University of Iowa | School of Journalism and Mass Communication | Graduate Funding

SJMC গ্রাজুয়েট ফান্ডিং হিসেবে মূলত Teaching Assistantship এর সুযোগ প্রদান করে থাকে। এছাড়াও এই স্কুলের অধীনে সীমিত সংখ্যক Research Assistantship, Fellowship এবং Scholarship দেয়া হয়।

Teaching and Research Assistantships

এই ধরনের এসিস্টেন্টশিপের এপয়েন্টমেন্ট মুলত Director of the School of Journalism and Mass Communication তৈরি করে থাকেন। শিক্ষার্থীদের একাডেমিক ও প্রফেশনাল রেকর্ডের ভিত্তিতে এসিস্টেন্টশিপের জন্য বিবেচনা করা হয়। আবেদনকারীদের মধ্যে কারা সফল হয়েছেন তার ঘোষণা আসে ১৫ এপ্রিলের পূর্বে। এসিস্টেন্টশিপ পজিশনগুলো সাধারণত University এবং the United Electrical, Radio and Machine Workers of America Local 896/COGS এর মধ্যকার সম্পাদিত চুক্তি অনুসারে নির্ধারিত হয়। এসিস্টেন্টশিপ এপয়েন্টমেন্ট প্রতি শিক্ষাবর্ষে ৯ মাসের জন্য নির্ধারিত।

Eligibility of the Candidates

• ইতিমধ্যে কোর্সে এনরোল্ড

• ভালো একাডেমিক পারফর্মেন্স (অন্তত ৩.০ জিপিএ)

যোগ্য অবেদনকারীদের Spring Session এ পরবর্তী বছরের জন্য এসিস্টেন্টশিপ এপয়েন্টমেন্ট নিতে ইচ্ছুক কিনা তা জিজ্ঞাসা করা হয়। তবে এই আর্থিক অনুদানের ধারাবাহিকতা নির্ধারিত হয় শিক্ষার্থীর সন্তোষজনক ফলাফল , পূর্ববর্তী বছরের এসিস্টেন্টশিপ পারফরমেন্স, পর্যাপ্ত ফান্ড ও প্রোগ্রামের প্রয়োজনীয়তা আছে কিনা তার ওপর।

৪ বছর ব্যাপী PHD প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য এই এসিস্টেন্টশিপের সুযোগ দেয়া হয়।

SJMC Support for Research and Travel

SJMC গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের এক বছরের জন্য ১৫০০ ডলার সমমূল্যের Research and Development Fund দিয়ে থাকে। এই অনুদান শিক্ষার্থীদের গবেষণা ও ভ্রমণ এর জন্য দেয়া হয়। এই ফান্ড পাওয়ার জন্য শিক্ষার্থীদের ফান্ডের ব্যবহার বিষয়ক পরিকল্পনাপত্র এডভাইজারের কাছে জমা দিতে হয় যা Director of Graduate Study কর্তৃক রিভিউ হয়। রোলিং বেসিসে প্রতি শিক্ষাবর্ষের শুরুতে এই ফান্ড দেয়া হয়। ফান্ডিং পেলে তা নির্ধারিত শিক্ষাবর্ষের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবহার করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীরা বিভিন্ন Outside Funding এর জন্যও আবেদন করতে পারে –

• Murry Research Grant for Graduate Students

• Easton Collaborative Research Award

• The Graduate College

• Research Support from the Graduate College

কোর্স এবং ভর্তি সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য নিচের লিংকে দেয়া আছে:

https://journalism.uiowa.edu/graduate/funding?fbclid=IwAR0N1rzBaiYHJJSVCExd9NRrVpetoS4baHVNYntJf9W1C2ZD386wcndUUEE

নন-স্টেম সাবজেক্টের ফান্ডিংগুলো একত্রে পাবেন এই ব্লগ ‍লিংকে-

https://taninzaid.com/category/%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/

আমেরিকাতে নন-স্টেমের  সুযোগগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো  দেখে নিতে পারেন-

MBA নিয়ে বিস্তারিত-

সোস্যাল সাইন্সের ফান্ডিং নিয়ে বিস্তারিত-

সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য Erasmus Mundus Scholarship নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

সোস্যাল সাইন্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য বুরসলারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

সোসিওলোজিতে মাস্টার্স এবং পিএইচডি নিয়ে বিস্তারিত পাবেন এই ভিডিওতে-

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)
    Application
    জুলাই মাসে যেসব ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে (২০২৬)

    যারা ২০২৭ সালে বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই বেশ কয়েকটি ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপের আবেদন শেষ হবে। 📌 নিচের

    Read More »
    আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কম খরচে হেলথ ইনস্যুরেন্স

    আমেরিকায় হেলথ ইন্সুরেন্স পেতে ভালোই খরচ করতে হয়। সেটা যদি হয় পুরো পরিবারের জন্য, তাহলে তো কথাই নেই!  কম খরচে ইন্সুইরেন্স পাওয়া যায় গুটিকয়েক সোর্স

    Read More »
    Bangladeshi in NY
    ব্রুকলিন,নিউ ইয়র্কঃ এক টুকরো বাংলাদেশ

    একদিন মজা করে পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশিদের কাছে আমেরিকা মানেই নিউ-ইয়র্ক। সবাই এ সিটিকে এক নামে চিনে, কারণ বাংলাদেশিদের সংখ্যাগত দিক থেকে এ স্টেটে সবচেয়ে

    Read More »
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৩)

    বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগ থেকে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্যারিয়ারসমূহ— এইচএসসি-পরবর্তী সময়ে গ্রুপ নির্বাচন কেবল দুই বছরের পাঠ্যসূচির ব্যাপার নয়, বরং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরির একটি

    Read More »