দেশে থেকেই আমেরিকায় স্বপরিবারে গ্রীন কার্ড যেভাবে পেতে পারেন: EB3 Visa

আমেরিকায় বিশ্বের যে কোন দেশ থেকে স্পেসিফিক কোন ডিগ্রী বা স্কিল ছাড়া কাজের ভিসা নিয়ে এসে গ্রীন কার্ড নিয়ে স্বপরিবারে স্যেটেল হওয়ার সুযোগ আছে- এ কথাটা শুনলে অনেকে বিশ্বাস করতে চায়না। কারণ, ফ্যামিলি ইমিগ্রেশন (পরিবারের কেউ যখন এপ্লাই করে নিয়ে আসে) যেভাবে পরিচিত, এ ভিসা ক্যাটাগরি তেমন পরিচিত না বলেই এ সমস্যা দেখা দেয়। অথচ এ ভিসা ক্যাটাগরি গত কয়েক দশক ধরেই চালু আছে। 

EB3 Unskilled ভিসা কি? 

আমেরিকায় বেশ কয়েকভাবে স্যাটেল হওয়ার সুযোগ আছে। একেকটার প্যাটার্ন একেক রকম। একটা ক্যাটাগরি হলো এম্পলয়মেন্ট ক্যাটাগরি অর্থাৎ চাকুরী সুবাদে গ্রীন কার্ড। এ ক্যাটাগরিতে একটা সাব ক্যাটাগরি হলো EB3 এবং এ ক্যাটাগরিতে আছে স্কিল্ড ও আনস্কিল্ড। আনস্কিলড ক্যাটাগরি নিয়েই এ আলোচনা। 

যারা বর্তমানে আমেরিকায় অন্য কোন নন-ইমিগ্রেন্ট ভিসায় আছে, তারা এডজাস্ট করতে পারে। এটাকে বলে Adjustment of Status. আর আমেরিকার বাইরে থেকে যারা আসতে চায়, তাদের বলে Consular Processing.

কেন বিদেশীদের এ ক্যাটাগরিতে গ্রীন কার্ড দেয়?

আমেরিকায় লেবার শর্টেজ অনেক এবং যে কোন রেস্টুরেন্ট/ফ্যাক্টরির সামনে সারা বছর হায়ারিং এর ব্যানার দেয়া থাকে। আমেরিকান মানুষজন কাজ করতে চায়না দেখে বিদেশি লেবার হায়ার করতে হয়। এটার উপর বেইজ করেই নিয়োগ দেয়া হয়। 

কারা এলিজিবল?

আমেরিকার ভেতর থেকে ক্রাইটেরিয়া হলো বর্তমানে অন্যকোন ভিসায় থাকতে হবে যেমন স্টুডেন্ট ভিসা, এসাইলাম ইত্যাদি। আর দেশের বাইরে থেকে এ ক্যাটাগরিতে এপ্লাই করার জন্য বলতে গেলে যে ১৮+ কেউ এলিজিবল। 

কোন শিক্ষাগত যোগ্যতা লাগেনা। IELTSস্কোর ও লাগেনা। যদি কোন ক্রিমিনাল হিস্ট্রি না থাকে, তাহলে এপ্লাই করতে পারবেন। 

কত বছর সময় লাগে?

এ প্রশ্নের সঠিক উত্তর দেয়া সম্ভব নয় তবে আনুমানিকভাবে এ প্রসেস আমেরিকার ভেতর থেকে শুরু করে গ্রীন কার্ড হাতে পাওয়া পর্যন্ত ২.৫ থেকে ৩ বছর লাগতে পারে আর কনসুলার প্রসেসিং এ লাগতে পারে ৩-৪ বছর পর্যন্ত। এর চেয়ে কম বা বেশি সময় লাগতে পারে যেহেতু নির্ভর করে কি পরিমান এপ্লিকেন্ট এপ্লাই করছে আর ক্লিয়ার করতে কত সময় লাগবে এগুলার উপর। ধৈর্য্যটা থাকতেই হবে এ প্রসেসে আগালে। 

পরিবার আনা যায় কিনা? 

আমেরিকার বাইরে থেকে স্বামী/স্ত্রীকে নিয়ে আসা যায় সাথে। আর ২১ বছরের নিচে যে কয়টা বাচ্চা আছে, তাদের সবার জন্য এপ্লাই করা যায় ও নিয়ে আসা যায়। আমেরিকার ভেতরে থাকলে ও একই শর্ত প্রযোজ্য। মেইন এপ্লিকেন্টের সাথে বাকী ডিপেন্ডেন্টরা ও ওয়ার্ক পারমিট ও গ্রীন কার্ড পায়। 

কোথায় ও কি ধরণের কাজ করতে হয়?

রেস্টুরেন্ট/ ইন্ডাস্ট্রি  গুলোতে ফিজিক্যাল লেবার লাগে এমন পজিশন গুলোর জন্য লোক নেয়। লেবার ইন্টেন্সিভ কাজ এবং বেশিরভাগ ক্ষেত্রে ৮ ঘন্টা দাড়িয়ে কাজ করা লাগে। ওয়্যারহাউজ গুলোতে শারিরীক ভাবে হেভি পরিশ্রম হয়, এমন কাজ গুলো করতে হতে পারে। তাই, মানসিক ল শারিরীক ফিটনেস জরুরী। 

কিভাবে প্রসেস শুরু করতে হয়? 

একজন এম্পলয়ার (চাকুরিদাতা) চাকুরী অফার কর‍তে হয়। তারপর একটি ল’ ফার্মের মাধ্যমে লিগ্যাল প্রসেস করা লাগে। কিছু স্টেপ ফলো করতে হয় যেমন- লেবার সার্টিফিকেশন > I140 Application > I140 Arrpoval > I765 & I485 Application > I765 & I485 Approval (Green Card)

Employer কোথায় পাবেন? Great American Recruiter যেভাবে হেল্প করতে পারে? 

আমেরিকায় অনেক গুলো স্টাফিং কোম্পানি আছে যারা এ রিক্রুটমেন্ট গুলা করে। Great American Recruiter বাংলাদেশিদের একটি প্রতিষ্ঠান ও বর্তমানে ক্যানসাস স্টেটের একজন এম্পলয়ারের জন্য ৫০ জন লোক নিয়োগের কাজ করছে। নিচে যোগাযোগের উপায় দিয়ে দিচ্ছি। 

যোগাযোগ: 

Great American Recruiter

Email: info@greatamericanrecruiter.com

Facebook page: https://www.facebook.com/greatamericanrecruiter?mibextid=LQQJ4d

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    আমেরিকার Wright State University নিয়ে বিস্তারিত সব তথ্য 
    Funded Universities
    আমেরিকার Wright State University নিয়ে বিস্তারিত সব তথ্য 

    ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত Wright State University আমেরিকার অন্যতম একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি আমেরিকার Ohio স্টেটের Fairborn সিটিতে অবস্থিত। ভালো রিসার্চ অ্যাক্টিভিটির কারণে Wright State

    Read More »
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু: ভর্তি থেকে ক্যাম্পাস লাইফ (১)
    Career After HSC
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু: ভর্তি থেকে ক্যাম্পাস লাইফ (১)

    ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) বাংলাদেশের প্রাচীনতম ও প্রধানতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় “Oxford of the East”। এটি

    Read More »
    এশিয়ার ৭টি দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত ফ্রি-রিসোর্সসমূহ 
    Asian Countries
    এশিয়ার ৭টি দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত ফ্রি-রিসোর্সসমূহ 

    বাংলাদেশী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিয়ে এশিয়া মহাদেশের যেসব দেশকে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রাখে তার মধ্যে জাপান, চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়া, তুরস্ক, সাউথ কোরিয়া, ব্রুনাই অন্যতম। কাছাকাছির

    Read More »
    Master of Arts in Education at California State University
    California State University
    Master of Arts in Education at California State University

    আমেরিকার California State University-তে Education নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Criteria: ১। 4 years bachelor degree.  ২। Minimum CGPA 2.75. ৩। English Proficiency:

    Read More »