আমেরিকার বিখ্যাত University of Florida নিয়ে বিস্তারিত আলোচনা

আমেরিকার বিখ্যাত University of Florida নিয়ে বিস্তারিত আলোচনা

University of Florida হল আমেরিকার একটি বিখ্যাত Public Land-Grant Research বিশ্ববিদ্যালয়। এটি ১৮৫৩ সালে আমেরিকার Florida স্টেটের Gainesville-তে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানে স্টেম ও নন-স্টেম মিলিয়ে মোট ১২৩টি মাস্টার্স প্রোগ্রাম এবং ৭৬টি ডক্টোরাল প্রোগ্রাম চালু আছে। US News-এর তথ্যমতে বিশ্ববিদ্যালয়টি ১০১তম অবস্থানে আছে।

নন-স্টেমের মাস্টার্স প্রোগ্রামসমূহ:

  • Anthropology
  • Criminology, Law and Society
  • Economics
  • English
  • French
  • Geography
  • German
  • History
  • International Business
  • Latin
  • Linguistics
  • Philosophy
  • Political Science
  • Religion
  • Sociology
  • Spanish
  • Women’s Studies
  • Art Education
  • Art History
  • Museum Studies
  • Music
  • Art
  • Creative Writing
  • Theatre
  • Curriculum and Instruction
  • Educational Leadership
  • Special Education
  • Management
  • Marketing
  • Real Estate
  • Advertising
  • Journalism
  • Public Relations
  • Tourism and Recreation Management
  • Taxation
  • International Taxation

নন-স্টেমের পিএইচডি প্রোগ্রামসমূহ:

  • Research Evaluation and Methodology
  • Higher Education
  • Educational Leadership
  • Educational Technology
  • English
  • History
  • Philosophy
  • Political Science
  • Sociology
  • Art History
  • Mass Communication
  • Business Administration

আবেদন করার যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:

১। যেকোন প্রোগ্রামে আবেদনের জন্য চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হয়।

২। সিজিপিএ-র ক্ষেত্রে এখানকার বেশিরভাগ প্রোগ্রামে সাধারণত ৩.০০ চেয়ে থাকে। তবে অনেক প্রোগ্রামে কিছু কম-বেশি হতে পারে।

৩। ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণস্বরূপ নিচের যেকোন একটা টেস্ট স্কোর থাকা লাগে-

  • IELTS- 6.5
  • TOEFL- 80

৪। কিছু প্রোগ্রাম GRE/GMAT স্কোর চেয়ে থাকে। আবার অনেক প্রোগ্রামই এই স্কোরটা ওয়েইভ করে থাকে। তবে ফান্ডিং পাবার ক্ষেত্রে ভালো একটা GRE/GMAT স্কোর খুব কাজে দেয়।

৫। বেশিরভাগ প্রোগ্রামেই সাধারণত তিনটি রিকমেন্ডেশন লেটার চেয়ে থাকে।

৬। Statement of Purpose (SOP).

৭। CV/Resume.

৮। ব্যাচেলর বা মাস্টার্সের একাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহ।

৯। আবেদনের ক্ষেত্রে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হয়।

১০। আবেদন ফরম পূরণের পাশাপাশি $30 ডলার আবেদন ফি দিতে হয়।

স্কলারশিপ বা ফান্ডিংয়ের সুযোগসমূহ:

১। Assistantships:

বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ প্রোগ্রামেই Assistantship থাকে। এখানে তিন ধরনের পজিশনে এই Assistantship গুলো দেয়া হয়। যেমন- Research, Teaching এবং Administrative. গ্র্যাজুয়েট স্টুডেন্টরা এসব দায়িত্ব পালনের বদলে টিউশন ফি ওয়েইভ, স্টাইপেন্ড, হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি সুযোগ-সুবিধা পেয়ে থাকে।

২। Scholarships and Fellowships:

এখানে Alec Courtelis Award নামে একটি ফেলোশিপ দেয়া হয় যা সব ডিপার্টমেন্টের জন্যই প্রযোজ্য। এছাড়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আছে Fulbright Scholarship পাবার সুযোগ। এই Scholarship এবং Fellowship গুলো সাধারণত স্টুডেন্টদের খুব ভালো একাডেমিক প্রোফাইলের ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে।

৩। External Scholarships

সরকারি-বেসরকারি অনেক সংস্থা বা প্রতিষ্ঠান আছে যেগুলো গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ফুল-ফান্ডিং দিয়ে থাকে। এগুলো অনেক সময় এককালীনও দেয়া হয়। সাধারণত মেধার ভিত্তিতেই এই স্কলারশিপগুলো পাওয়া যায়।

৪। On-campus Employment

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পার্ট-টাইম বা ফুল-টাইম কাজ করেও টিউশন ফি এবং লিভিং কস্টের কিছুটা কাভার করা যায়। সেমিস্টার চলাকালীন শুধু পার্ট-টাইম হিসেবে সপ্তাহে কয়েক ঘণ্টা কাজের সুযোগ পাওয়া যায়। আবার সেমিস্টার ব্রেকে ফুল-টাইম হিসেবেও বিভিন্ন পজিশনে কাজ করার সুযোগ থাকে।

৫। Research Grant

বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রিসার্চ গ্র্যান্ট পাবার সুযোগ থাকে। বিশেষ করে পিএইচডি স্টুডেন্টরা এই গ্র্যান্টগুলো বেশি পেয়ে থাকে। এগুলো নির্দিষ্ট কিছু প্রজেক্টের ক্ষেত্রে এককালীন অথবা স্টাইপেন্ড হিসেবেও দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে এই লিংকে ভিজিট করতে পারেন-

https://grad.ufl.edu

সব প্রোগ্রামগুলো নিয়ে বিস্তারিত পাবেন এই লিংকে-

https://gradcatalog.ufl.edu/graduate/degrees

ফান্ডিংগুলোর বিস্তারিত আছে এই লিংকে-

https://grad.ufl.edu/gss/funding

আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জানতে পারবেন এই ব্লগ লিংক থেকে-

https://taninzaid.com/category/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc/?fbclid=IwAR08DIJTRClF1hYmFYkkjAOhvI9W5TVOwnw8L9TOot4lt7fY3PcpasdIqzw

বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-

Australia- https://youtu.be/IjMcIUtTLok

Canada- https://youtu.be/GGyzdR5Kv3M

USA- https://youtu.be/vZPcwEWrfNA

Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg

Germany- https://youtu.be/3rc3RFVZrOE

India- https://youtu.be/Fl6gz4DOJ5A

Turkey- https://youtu.be/e3suBr6MKvA

South Korea- https://youtu.be/QcAdkYeIK8U

Finland- https://youtu.be/_v3dVDKwB18

Japan- https://youtu.be/VIP2mXd5Jlg

China- https://youtu.be/umr3YdxbSHc

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 
    Clarendon Scholarship
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 

    Clarendon Scholarship হল UK-র বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Oxford কর্তৃক প্রদানকৃত একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ। স্কলারশিপটি University of Oxford-এর গ্র্যাজুয়েট লেভেলে একটি মেজর স্কলারশিপ স্কিম

    Read More »
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম
    Funded Master's in USA
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম

    Wright State University নন-স্টেমের বেশ কয়েকটি ভালো ভালো সাবজেক্টে ফুল-ফান্ডসহ মাস্টার্স করার সুুযোগ দিয়ে থাকে। সাবজেক্টগুলোর বেশিরভাগই বিজনেস ফ্যাকাল্টির। এসব ডিপার্টমেন্টের প্রায় প্রতিটিতে গ্র্যাজুয়েট অ্যাসিসট্যান্টশিপ

    Read More »
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 
    ETH Zurich Excellence Scholarship
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 

    ETH Zurich বিশ্ববিদ্যালয় যার পুরো নাম Eidgenössische Technische Hochschule Zürich হল সুইজারল্যান্ডের অন্যতম টপ পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকেই মূলত প্রতি বছর ৫০-৬০ জন শিক্ষার্থীকে

    Read More »
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে
    Country Wise Resources
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে 

    বিদেশে উচ্চশিক্ষায় আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডার পাশাপাশি বর্তমানে ইউরোপও বেশ জনপ্রিয়। বিশেষ করে আমেরিকার বর্তমান পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীই ইউরোপের বিভিন্ন দেশকে টার্গেট করছে। ইউরোপের এসব

    Read More »