ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) বাংলাদেশের প্রাচীনতম ও প্রধানতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় “Oxford of the East”। এটি বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের উচ্চশিক্ষায় প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি থেকে শুরু করে ক্যাম্পাস লাইফ সবকিছু নিয়েই এই পোস্টে আজকে আলোচনা করব।
ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্টসমূহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১৩টি ফ্যাকাল্টি ও ৮৩টিরও বেশি বিভাগ রয়েছে। প্রতিটি ফ্যাকাল্টির অধীনে বিভিন্ন ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ দিয়ে থাকে। প্রধান ফ্যাকাল্টিগুলো হলো –
1. কলা অনুষদ – বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ ইত্যাদি বিভাগ।
2. বিজ্ঞান অনুষদ – পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান ইত্যাদি। বিজ্ঞান অনুষদে অর্থাৎ ক ইউনিটে ভর্তি পরীক্ষার সময় পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন গণিত বাংলা ইংরেজি এইসব বিষয়ে MCQ ৬০ এবং লিখিত ৪০ মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। mcq তে প্রতি বিষয়ে ১৫ নাম্বার করে আর লিখিত ১০ নাম্বর করে।
3. সমাজবিজ্ঞান অনুষদ – সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, উন্নয়ন অধ্যয়ন ইত্যাদি। সমাজবিজ্ঞান অনুষদ অর্থাৎ খ ইউনিট ের ভর্তি পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই তিন বিষয়ে পরীক্ষা দিতে হয়। বাংলা ও ইংরেজিতে MCQ ১৫ নাম্বার করে আর সাধারণ জ্ঞানে ৩০ নাম্বার। আর লিখিত বাংলা ইংরেজিতে ২০ নাম্বার করে। মোট ১০০ নাম্বারের পরীক্ষা।
4. বাণিজ্য অনুষদ (Business Studies) – হিসাববিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং ইত্যাদি। বিজ্ঞান অনুষদ অর্থাৎ সি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য বাংলা ,ইংরেজি, finance / marketing, ব্যবস্থাপনা এইসব বিষয়ের MCQ ৬০ এবং লিখিত ৪০ মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। এমসিকিউ ১২ নাম্বার করে।
5. আইন অনুষদ – আইন বিভাগ ও আইনসংক্রান্ত গবেষণা কেন্দ্র।
6. প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ – ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইত্যাদি।
7. চারুকলা অনুষদ – চিত্রকলা, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, প্রিন্টমেকিং ইত্যাদি।
8. ফার্মেসি, জীববিজ্ঞান, শিক্ষা, ফাইন আর্টস ও অন্যান্য অনুষদ।
এছাড়াও, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA), ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস (IML), ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (IER) সহ বেশ কিছু বিশেষায়িত ইনস্টিটিউট রয়েছে।
লাইব্রেরি ও গবেষণা সুবিধা
ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ গ্রন্থাগার। এখানে প্রায় ৭ লক্ষাধিক বই, অসংখ্য পাণ্ডুলিপি, জার্নাল, গবেষণাপত্র এবং ডিজিটাল রিসোর্স রয়েছে। শিক্ষার্থীরা রিসার্চ, প্রজেক্ট এবং উচ্চতর শিক্ষার জন্য অনলাইন ডাটাবেইস ও ই-রিসোর্স ব্যবহার করতে পারে।
আবাসন সুবিধা
বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা আবাসিক হল রয়েছে। ছেলেদের জন্য ১৩ টি হল আর মেয়েদের জন্য পাঁচটি হল রয়েছে। মেয়েদের হল গুলো হল শামসুন্নাহার হল, রোকেয়া হল, কবি সুফিয়া কামাল হল , বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল। প্রতিটি হলে লাইব্রেরি, ক্যান্টিন, খেলার মাঠসহ বিভিন্ন সুবিধা রয়েছে।
চিকিৎসা ও স্বাস্থ্যসেবা
শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ” শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার” ২৪ ঘণ্টা চিকিৎসা সুবিধা প্রদান করে। এছাড়াও মানসিক স্বাস্থ্যসেবার জন্য আলাদা সাপোর্ট সিস্টেমও রয়েছে।
ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষা বিভাগ শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক শিক্ষা প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যেমন নাট্যদল, সংগীতদল, বিতর্ক সংগঠন ইত্যাদি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে।
অন্যান্য সুযোগ-সুবিধা
এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে- আইটি সেন্টার ও ইন্টারনেট সুবিধা, ক্যারিয়ার গাইডেন্স ও প্লেসমেন্ট সেন্টার, স্কলারশিপ ও আর্থিক সহায়তা, গবেষণা ল্যাব ও আধুনিক প্রযুক্তি, কনফারেন্স হল, সেমিনার ও ওয়ার্কশপের সুযোগ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে যেগুলোতে সদস্য হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং বাড়ে এবং ভবিষ্যৎ জীবনের জন্য যা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র। এখানে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে শিক্ষার্থীরা নিজেদের সর্বোচ্চ যোগ্যতা বিকশিত করতে পারে।
ক্যারিয়ার রিলেটেড আমার লেখাগুলো পড়তে চাইলে এই ব্লগ লিংকগুলোতে দেখতে পারেন-
https://taninzaid.com/category/career-in-bd
ক্যারিয়ার রিলেটেড বিষয়ে আরও জানতে চাইলে আমার করা এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন:
বাংলাদেশে স্টুডেন্ট এ্যাফেয়ার্স জবের প্রস্তুতি ও বিদেশে উচ্চ-শিক্ষা-
লাইফ ও ক্যারিয়ারে উচ্চ শিক্ষার গুরুত্ব ও কার্যকারীতা-
বিদেশে উচ্চ-শিক্ষা ও বাংলাদেশে ক্যারিয়ার নিয়ে আলোচনা-
রিসার্চ ক্যারিয়ারঃ প্রস্তুতি ও দেশে বিদেশে রিসার্চে ক্যারিয়ার গড়ার টিপস-









