Chinese Government Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা

এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে উচ্চশিক্ষায় চায়না বর্তমানে অনেক এগিয়ে। নিজ দেশের শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদেশী শিক্ষার্থীদেরও অনেক ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করছে। এই স্কলারশিপগুলোর মধ্যে Chinese Government Scholarship অন্যতম। স্কলারশিপটি সাধারণত China Scholarship Council থেকে এবং চায়নার Ministry of Education এর মাধ্যমে দেয়া হয়। এটি CGS বা CSC স্কলারশিপ নামেই বেশি পরিচিত। অনার্স, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে ৪টি ক্যাটাগরি এবং ৩টি সাপোর্টিং ক্যাটাগরিতে স্কলারশিপটি অফার করা হয়।

স্কলারশিপটি যে সকল বিষয়ের জন্য প্রযোজ্য-

  • Science
  • Engineering
  • Agriculture
  • Medicine
  • Law
  • Economics
  • Management
  • Education
  • Liberal Arts
  • Philosophy
  • History
  • Fine Arts

সুবিধাসমূহ-

১। ফুল টিউশন ফি কাভার করবে।

২। থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের ফ্রি ডর্মিটরি সুবিধা রয়েছে।

৩। মাসিক স্টাইপেন্ড:

  • ব্যাচেলর- CNY 2,500
  • মাস্টার্স- CNY 3,000
  • পিএইচডি- CNY 3,500

৪। মেডিকেল ইন্সুরেন্স

আবেদনের যোগ্যতা-

১। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২। ব্যাচেলরে ২৫ বছরের নিচে, মাস্টার্সে ৩৫ বছরের নিচে এবং পিএইচডিতে ৪০ বছরের নিচে বয়স হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-

১। CSC স্কলারশিপের আবেদনের ফরম যা অনলাইনে পূরণ করতে হবে।

২। পাসপোর্টের স্ক্যান করা কপি।

৩। সর্বোচ্চ ডিগ্রির সার্টিফিকেট।

৪। একাডেমিক ট্রান্সক্রিপ্ট (ইংরেজি বা চাইনিজ ভাষায় অনুবাদ করা)

৫। ইংরেজি দক্ষতার টেস্ট স্কোরের সার্টিফিকেট। (IELTS বা TOEFL)

৬। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ডকুমেন্টস। (এডমিশন লেটার, প্রি-এডমিশন লেটার অথবা সুপারভাইজারের Invitation Letter)

৭। একটি লিখিত স্টাডি বা রিসার্চ প্ল্যান।

৮। রেকমেন্ডেশন লেটার।

আবেদন প্রক্রিয়া এবং স্কলারশিপটি নিয়ে সকল বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিচের লিংকে-

https://www.campuschina.org/content/details3_74776.html

বিশ্বের অন্যান্য স্কলারশিপগুলো নিয়ে জানতে পারবেন এখানে-

বিশ্বের ফুল-ফান্ডেড সরকারি স্কলারশিপ গুলো

Chinese Government Scholarship নিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে-

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 
    Clarendon Scholarship
    Clarendon Scholarship― University of Oxford, UK নিয়ে বিস্তারিত আলোচনা 

    Clarendon Scholarship হল UK-র বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Oxford কর্তৃক প্রদানকৃত একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ। স্কলারশিপটি University of Oxford-এর গ্র্যাজুয়েট লেভেলে একটি মেজর স্কলারশিপ স্কিম

    Read More »
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম
    Funded Master's in USA
    আমেরিকার Wright State University-র ১০টি ফান্ডেড নন-স্টেম মাস্টার্স প্রোগ্রাম

    Wright State University নন-স্টেমের বেশ কয়েকটি ভালো ভালো সাবজেক্টে ফুল-ফান্ডসহ মাস্টার্স করার সুুযোগ দিয়ে থাকে। সাবজেক্টগুলোর বেশিরভাগই বিজনেস ফ্যাকাল্টির। এসব ডিপার্টমেন্টের প্রায় প্রতিটিতে গ্র্যাজুয়েট অ্যাসিসট্যান্টশিপ

    Read More »
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 
    ETH Zurich Excellence Scholarship
    সুইজারল্যান্ডের ETH Zurich Excellence Scholarship নিয়ে বিস্তারিত 

    ETH Zurich বিশ্ববিদ্যালয় যার পুরো নাম Eidgenössische Technische Hochschule Zürich হল সুইজারল্যান্ডের অন্যতম টপ পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকেই মূলত প্রতি বছর ৫০-৬০ জন শিক্ষার্থীকে

    Read More »
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে
    Country Wise Resources
    ইউরোপের ১২টি দেশের উচ্চশিক্ষা নিয়ে জানার ফ্রি রিসোর্সগুলো সব একসাথে 

    বিদেশে উচ্চশিক্ষায় আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডার পাশাপাশি বর্তমানে ইউরোপও বেশ জনপ্রিয়। বিশেষ করে আমেরিকার বর্তমান পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীই ইউরোপের বিভিন্ন দেশকে টার্গেট করছে। ইউরোপের এসব

    Read More »