার এবং প্রোগ্রামের মান বেশি গুরুত্বপূর্ণ।

-Department Ranking অনেক ক্ষেত্রে Overall Ranking-এর চেয়ে বেশি গুরুত্ব পায়।

২. Canada

-বেশিরভাগ Public University-এর মান ভালো।

-Ranking গুরুত্বপূর্ণ হলেও Program এবং Funding বেশি গুরুত্বপূর্ণ।

৩. UK

-Russell Group বিশ্ববিদ্যালয়গুলোর আলাদা সুনাম রয়েছে।

-Subject Ranking ও Research Quality অনেক গুরুত্ব পায়।

৪. Australia

-Group of Eight (Go8) বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় এগিয়ে।

-তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ভালো চাকরি ও গবেষণার সুযোগ রয়েছে।

৫. Europe

জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইডেন, ফিনল্যান্ডসহ অনেক দেশে বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে Program Quality এবং Research Match বেশি গুরুত্বপূর্ণ।

Visa/PR-এর ক্ষেত্রে Ranking কি গুরুত্বপূর্ণ?

ভিসার ক্ষেত্রে সাধারণভাবে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের তেমন একটা প্রভাব থাকে না। তবে আমেরিকাতে খুব লো র‍্যাঙ্কিংয়ের হলে অনেক সময় সমস্যা হতে পারে। আবার শুধুমাত্র হাই র‍্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই ভিসা নিশ্চিত হয় এমনটাও নয়। ভিসার ক্ষেত্রে অন্যান্য অনেক বিষয় বিবেচিত হয়ে থাকে। বেশিরভাগ দেশে Permanent Residence (PR) পাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের সরাসরি ভূমিকা নেই। তবে ভালো র‍্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার অনেক ক্ষেত্রেই বড় ভূমিকা রাখে যা পরোক্ষভাবে পিআর পেতেও সহায়তা করে থাকে।

University Ranking উচ্চশিক্ষায় আবেদনের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটি কখনোই বিশ্ববিদ্যালয় নির্বাচনের একমাত্র মানদণ্ড এমনটাও নয়। তবে হাই র‍্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে পরবর্তীতে ক্যারিয়ারে অনেক কিছুই কিছুটা সহজ হতে পারে। আবার অনেক সময় মাঝারি র‍্যাঙ্কিংয়ের কিন্তু সাবজেক্ট ওয়াইজ টপ র‍্যাঙ্কড এবং পর্যাপ্ত স্কলারশিপ প্রদানকারী বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর জন্য হাই র‍্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়ের চেয়েও ভালো সিদ্ধান্ত হতে পারে। তাই আবেদন করার আগে Overall Ranking-এর পাশাপাশি Subject Ranking, Program Quality, Faculty, Research Opportunity, Funding এবং Career Outcomes—সবগুলো বিষয় একসঙ্গে বিবেচনা করা উচিত।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Business Faculty
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম একটি জনপ্রিয় সাবজেক্ট হল Human Resource. এই সাবজেক্টে বাংলাদেশের কর্পোরেট সেক্টরতো বটেই ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের প্রতিটি দেশের জব সেক্টরেই এর প্রচুর ডিমান্ড

    Read More »
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো
    Higher Study Abroad
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো

    উচ্চশিক্ষা প্রার্থীদের কাছে ইউরোপের দেশ মাল্টা বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। আমেরিকা, ইউকে এমনকি ইউরোপের অন্যান্য অনেক দেশের থেকে এখানকার পড়াশোনা এবং জীবনযাপন খরচ অনেকটাই

    Read More »
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ
    career
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ

    Social Science কী? Social Science হলো এমন একটি শিক্ষা-অঙ্গন যা সমাজ, মানুষ এবং রাষ্ট্র সম্পর্কিত নীতি ও কাঠামো নিয়ে কাজ করে। এটি সমাজের সমস্যা, রাজনৈতিক

    Read More »
    অস্ট্রেলিয়ার বিখ্যাত Griffith University নিয়ে বিস্তারিত রিভিউ 
    Australia
    অস্ট্রেলিয়ার বিখ্যাত Griffith University নিয়ে বিস্তারিত রিভিউ 

    Griffith University অস্ট্রেলিয়ার অনেক নামকরা একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার South East Queensland-এ বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। ১৯৭১ সালের ৩০ ডিসেম্বরে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। Griffith

    Read More »