দুনিয়ার কোন দেশের কোন কোম্পানি গ্যারান্টি দেয় যে জীবনে চাকুরী যাবেনা?

দেশের প্রাইভেট সেক্টরে চাকুরী নিয়ে কমন অভিযোগ যে চাকুরি চলে যায়। জব সিকিউরিটি নাই বলে অনেকে জয়েন করতে চায়না। আচ্ছা, কোন দেশের কোন কোম্পানি আপনাকে সারাজীবন চাকুরীতে রাখার গ্যারান্টি দিয়ে চাকুরী দিবে? এমন কেউ আছে বলে আমার জানা নেই। 

আমেরিকাতে কোটি কোটি চাকুরী প্রাইভেট সেক্টরে আর কোনটাই এমন গ্যারান্টি দেয়না। গুগল, মাইক্রোসফট দেয় কি? জীবনেও না। যারা জয়েন করে, তারা এ রিস্ক নিয়েই জয়েন করে যে পারফর্ম করে টিকে থাকতে হবে। কোম্পানি সময়ে সময়ে ইভ্যালুয়েট করে এম্পলয়ি কেমন করছে, তারপর খারাপ করলে সুযোগ দেয় আর একদম না হলে বাদ। আবার যদি কোম্পানির আর্থিক কোন কারণে ছাটাই করা লাগে, সেটা ও চলে। তবে হ্যা, এমন কিছু করলে ক্ষতিপূরন দেয় যাতে একজন মানুষের চলতে কষ্ট না হয় কিন্তু জবের গ্যারান্টি কেউ দেয়না। 

দেশেই দেখি মানুষজন খালি জব সিকিউরিটি খোঁজে আর একটা বিশাল অংশ সরকারি জবে যায় কারণ চাকুরী যাবেনা। যতই ঢিলামি আর অনিয়ম করেন সর্বোচ্চ ওএসডি! এ নিশ্চয়তাই বিশাল কিছু। আর এ কারণে যে কেউ সেখানে বসে যা ইচ্ছে করতে পারে। 

ভাইরে, পরিশ্রম করার মানসিকতা থাকা ভালো। এখানে ভালো চাকুরীতে বছরে দেড়-দুই লাখ ডলার স্যালারি কাউকে চেহারা দেখে দেয়না। খাটায় অনেক আর রেওয়ার্ড টা ও তেমন। এখন এটাকে কেউ গরুর খাটনী বলে জব না করলে সেটা তার ব্যক্তিগত ব্যপার। জব সিকিউরিটি আমেরিকার মত দেশেও অলীক আর সবাইকে মার্কেটে পারফরম্যান্স দেখিয়েই টিকে থাকতে হয়। দিন শেষে, পরিশ্রমীরাই সাফল্যের চুড়াটা দেখার সম্ভাবনা বেশি থাকে। বাকী সিদ্ধান্ত একান্তই যার যার।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?
    Full Funded Government Scholarship
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

    বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত দেখা যায় পিএইচডি লেভেলে যতটা সহজে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে তা খুব একটা সহজ হয় না। তার কারণ হল বেশিরভাগ

    Read More »
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?
    Education Cost
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?

    ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালি বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অন্যতম একটা সাশ্রয়ী স্টাডি ডেস্টিনেশন। অনেকেই মনে করেন ইতালিতে পড়তে লাখ লাখ টাকা লাগে, কিন্তু বাস্তবে খরচ

    Read More »
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?
    Australia
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?

    বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে English Proficiency-র জন্য IELTS বা অন্যান্য যেসব টেস্ট এক্সাম রয়েছে তার মধ্যে PTE বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। IELTS বা অন্যান্য টেস্টগুলোর

    Read More »
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?
    Higher Study Abroad
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?

    অনেকেই মনে করেন বিদেশে পড়তে হলে Full Scholarship পাওয়াই একমাত্র উপায়। আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। বিশ্বের অনেক দেশে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে টিউশন ফি

    Read More »