উচ্চশিক্ষায় পাশের দেশ ইন্ডিয়া বর্তমানে অনেকখানি এগিয়ে। প্রতি বছর ভারত সরকার একটি বড় সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সরকারী স্কলারশিপ প্রদানের মাধ্যমে সেদেশে ফ্রিতে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ করে দিচ্ছে। এছাড়াও টিউশন ফি কম হওয়াতে এবং উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের কারণে অনেকেই স্কলারশিপ না পেলেও সেল্ফ ফান্ডে পাড়ি জমাচ্ছেন। আজকে ইন্ডিয়াতে উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত জানার ফ্রি রিসোর্সগুলো আলোচনা করব যাতে উচ্চশিক্ষা প্রার্থীদের সঠিক তথ্য পাবার পথ আরও সহজ হয়।
ফেসবুক গ্রুপ:
BANGLADESHI STUDENT ASSOCIATION IN INDIA
ইন্ডিয়াতে উচ্চশিক্ষা নিয়ে জানার সবথেকে রিসোর্সফুল গ্রুপ হলো এগুলো। অন্যান্য তথ্য ছাড়াও ICCR স্কলারশিপ নিয়েও অনেক বিস্তারিত তথ্য এবং সহায়তা পাওয়া যাবে এই গ্রুপগুলো থেকে। গ্রুপগুলোর ফাইল সেকশনগুলো অবশ্যই পড়বেন এবং কিছু জানার থাকলে গ্রুপ রুলস মেনে পোস্ট করে জেনে নিতে পারেন।
ইউটিউব চ্যানেল, লাইভ চ্যানেল এবং ইউটিউব প্লে-লিস্ট:
এই ইউটিউব চ্যানেলে ইন্ডিয়াতে উচ্চশিক্ষার সুযোগ এবং লাইফস্টাইল নিয়ে বিস্তারিত তথ্য পাবেন। চাইলে ফলো করতে পারেন।
স্টাডি ইন সাউথ এশিয়ান ইউনিভার্সিটিঃ ইন্ডিয়া এন্ড বেয়ন্ড
ইন্ডিয়াতে মাস্টার্স এবং পিএইচডি করা নিয়ে একটি পূর্ণ ধারণা পেতে চাইলে আমার করা এই লাইভ সেশনটি দেখে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
ইন্ডিয়ার সরকারী স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত জানতে চাইলে এই ইউটিউব প্লে-লিস্টটি দেখে নিতে পারেন। এখানে অনেক তথ্য পাবেন।
স্কলারশিপ ওয়েবসাইট:
ভারতের সবথেকে জনপ্রিয় দুটি স্কলারশিপ ICCR এবং Suborno Jayanti স্কলারশিপে আবেদন করা এবং অন্যান্য সকল তথ্যাদি পাওয়া যাবে এই ওয়েবসাইটগুলোতে।
যারা ইন্ডিয়াতে পরবর্তী সেশনে অনার্স, মাস্টার্স বা পিএইচডিতে আবেদন করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কীভাবে কী করবেন, তারা আজই এই ফ্রি-রিসোর্সগুলোকে কাজে লাগানো শুরু করে দিন। আশা করছি অনেকখানি উপকৃত হবেন।
অন্যান্য দেশের উচ্চশিক্ষার ফ্রি-রিসোর্সগুলো নিয়ে জানতে চাইলে নিচের ব্লগগুলো পড়ে দেখতে পারেন।










