ইংরেজি ব্যাসিক দূর্বলদের জন্য আইএলটিএস প্রস্তুতি 

আমরা ইতিমধ্যেই জানি যে বিশ্বের যে কোন দেশের স্কলারশিপ থেকে শুরু করে উচ্চ-শিক্ষায় যেতে কাজে লাগে। এমনকি ভালো একটা স্কোর থাকলে সেটা দেশের জবে ইন করতে ও দেখানো যায়। এ গুরুত্বপূর্ণ পরীক্ষাটা ভালো প্রস্তুতি ছাড়া দেয়া বুদ্ধিমানের কাজ হবেনা। অনেকের জিজ্ঞাসা থাকে যে, ইংরেজি  ব্যাসিক খুব একটা ভালো না হলে IELTS এর জন্য কিভাবে আগানো উচিত। 

IELTS পরীক্ষা যেহেতু একদম সহজ আবার অনেক কঠিন কিছু না এবং একটা ভালো এমাউন্ট খরচ হয় পরীক্ষায় বসতে, সেহেতু ইংরেজি ব্যাসিক ঝালাই না করে সেদিকে যাওয়াই দরকার নেই। স্টেপ বাই স্টেপ আগাতে পারেন এভাবে- 

১ম- যদি ব্যাসিক একদমই ভালো না হয়, তাহলে ইংরেজি ব্যাসিক যে কোন একটা কোর্স করে নিতে পারেন অথবা নিজেই পড়াশুনা করে ব্যাসিক স্ট্রং করতে পারেন

২য়- যখন মনে হবে যে আপনি এখন মোটামোটি ইংরেজি পড়ে আর শুনে বুঝতে পারছেন, নিজের মনের কথা লিখে শুদ্ধভাবে প্রকাশ করতে পারছেন আর বলতে পারছেন, তাহলে ব্যাসিকের কাজ শেষ আর পরের স্টেপ হতে পারে সরাসরি IELTS এর প্রস্তুতি নেয়া। সেটার বুঝতে আরেকটা কাজ করা যায়, অনলাইনে যে কোন একটা মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করা যায় যে কত পেলেন। যত কমই পান, হতাশ হওয়ার কিছু নেই। 

৩য়- যদি মডেল টেস্টে স্কোর কম আসে বা রিয়েল পরীক্ষার জন্য এনাফ প্রস্তুতি হয়নি মনে করেন, তাহলে Pre-IELTS নামে একটা কোর্স করার পরামর্শ রইলো। এটায় জাস্ট পরীক্ষার জন্য বেইজটা তৈরী করবে

৪র্থ- এ কোর্সের পরে আশা করি আপনি পরীক্ষার প্যাটার্ন থেকে শুরু করে খুটিনাটি ধরতে পারবেন আর এবার পুরোদস্তুর রিয়েল একজামের প্রস্তুতি নেন। আবারো কোচিং করতে পারেন অথবা নিজেই Cambridge 1-13 বই গুলো সলভ করতে পারেন। অনলাইনে প্রচুর রিসোর্স আছে সেগুলা থেকে হেল্প নিতে পারেন। তারপর যখন বুঝবেন ভালো প্রস্তুতি নিয়েছেন, তখন আরো কয়েকটা মডেল টেস্ট দেন। কিছু কোচিং এ মডেল টেস্টের জন্য রেজিস্ট্রেশন করা যায় যেখানে পরীক্ষার এনভাইরন্মেন্ট পাবেন। অল্প টাকায় এ মডেল টেস্ট গুলা দেয়া যায়। যদি স্কোর সন্তোষজনক হয়, তাহলেই রেজিস্ট্রেশন করেন ফাইনাল পরীক্ষার জন্য। 

এখন কথা হলো এ সব কিছু করতে বেশ সময় লাগবে। যদি আপনার তাড়াহুড়া না থাকে, সময় নিয়েই করেন সব। এ পরীক্ষার স্কোর তো ম্যাটার আবার নিজের ও ইংরেজি ভাষায় ভালো দখল হবে। আর যাদের ব্যাসিক ভালো তারা জাস্ট রুলস গুলা দেখে কিছু প্র‍্যাক্টিস করে মডেল টেস্ট দিয়েই পরীক্ষার জন্য বসতে পারেন। তাই, কতদিন প্রস্তুতি নিব, এ প্রশ্নের স্পেসিফিক জ্ববাব নেই কারণ এটা নির্ভর করবে আপনার ব্যাসিকের উপর। 

আশা করি, উপরের স্টেপ গুলো ফলো করলে IELTS এ ভালো স্কোর করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    কমার্স/বাণিজ্য (Business/Commerce) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ
    Business Faculty Funding
    কমার্স/বাণিজ্য (Business/Commerce) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ

    কমার্স ফ্যাকাল্টি কী? কমার্স বা ব্যবসায় শিক্ষা বিভাগ হলো এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে অর্থনীতি, ব্যবসায়িক প্রক্রিয়া, হিসাবরক্ষণ, ব্যাংকিং, কর্পোরেট ও ম্যানেজমেন্ট সম্পর্কিত জ্ঞান প্রদান করা

    Read More »
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Business Faculty
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম একটি জনপ্রিয় সাবজেক্ট হল Human Resource. এই সাবজেক্টে বাংলাদেশের কর্পোরেট সেক্টরতো বটেই ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের প্রতিটি দেশের জব সেক্টরেই এর প্রচুর ডিমান্ড

    Read More »
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো
    Higher Study Abroad
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো

    উচ্চশিক্ষা প্রার্থীদের কাছে ইউরোপের দেশ মাল্টা বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। আমেরিকা, ইউকে এমনকি ইউরোপের অন্যান্য অনেক দেশের থেকে এখানকার পড়াশোনা এবং জীবনযাপন খরচ অনেকটাই

    Read More »
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ
    career
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ

    Social Science কী? Social Science হলো এমন একটি শিক্ষা-অঙ্গন যা সমাজ, মানুষ এবং রাষ্ট্র সম্পর্কিত নীতি ও কাঠামো নিয়ে কাজ করে। এটি সমাজের সমস্যা, রাজনৈতিক

    Read More »