বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে UK-র কমনওয়েলথ স্কলারশিপ শিক্ষার্থীদের কাছে একটি বহুল পরিচিত স্কলারশিপ। বাংলাদেশ থেকে বর্তমানে অনেক শিক্ষার্থী এই স্কলারশিপ নিয়ে UK-তে মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ পাচ্ছে। আজকে UK-র কমনওয়েলথ স্কলারশিপ নিয়েই বিস্তারিত আলোচনা করব।

কমনওয়েলথ স্কলারশিপ কী?

কমনওয়েলথ স্কলারশিপ UK সরকার কর্তৃক প্রদানকৃত একটি সরকারী বৃত্তি যা শুধুমাত্র কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা। এই স্কলারশিপগুলো সাধারণত মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য প্রদান করা হয়ে থাকে। সাধারণত হিউমিনিটিস এবং সোস্যাল সাইন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলোজি, সাইন্স এবং এগ্রিকালচার, মেডিসিন এবং ডেন্টিস্ট্রি এই বিষয়গুলোতে স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।

যে সকল দেশ এই স্কলারশিপের জন্য প্রযোজ্য-

  • বাংলাদেশ
  • ইন্ডিয়া
  • পাকিস্তান
  • শ্রীলঙ্কা
  • নাইজেরিয়া
  • ক্যামেরুন
  • কেনিয়া ইত্যাদি

স্কলারশিপ প্রোগ্রামসমূহ-

  • Commonwealth PhD Scholarships
  • Commonwealth Split-site Scholarships
  • Commonwealth Master’s Scholarships
  • Commonwealth Shared Scholarships
  • Commonwealth Distance learning Scholarships
  • Commonwealth PhD Scholarships
  • Commonwealth Medical Fellowships
  • Commonwealth Professional Fellowships

কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যে সকল বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে-

  1. Durham University 
  2. Bath Spa University 
  3. Birmingham City University 
  4. Cranfield University
  5. University of Oxford 
  6. Heriot-Watt University 
  7. Imperial College London 
  8. Keele University 
  9. Manchester Metropolitan University 
  10. University of West London 
  11. University of Surrey
  12. Liverpool Hope University 
  13. London South Bank University 
  14. University of Sussex 
  15. University of Warwick 

স্কলারশিপটির সুবিধাসমূহ:

  • টিউশন ফি এবং লিভিং কস্ট ফুল কাভার হয়ে থাকে।
  • £১০০০ পাউন্ডের মাসিক বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
  • স্পাউস এবং সন্তানদের নিয়ে যাবার সুযোগ রয়েছে।
  • £২২৫ পাউন্ডের মাসিক স্পাউস ভাতা এবং £২২৫ প্রথম সন্তানের জন্য ও £১১০ দ্বিতীয় সন্তানের জন্য মাসিক ভাতা হিসেবে প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা এবং নিয়মাবলি:

মাস্টার্স প্রোগ্রামের জন্য-

  • কমনওয়েলথভুক্ত দেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • বয়সসীমা ৪০ এর বেশি হওয়া যাবে না।
  • চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
  • ব্যাচেলরে মিনিমাম হিউমিনিটিস এবং সোস্যাল সাইন্সের ক্ষেত্রে ৬০% ও ইঞ্জিনিয়ারিং, টেকনোলোজি, সাইন্স অথবা এগ্রিকালচারের ক্ষেত্রে ৬৫% স্কোর থাকতে হবে।
  • বিশ্ববিদ্যালয় লেভেল পড়াশোনায় ইংলিশ ভার্সন থাকতে হবে।
  • ইংরেজিতে দক্ষতার প্রমাণ থাকতে হবে।

পিএইচডি প্রোগ্রামের জন্য-

  • কমনওয়েলথভুক্ত দেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • বয়সসীমা ৪০ এর বেশি হওয়া যাবে না।
  • ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
  • ব্যাচেলরে মিনিমাম হিউমিনিটিস এবং সোস্যাল সাইন্সের ক্ষেত্রে ৬০% ও ইঞ্জিনিয়ারিং, টেকনোলোজি, সাইন্স অথবা এগ্রিকালচারের ক্ষেত্রে ৬৫% স্কোর থাকতে হবে।
  • বিশ্ববিদ্যালয় লেভেল পড়াশোনায় ইংলিশ ভার্সন থাকতে হবে।
  • ইংরেজিতে দক্ষতার প্রমাণ থাকতে হবে।
  • সুপারভাইজারের নিকট থেকে অ্যাকসেপ্টেন্স লেটার থাকতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস-

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • ২টি রেকমেন্ডেশন লেটার।
  • সুপারভাইজারের স্ট্যাটমেন্ট।
  • ভ্যালিড পাসপোর্ট এবং এর স্ক্যান করা কপি।
  • নাগরিকত্বের প্রমাণ।

ডেডলাইনস এবং স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচের লিংকগুলোতে রয়েছে।

বাংলাদেশ ইউজিসি ওয়েবসাইট-

http://www.ugc.gov.bd/site/page/b9155935-ff43-442d-98c5-6de90daaff76/%E0%A6%95%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A5-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-

ইউকে গভমেন্ট ওয়েবসাইট-

https://www.gov.uk/government/organisations/commonwealth-scholarship-commission-in-the-uk?fbclid=IwAR1kD7fJID8tWJMDIV2kCiIjhIqrks5Ykn_8eyjLgcAppo0nhUmGvMCnl7A

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    আমেরিকার Wright State University নিয়ে বিস্তারিত সব তথ্য 
    Funded Universities
    আমেরিকার Wright State University নিয়ে বিস্তারিত সব তথ্য 

    ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত Wright State University আমেরিকার অন্যতম একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি আমেরিকার Ohio স্টেটের Fairborn সিটিতে অবস্থিত। ভালো রিসার্চ অ্যাক্টিভিটির কারণে Wright State

    Read More »
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু: ভর্তি থেকে ক্যাম্পাস লাইফ (১)
    Career After HSC
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু: ভর্তি থেকে ক্যাম্পাস লাইফ (১)

    ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) বাংলাদেশের প্রাচীনতম ও প্রধানতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় “Oxford of the East”। এটি

    Read More »
    এশিয়ার ৭টি দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত ফ্রি-রিসোর্সসমূহ 
    Asian Countries
    এশিয়ার ৭টি দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত ফ্রি-রিসোর্সসমূহ 

    বাংলাদেশী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিয়ে এশিয়া মহাদেশের যেসব দেশকে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রাখে তার মধ্যে জাপান, চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়া, তুরস্ক, সাউথ কোরিয়া, ব্রুনাই অন্যতম। কাছাকাছির

    Read More »
    Master of Arts in Education at California State University
    California State University
    Master of Arts in Education at California State University

    আমেরিকার California State University-তে Education নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ।  Application Criteria: ১। 4 years bachelor degree.  ২। Minimum CGPA 2.75. ৩। English Proficiency:

    Read More »