বিদেশের বিশ্ববিদ্যালয়ের এপ্লিকেশনে থিসিস/রিসার্চ ও ওয়ার্ক এক্সপেরিয়েন্স কতটুকু জরুরি! 

আমাদের অনেকের ধারণা যদি থিসিস না থাকে অনার্সে তাহলে বিদেশে এপ্লাই করা যাবেনা। অথবা রিসার্স বা কাজের অভিজ্ঞতা মাস্ট লাগে। কিন্তু আসলে এগুলার কোনটাই বাধ্যতামূলক কোন রিকুয়ারমেন্ট না এডমিশন এর জন্য। এমনকি এগুলা কোন কিছু ছাড়া ফুল-ফান্ড ও সিকিউর করা যায় অনায়াসে। আমাদের এইসব নিয়ে টেনশন করার দরকার নেই, অথচ কেন জানি বেশি করি! 

থিসিস আর নন-থিসিস ব্যাচেলর ডিগ্রী নিয়ে প্রশ্ন পাই অনেক। কোনটা করলে এডমিশন এর ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। আসলে কোথাও আন্ডারগ্রেডকে এভাবে ক্যাটাগোরাইজ করা হয়না বা লিখা থাকেনা যে থিসিস করা হতে হবে। আবার অনেকে জিজ্ঞেস করে থিসিস এর কপি এডমিশন এর সময় দিতে হবে কিনা! একদমই না। মূল চাওয়া হলো ব্যাচেলর ডিগ্রী আর একটা মিনিমাম সিজিপিএ। এখন কেউ যদি থিসিস না করে, কিচ্ছু আসে যায়না। আর যদি কারও থাকে আর সেটার টপিক নিয়ে SOP তে কথা বলার সুযোগ থাকে, তাহলে বলতে পারেন। অথবা রেজুমির কোথাও দেখাতে পারেন আর না দেখালেও কিছু হবেনা। ভুলেও ফুল থিসিস পাঠানোর দরকার নেই। কারণ, আমার দেখা ব্যাচেলর এ যে থিসিস আমরা লিখি, সেটার মান যথেষ্ট না আবার অনেক সময় বিশাল কপি/পেস্ট থাকে এটা আপনার জন্য রিস্কি! 

রিসার্চ অথবা যে কোন ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকাটা ও জরুরি না। থাকলে বলতে পারেন, এগেইন রিজুমিতে দেখাতে পারেন যে আপনি এটা এটা করেছেন। তাও তখনই দেখানো ভালো যখন সেটাকে আপনি কোথাও রিলেট করতে পারছেন। নাহলে হয়তো দেখিয়ে খুব একটা লাভ নেই, তবুও আমি রেকমেন্ড করি রেজুমিতে এড করে দিতে যা যা কাজ করেছেন। আর অনার্স শেষ করে কয়েক বছর যদি জব করেন, তাহলে মাস্ট দিবেন, তাহলে ওনারা বুঝবে যে এ সময়ে আপনি কি করেছেন। আর আপনি ও বলতে পারবেন যে এত বছর পরে একটা মাস্টার্স বা পিএইচডি কেন করতে চাচ্ছেন। 

মূলত যেগুলা ব্যাসিক রিকুয়ারমেন্ট, সেগুলায় যত পারেন ফোকাস করেন। সিজিপিএ, আইএলটিএস স্কোর, স্ট্যাটমেন্ট, রেকমেন্ডেশন, রিজুমি ইত্যাদিতে প্রচুর সময় দেন। অনার্স শেষ করে একদিন ও কোন চাকুরী না করে মাস্টার্স বা পিএইচডিতে আমেরিকায় অনেকেই আসছে। যাদেরকে আমরা ফ্রেসার বলে দেশে চাকুরীতে নেইনা, তারা এখানে পিএইচডি প্রোগ্রামে এসে বড় রিসার্চ করছে। তাই, যদি থিসিস বা কাজের অভিজ্ঞতা না থাকে, কোন সমস্যা নেই। ডু এপ্লাই। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজে ‍পড়ার জন্য সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? 
    Best Universities for Business Studies
    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজে ‍পড়ার জন্য সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? 

    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজের স্টুডেন্টদের জন্য অনেক ভালো ভালো সুযোগ আছে। এসব বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবারও সুযোগ আছে। বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি লেভেলে প্রায় সব ডিপার্টমেন্টেই

    Read More »
    আমেরিকার Montana স্টেটের ৪টি ফুল-ফান্ডেড বিশ্ববিদ্যালয়
    Full-Funded Universities
    আমেরিকার Montana স্টেটের ৪টি ফুল-ফান্ডেড বিশ্ববিদ্যালয়

    কম খরচে আমেরিকাতে থাকার জন্য Montana স্টেট অনেক ভালো একটা অপশন। এখানে অন্যান্য স্টেটগুলোর তুলনায় লিভিং কস্ট অনেকটা কম। এছাড়া এখানকার লাইফস্টাইল অন্য অনেক স্টেট

    Read More »
    যেসব স্কলারশিপে Work Experience লাগে না
    Government Scholarship
    যেসব স্কলারশিপে Work Experience লাগে না

    বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক ফুল-ফান্ডেড স্কলারশিপে দেখা যায় ফুল-টাইম বা পার্ট-টাইম ওয়ার্ক এক্সপেরিয়েন্স চেয়ে থাকে। সেক্ষেত্রে একদম ফ্রেশারদের জন্য আবেদন করে ফাইনাল সিলেকশনে ডাক পাওয়াটা

    Read More »
    CV কত পেজ হওয়া উচিত?
    Application Materials
    CV কত পেজ হওয়া উচিত?

    বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময় অনেকেই CV কত পেজের দেয়া উচিত তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। উচ্চশিক্ষায় আবেদনের সময় CV দেয়ার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে।

    Read More »