আমেরিকায় হর্নের নানাবিধ ব্যবহার!

আমেরিকায় এসে যেখানে জীবন শুরু করেছিলাম, সেটা ছিল এথেন্স নামে ছোট্ট একটা শহরে। ইউনিভার্সিটি কাউন্টি হিসেবেই পরিচিত এ জায়গা। মানে হলো- ওহাইও ইউনিভার্সিটিকে কেন্দ্র করেই শহর গড়ে উঠেছে আর সব চেয়ে বড় প্রতিষ্ঠানই হল এ ভার্সিটি। অল্প কিছু মানুষের বসবাস, সন্ধ্যা নামলে ঝি-ঝি পোকার ডাক ছাড়া কিছু শুনা যেতনা। আবার আমরা থাকতাম ভার্সিটি ক্যম্পাস থেকে ১০ মিনিট দূরে একটা ছোট পাহাড়ের টিলায়! সন্ধ্যা মানে ভুতুড়ে! 

এসে কিছুদিনের মধ্যে যেটা রাস্তায় ও ক্যাম্পাসে খেয়াল করলাম, সেটা হলো কেউ গাড়িতে হর্ণ বাজায় না। রাস্তার সিগন্যালে অনেক ট্রাফিক সারাদিন চলে, কিন্তু হর্ণ দেয়না কেউ কাওকে! একটু বেশি শান্ত লাগছিল যেহেতু ঢাকার হর্ণ শুনে অভ্যস্ত কান! ওহাইও এর ড্রাইভাররা বেশ ডিসিপ্লিন্ড ড্রাইভ করে দেখে হর্ণের মাত্রা আরও কম। 

যাক, এবার আসি হর্ণের ব্যবহার নিয়ে। নিজে যখন গাড়ী কিনলাম আর ড্রাইভিং শিখে রাস্তায় নামলাম, তখন মাঝে মাঝে হর্ণ শুনা শুরু করলাম। বিশেষ করে হাইওয়েতে। দেশে অন্য গাড়ীকে সাইড দিতে বলার জন্য হর্ণ দিলে এখানে বেশির ভাগ হর্ণ দেয় অন্যকে সতর্ক করতে। যেমন, আমি এক লেইনে গাড়ী চালাচ্ছি, হটাত বেখেয়ালে অন্য লেইনে অল্প করে ঢুকে গেলাম, ব্যাস, পেছনের গাড়ী হর্ণ দিয়ে জানালো যে ভাই, তুমি লেইনে এভাবে আসলে আমি মেরে দিতে পারি! অনেক সময় বেশি স্লো গেলে হুলুস্থুল কেউ হর্ণ দিয়ে ওয়ার্নিং  দেয়! আমি নতুন ড্রাইভার হিসেবে লেইন পাল্টাতে গিয়েও হর্ণ খেয়েছি কয়েকবার!  এছাড়া রাস্তায় হর্ণ কমন না ওহাইতে। 

কিছুদিন পরে নিউ-ইয়র্ক বেড়াতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতা হলো। সেখানে রাস্তায় ভালোই হর্ণের আওইয়াজ শুনা যায়। কিছুটা ঢাকার মত অযথাই। যেমনঃ লাল থেকে সিগন্যাল সবুজ হওয়ার ১-২ সেকেন্ডের মধ্যে পেছন থেকে একসাথে কয়েকটা হর্ণ বাজে। বাকিদের বলে তাড়াতাড়ি যাও! বড় শহরের মানুষের ধৈর্য খুবই কম দেখে মনে হল এটা বিশ্বের শহর গুলার কমন প্যাটার্ন মনে হয়! 

ওহাইওতে খুব মজার কিছু কারণে হর্ন বাজাতে শুনতাম। যেমনঃ পোলাপান গ্র্যাজুয়েশন পার্টি করতেসে আর রাস্তার পাশে লিখে রাখে যে হর্ণ দাও যাওয়ার সময়। আবার কেউ নতুন বিয়ে করলে গাড়ির পেছনের গ্লাসে লিখে যে ‘Honk for the Just Married’। কেউ দেখসি লিখে যে আজকে আমার বার্থডে, হর্ণ দিয়ে উইশ করো! মানুষের নজরে পড়লে অনেককেই দেখসি হর্ন বাজিয়ে এপ্রেসিয়েট করতে। 

অভারল, হর্ণ বাজানো এখানে কমন না একদমই। আমি গত ৫ বছরের ড্রাইভিং এ হাতে গোনা কয়েকবার হর্ণ দিয়েছি নিজের আত্মরক্ষায়। তবে, ঢাকার হর্ন মিস করি মাঝে মাঝে! এত শান্ত কি আর ভালো লাগে! 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৫)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৫)

    এই সিরিজে আমরা দেখেছি, বাংলাদেশের শিক্ষা কাঠামোতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিনটি শাখা শুধু ভিন্ন পাঠ্যসূচিই নয়, বরং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সম্ভাবনার দরজা

    Read More »
    ডেনমার্কের গ্র্যাজুয়েট ফান্ডিং প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় 
    Funded University List
    ডেনমার্কের গ্র্যাজুয়েট ফান্ডিং প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় 

    উচ্চশিক্ষার জন্য অন্যতম একটি পরিচিত দেশ হল ইউরোপের ডেনমার্ক। উন্নত শিক্ষাব্যবস্থার পাশাপাশি অন্যান্য অনেক নাগরিক সুযোগ-সুবিধার কারণে দেশটি উচ্চশিক্ষা প্রার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

    Read More »
    এশিয়ার ১৪টি ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ 
    Details About Government Scholarship
    এশিয়ার ১৪টি ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ 

    উচ্চশিক্ষার দিক থেকে ইউরোপ ও আমেরিকার মতো এশিয়ার বিভিন্ন দেশ বর্তমানে অনেক এগিয়ে। যেসব এশিয়ান কান্ট্রি উচ্চশিক্ষায় উন্নত হয়েছে সেসবের প্রায় প্রতিটিতেই সরকারী স্কলারশিপের ব্যবস্থা

    Read More »
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
    Career After 12th
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৪)

    গ্রুপভিত্তিক প্রস্তুতি ও ক্যারিয়ার ফোকাসড পড়াশোনার কৌশল: এইচএসসি-তে কোন গ্রুপে ভর্তি হলেন, সেটি এক ধরনের দিকনির্দেশনা মাত্র—কিন্তু সেই পথে কতদূর এগিয়ে যেতে পারবেন, তা নির্ভর

    Read More »