ঈদের দিন গুলোতে ইউনূস স্যারকে কাছ থেকে দেখা—এক অনন্য অভিজ্ঞতা

ইউনূস সেন্টারে আড়াই বছর কাজ করার সৌভাগ্য হয়েছে, আর সেই সময়ের প্রতিটি ঈদই আমার জন্য বিশেষ কিছু নিয়ে এসেছে। প্রতি ঈদের পর প্রথম কর্মদিবসে একটা চমৎকার দৃশ্য চোখের সামনে ভেসে উঠত—প্রফেসর ইউনূস স্যার আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করতেন, হাত মেলাতেন, কুশল বিনিময় করতেন, এবং আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা জানাতেন। এমন একটা উদাহরণ খুব কম দেখা যায়, যেখানে প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি এমডি থেকে শুরু করে সাধারণ কর্মচারী—সবার সঙ্গে একইভাবে দেখা করেন, কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সেদিন গুলো ছিল একটু ব্যতিক্রম। অফিস খোলার পর স্যার প্রথমেই তার কক্ষ থেকে বের হয়ে পুরো অফিস ঘুরে কুশল বিনিময় করতেন।  অনেকে হয়তো ভাবতে পারেন, এটি একটি সাধারণ সৌজন্যতা, কিন্তু যারা ইউনূস স্যারকে চেনেন, তারা জানেন—তার প্রতিটি কথা আন্তরিক, তার প্রতিটি হাসি নিখাদ।

এরপর তিনি বিল্ডিংয়ের নিচে নেমে আসতেন, যেখানে গ্রামীণের সব কোম্পানির স্টাফরা অপেক্ষা করেন। তিনি একজন একজন করে সবার সঙ্গে হাত মেলাতেন, কথা বলতেন, কেউ নতুন হলে নাম জিজ্ঞেস করতেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে যেতেন, কারণ এমন একজন নোবেল বিজয়ী, বিশ্বব্যাপী পরিচিত ব্যক্তি যখন আপনাকে আলাদাভাবে লক্ষ্য করেন, তখন সেটা নিঃসন্দেহে গর্বের বিষয়।

সবশেষে, পুরো বিল্ডিংয়ের সামনে সবাই মিলে গ্রুপ ছবি তোলা হতো। এই ছবিগুলো শুধু কিছু ফ্রেমবন্দি মুহূর্ত নয়, বরং একটি প্রতিষ্ঠানের বন্ধন, সংস্কৃতি, এবং নেতৃত্বের উদাহরণ।

প্রফেসর ইউনূস সবসময় মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসেন, মানুষের সঙ্গে সরাসরি মিশতে পছন্দ করেন। আজ যখন সরকার প্রধান হিসেবে তার গণমানুষের সঙ্গে হাত মেলানোর ভিডিও দেখি, তখন আমার ইউনূস সেন্টারে কাটানো দিনগুলোর স্মৃতি একের পর এক মনে পড়ে যায়।

আল্লাহ তাকে সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন। দেশের জন্য তিনি যে অবদান রেখেছেন, তা যেন আরও শক্ত ভিতের ওপর গড়ে উঠতে পারে। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে তার সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলাম। তখন থেকে শিখছি, আর এখনও শিখছি।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Funded University List of Marketing
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম কোর সাবজেক্টগুলোর একটি হল Marketing. এই সাবজেক্টে ফান্ড যেমন আছে তেমনি পড়াশোনা শেষে ভালো ক্যারিয়ার গড়ারও প্রচুর সুযোগ আছে। একাডেমিয়াতো বটেই পাশাপাশি

    Read More »
    Master’s Degree in Applied Econometrics at Monash University
    Funding in Australia
    Master’s Degree in Applied Econometrics at Monash University

    অস্ট্রেলিয়ার বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় Monash University-তে Applied Econometrics নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে। Application Requirements: ১। এই প্রোগ্রামে স্টেম ও বিজনেস ব্যাকগ্রাউন্ডের যে

    Read More »
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট
    Funded Universities in Kentucky State
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট

    Kentucky স্টেট হল আমেরিকার এভারেজ লিভিং কস্ট স্টেট। এভারেজ হোম কস্টসহ আরও নানা সুযোগ-সুবিধা রয়েছে এখানে। আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই স্টেট বেশ

    Read More »
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত
    Austria
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত

    অস্ট্রিয়া মধ্য ইউরোপে অবস্থিত একটি উন্নত রাষ্ট্র, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষার গুণগত মানের জন্য বিখ্যাত। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় এখানকার

    Read More »