মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত দেখা যায় পিএইচডি লেভেলে যতটা সহজে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে তা খুব একটা সহজ হয় না। তার কারণ হল বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি লেভেলেই বেশি স্কলারশিপ থাকে যা মাস্টার্সে তুলনামূলক কম থাকে। এজন্য মাস্টার্সে ফুল-ফান্ড যোগাড় করাটাও কঠিন হয়ে দাঁড়ায়। তবে বিশ্বের এমন অনেক দেশের সরকার, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থা রয়েছে যেগুলো প্রতি বছর মাস্টার্স লেভেলে ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করে থাকে। এসব স্কলারশিপে সাধারণত সম্পূর্ণ টিউশন ফি, মাসিক স্টাইপেন্ড, বিমান ভাড়া, মেডিকেল ইন্স্যুরেন্স এবং অনেক ক্ষেত্রে ভিসা ও সেটেলমেন্ট খরচও অন্তর্ভুক্ত থাকে। তবে মনে রাখতে হবে, এগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই নির্বাচিত হয়ে থাকেন। নিজের প্রোফাইল সঠিকভাবে বিল্ড করতে পারলে এই স্কলারশিপগুলো ক্র্যাক করা সম্ভব।

বিশ্বের বিভিন্ন দেশের সবচেয়ে জনপ্রিয় ১০০% ফান্ডেড মাস্টার্স স্কলারশিপগুলো হল-

১. Erasmus Mundus Joint Masters Scholarship

Erasmus Mundus বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটা মাস্টার্স স্কলারশিপ। এই স্কলারশিপের আন্ডারে একাধিক ইউরোপীয় দেশে পড়ার সুযোগ পাওয়া যায়। স্কলারশিপটি সম্পূর্ণ টিউশন ফি ও মাসিক স্টাইপেন্ড কাভার করে থাকে। এছাড়া ট্রাভেল গ্রান্টও দিয়ে থাকে। প্রায় সব বিষয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারে।

২. Chevening Scholarship 

এটি UK সরকারের একটি ফ্ল্যাগশিপ স্কলারশিপ। স্কলারশিপটি ১০০% টিউশন ফি কাভার করে থাকে। এছাড়া লিভিং কস্ট, রিটার্ন এয়ার টিকিট, ভিসা ও অন্যান্য ভাতাও প্রদান করে। এই স্কলারশিপে আবেদনের জন্য সাধারণত কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হয়।

৩. Fulbright Foreign Student Program

বিশ্বের অন্যতম একটি মর্যাদাপূর্ণ সরকারি স্কলারশিপ যা আমেরিকা সরকার থেকে প্রদান করা হয়। এই স্কলারশিপও সম্পূর্ণ টিউশন ও মাসিক স্টাইপেন্ড কাভার করে। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর গ্রাজুয়েট ফান্ডিংয়ের বাইরে কেউ যদি ফুল-ফান্ড নিয়ে পড়তে আসতে চায় তাদের জন্য এই স্কলারশিপটি একটা খুব ভালো সুযোগ।

৪. DAAD Scholarship 

DAAD Scholarship হল জার্মান সরকারের আন্তর্জাতিক স্কলারশিপ। জার্মানিতে মাস্টার্স লেভেলে ফুল-ফান্ডসহ আসতে চাইলে এই স্কলারশিপটির জন্য অবশ্যই টার্গেট করা উচিত। স্কলারশিপটি বিশেষ করে Development-related Master’s Program-এর জন্য এটি অত্যন্ত জনপ্রিয়। সম্পূর্ণ টিউশন ফি ওয়েইভার ও মাসিক স্টাইপেন্ড সুবিধা পাওয়া যায়। মেডিকেল ইন্স্যুরেন্স, ট্রাভেল এলাউন্স ও রিসার্চ গ্র্যান্টসহ আরও অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। 

৫. Stipendium Hungaricum Scholarship

হাঙ্গেরি সরকারের একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ। ২০১৩ সালে চালু হওয়া এই স্কলারশিপের মাধ্যমে প্রতিবছর বিশ্বের ৯০টিরও বেশি দেশের হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী হাঙ্গেরির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পায়। স্কলারশিপটিতে Business, Economics, Engineering, Computer Science, Agriculture, Medicine, Social Sciences, Arts, Law, Natural Sciences সহ শতাধিক বিষয়ে আবেদন করা যায়। সাধারণত প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। অন্যান্য ফুল-ফান্ডেড স্কলারশিপের মতো এই স্কলারশিপও টিউশন ফি, মাসিক স্টাইপেন্ড, মেডিকেল ইন্স্যুরেন্স ইত্যাদি কাভার করে থাকে।

৬. MEXT Scholarship (জাপান)

এটি জাপান সরকারের একটি স্কলারশিপ। এশিয়া মহাদেশের ফুল-ফান্ডেড স্কলারশিপগুলোর মধ্যে MEXT Scholarship অন্যতম। স্টেম বা নন-স্টেম উভয় ফিল্ডেই প্রচুর সাবজেক্টে এই  স্কলারশিপটি দেয়া হয়। টিউশন, মাসিক ভাতা, রাউন্ড-ট্রিপ বিমান ভাড়া, বিশ্ববিদ্যালয় ফি ইত্যাদি সবকিছুই কাভার করে থাকে।

৭. Global Korea Scholarship (GKS)

দক্ষিণ কোরিয়া সরকারের অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হল Global Korea Scholarship (GKS)। এই স্কলারশিপে স্টেম ও নন-স্টেমের প্রচুর সাবজেক্টে আবেদনের সুযোগ পাওয়া যায়। যেমন- Engineering, Computer Science, Artificial Intelligence, Business, Economics, International Relations, Social Sciences, Education, Arts, Natural Sciences, Public Health ইত্যাদি। সম্পূর্ণ টিউশন, মাসিক স্টাইপেন্ড, বিমান ভাড়া এমনকি কোরিয়ান ভাষা প্রশিক্ষণও দেওয়া হয় এই স্কলারশিপের আন্ডারেই।

৮. Chinese Government Scholarship (CSC)

Chinese Government Scholarship (CSC) হলো চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে China Scholarship Council (CSC) পরিচালিত একটি Fully Funded Scholarship Program। প্রতিবছর বিশ্বের ১৮০টিরও বেশি দেশের হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী এই স্কলারশিপের মাধ্যমে চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পান। যারা এশিয়া মহাদেশেই বাংলাদেশের আশেপাশে মাস্টার্স করতে চান তাদের জন্য এই স্কলারশিপ ভালো একটা অপশন হতে পারে। সাইন্স, টেক, মেডিকেল, সোস্যাল সাইন্সের অনেক সাবজেক্টে আবেদনের সুযোগ আছে এই স্কলারশিপ থেকে। টিউশন ফি, মাসিক স্টাইপেন্ড ও মেডিকেল ইন্স্যুরেন্স এর পাশাপাশি এই স্কলারশিপ থেকে থাকার জন্য সরকারি হোস্টেল সুবিধাও প্রদান করা হয়।

৯. Türkiye Scholarships

তুরস্ক সরকারের Presidency for Turks Abroad and Related Communities (YTB) পরিচালিত একটি Fully Funded Scholarship Program হল Türkiye Scholarships। এটি বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক সরকারি স্কলারশিপ। Engineering, Computer Science, Business, Economics, International Relations, Architecture, Agriculture, Social Sciences, Arts, Education, Islamic Studies, Medicine ইত্যাদি বিষয়ে এই স্কলারশিপ থেকে আবেদন করা যায়। এই স্কলারশিপের আন্ডারে আছে সম্পূর্ণ টিউশন ফি, মাসিক স্টাইপেন্ড, বিমান ভাড়া, ফ্রি স্টুডেন্ট ডর্মেটরি ও এক বছরের তুর্কি ভাষা শিক্ষা।

১০. Commonwealth Master’s Scholarship

Commonwealth Master’s Scholarship হলো যুক্তরাজ্য সরকারের অর্থায়নে Commonwealth Scholarship Commission (CSC) পরিচালিত একটি Fully Funded Scholarship। এটি শুধুমাত্র Commonwealth-ভুক্ত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর (বাংলাদেশসহ) মেধাবী শিক্ষার্থীদের জন্য, যারা যুক্তরাজ্যে Master’s Degree সম্পন্ন করতে চান এবং পড়াশোনা শেষে নিজ দেশে উন্নয়নে অবদান রাখতে আগ্রহী। সম্পূর্ণ টিউশন, মাসিক স্টাইপেন্ড, বিমান ভাড়া, থিসিস বা রিসার্চ গ্র্যান্টসহ আরও অনেক সুযোগ-সুবিধা প্রদান করা হয়। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Kansas State University-র ১১টি মাস্টার্স এবং ৫টি পিএইচডি ফান্ডেড প্রোগ্রাম 
    funded phd programs
    Kansas State University-র ১১টি মাস্টার্স এবং ৫টি পিএইচডি ফান্ডেড প্রোগ্রাম 

    আমেরিকার Kansas State University হল অন্যতম একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি খুব ভালো মানের গবেষণা কাজের জন্য নামকরা একটা প্রতিষ্ঠান। এখানে স্টেম ও নন-স্টেমের

    Read More »
    ফুল-ফান্ডিং প্রদানকারী Mississippi স্টেটের ৫টি বিশ্ববিদ্যালয় 
    Funded University List
    ফুল-ফান্ডিং প্রদানকারী Mississippi স্টেটের ৫টি বিশ্ববিদ্যালয় 

    Mississippi হল আমেরিকার সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি স্টেট। এই স্টেটের লিভিং কস্ট অনেক কম। বসবাসের জন্য অনেক নিরিবিলি পরিবেশ এখানে। যারা শহরের কোলাহল থেকে দূরে থাকতে

    Read More »
    Master of Public Administration at Wright State University
    Funded Master's in Wright State University
    Master of Public Administration at Wright State University

    আমেরিকার Wright State University-তে Public Administration নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Criteria: ১। 4 year bachelor degree.  ২। Minimum CGPA 3.00. ৩। English

    Read More »
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 
    Clarendon Scholarship
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 

    Clarendon Scholarship হল UK-র বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Oxford কর্তৃক প্রদানকৃত একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ। স্কলারশিপটি University of Oxford-এর গ্র্যাজুয়েট লেভেলে একটি মেজর স্কলারশিপ স্কিম

    Read More »