আমেরিকার ভিজিটর ভিসা (B1/B2 Visa) নিয়ে খুঁটিনাটি

অনেকেই আমেরিকাতে পড়াশোনা করতে আসার পরে বাবা-মা বা রিলেটিভদের এখানে আনতে চায়। আবার অনেকে বিভিন্ন কারণে এখানে ভিজিটর হিসেবেও আসতে চায়। B1 এবং B2 ভিসা ক্যাটাগরি হল ভিজিটর ভিসা যা দিয়ে স্বল্প সময়ের জন্য আমেরিকায় আসা সম্ভব। আজকে এই দুই ভিসা ক্যাটাগরি নিয়েই আদ্যোপান্ত আলোচনা করব।

ভিজিটর ভিসা কি?

আমেরিকার সকল ভিসাগুলোকে মূলত Immigrant এবং Non-immigrant এই দুই ভাগে ভাগ করা হয়। Immigrant Visa মূলত তাদের জন্য যারা USA-তে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেন। আর Non-immigrant visa হল যারা কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো একটা ভ্যালিড কারণে USA-তে অবস্থান করে আবার নিজ দেশে ফেরত যান তাদের জন্য। B1/B2 বা ভিজিটর ভিসা এই Non-immigrant ভিসার মাঝেই পরে। স্বল্প সময়ের জন্য কোনো ভ্যালিড কারণে USA-তে আসতে চাইলে এই ভিসাই সবচেয়ে সহজ মাধ্যম। তবে B1/B2 বা ভিজিটর ভিসাধারী ব্যক্তির আমেরিকাতে কোনোভাবেই কোনো কাজ বা পড়াশোনা করার অনুমতি থাকে না।

ভিজিটর ভিসার ধরণ:

আপনি কোন উদ্দেশ্যে USA-তে যাচ্ছেন তার উপর নির্ভর করে ভিজিটর ভিসা আবার কয়েকভাবে দেয়া হয়। ভিজিটর ভিসা সাধারণত B1, B2 এবং B1/B2 combined এই তিনভাবে দেয়া হয।

B1 ভিসা কোনো বিজনেস সংক্রান্ত কাজ বা যেকেনো রিসার্চ কনফারেন্স এ্যাটেন্ড করার জন্য ইস্যু করা হয়।

আবার কোনো ট্যুরিজম পারপাস, রিলেটিভদের সাথে দেখা করা, মেডিকেল ট্রিটমেন্ট বা কোনো সোস্যাল এ্যাকটিভিটিতে অংশ নেয়ার জন্য B2 ভিসা দেয়া হয়।

আবেদন করার নিয়মাবলি:

১। ভিজিটর ভিসায় আবেদনের জন্য প্রথমে অনলাইনে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফরম DS-160 পূরণ করতে হবে। DS-160 ফর্মে নিজের ছবি আপলোড করতে হবে। এক্ষেত্রে অবশ্যই ছবির জন্য ধার্য করে রাখা সকল নিয়মাবলি যথাযথভাবে পালন করতে হবে। ফরম পূরণের পরে তা অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে এবং ইন্টারভিউয়ের দিনে সাথে করে নিয়ে যেতে হবে।

২। ভিসা আবেদনের জন্য ভিজিটর ভিসার ক্ষেত্রে সাধারণত $১৮৫ ডলার আবেদন ফি জমা দিতে হবে যা ফেরতযোগ্য নয়।

৩। আবেদনের পরে ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করতে হয়। ১৩ বছরের নিচে এবং ৮০ বছরের উপরে ব্যক্তিদের জন্য ইন্টারভিউয়ের দরকার পরে না। ১৪-৭৯ বছর বয়সীদের ভিসা ইন্টারভিউ নেয়া হয়।

ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১। পাসপোর্ট

২। নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফরম।

৩। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট রিসিট।

৪। ছবি।

ইন্টারভিউয়ের দিনে এই সকল কাগজপত্র অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে।

B1/B2 বা ভিজিটর ভিসায় আবেদন নিয়ে সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন নিচের লিংক থেকে-

https://travel.state.gov/content/travel/en/us-visas/tourism-visit/visitor.html

EB3 Visa নিয়ে বিস্তারিত পড়ুন নিচের ব্লগ লিংক থেকে-

বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডসহ পড়তে যাওয়া নিয়ে এই লাইভ সেশনগুলো দেখে নিতে পারেন-

Australia- https://youtu.be/IjMcIUtTLok

Canada- https://youtu.be/GGyzdR5Kv3M

USA- https://youtu.be/vZPcwEWrfNA

Malaysia- https://youtu.be/R2P2it_Hwvg

Germany- https://youtu.be/3rc3RFVZrOE

India- https://youtu.be/Fl6gz4DOJ5A

Turkey- https://youtu.be/e3suBr6MKvA

South Korea- https://youtu.be/QcAdkYeIK8U

Finland- https://youtu.be/_v3dVDKwB18

Japan- https://youtu.be/VIP2mXd5Jlg

China- https://youtu.be/umr3YdxbSHc

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    ঢাকা বিশ্ববিদ্যালয়- ব্যবসায় শিক্ষা অনুষদ
    Business Faculty
    ঢাকা বিশ্ববিদ্যালয়- ব্যবসায় শিক্ষা অনুষদ

    ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ পরিবর্তিত হয়ে বাণিজ্য অনুষদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রথম দিকে মাত্র দুটি বিভাগ নিয়ে এই অনুষদের কার্যক্রম শুরু

    Read More »
    আমেরিকাতে Philosophy নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 
    Arts Faculty
    আমেরিকাতে Philosophy নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 

    আর্টস ফ্যাকাল্টির অন্যতম বেস্ট সাবজেক্টগুলোর একটি হল Philosophy. দেশে এই সাবজেক্টের তেমনভাবে মূল্যায়ন না থাকলেও বিদেশে এই সাবজেক্টকে অনেক গুরুত্বের সাথে দেখা হয়। বিশেষ করে

    Read More »
    Master of Business Administration at University of Toronto
    Business Faculty
    Master of Business Administration at University of Toronto

    কানাডার বিখ্যাত University of Toronto-তে রয়েছে ফান্ডসহ ফুল-টাইম MBA করার সুযোগ।  Application Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি।  ২। মিনিমাম সিজিপিএ ৩.০০। ৩। English Language

    Read More »
    ফুল-ফান্ডেড Malta Government Endeavour Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 
    Full Funded Government Scholarship
    ফুল-ফান্ডেড Malta Government Endeavour Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 

    Malta Government Endeavour/Endeavour II Scholarship Scheme হল মাল্টা সরকার কর্তৃক প্রদানকৃত একটি সরকারি স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীরা অর্থাৎ মাস্টার্স ও পিএইচডি

    Read More »