এসেছে নতুন শিশু আর কেড়ে নিয়েছে সবার আবেগ

মা-বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের কাছে আমাদের আর তেমন মূল্য নাই! ফোন দিয়ে নামে মাত্র কেমন আছ জিজ্ঞেস করেই বলবে তিহান কই? কেমন আছে? দেখাও তো একটু!! যদি বলি ঘুমাচ্ছে, বলে ঘুমেই দেখাও। ব্যাস, আমাদের সাথে কথা শেষ। ঘুমের মধ্যেও তিহান মনি, তিহান, তিহান ডাকাডাকি শুরু!! আর যদি জেগে থাকে, তাহলে তো বিশাল ব্যপার। গ্রুপ কলে সবাই মিলে কত কথা বলে তিহান সাহেবের সাথে!! 

তিহানের দাদা-দাদী ও নানা-নানী নিয়ম করে দুইবেলা ফোন দেয় নাতীকে দেখতে। ওনাদের কন্সার্ন হলো ছেলের মাথা ভাংলো কিনা বা ঠিক হলো কিনা। কোন কাঁধে ঘুমাচ্ছে, ডানে হলে বলে বামে করে দাও, বামে হলে বলে ডানে দাও আর নাইলে বলে সোজা করে দাও!! ভাইরে ভাই, এ এক মাথা নিয়ে বিশাল গবেষণা। কখনো বলে আসা পাশে বালিশ দাও, বা মাথার নিছে কাপড় গোল করে দাও। আমরা জাস্ট নিরব দর্শক। আমার মা কথার শুরুতে একবার দেখবে আবার আমার সাথে কথা শেষে আরেকবার দেখবে। আর আফসোস করে বলবে, আহারে! কবে যে একটু কোলে নিব! কবে একটু বুকে জড়িয়ে ধরবো! বুঝতে পারি নাতী-নাতনীর মায়া সন্তানের চেয়ে কোন অংশে কম নয়। 

আমার ভাতিজী আর ভাগ্নে গুলো সে এক্সাইটেড হয়ে ডাকবে তিহান কে। এটা নাকি তাদের ভাই! ঝগড়া লেগে যায় যে আসলে কার ভাই!! তাহিয়া তো তিহানকে নিয়ে সে প্ল্যান করে। তাকে নিয়ে খেলবে, পড়াবে, স্কুলে নিয়ে যাবে। আয়াজ-আনাস এক বক্স খেলনা নিয়ে দেখাবে আর বলবে এটা তোমার জন্য ভাইয়া!! 

এসব আবেগ গুলা ব্যাপক হেলদি! বেশ ভাল লাগার সাথে খারাপ লাগে এ কারণে যে সবাই ফোনেই একটু দেখতে পারে, না পারে ধরতে বা কোলে নিয়ে আদর করতে! খালি মা-বাবার কোলই পায় তিহান। এটা বিদেশে থাকা বা বেবি নেয়ার একটা ডিসএডভান্টেজ! যাক, দিন শেষে আন্তরিকতা আর ভালবাসাই মাখামাখি আছি আমরা। আলহামদুলিল্লাহ্‌  

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?
    Australia
    Australia-তে Non-STEM ব্যাকগ্রাউন্ডদের কেমন সুযোগ রয়েছে?

    অনেকেরই ধারণা, অস্ট্রেলিয়ায় শুধু STEM (Science, Technology, Engineering, Mathematics) ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদেরই ভালো সুযোগ রয়েছে। তবে বাস্তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। Non-STEM- দের জন্যও স্কলারশিপ, পিআর

    Read More »
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে
    Application Materials
    SOP লেখার ক্ষেত্রে সবাই যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে

    বিদেশে উচ্চশিক্ষার আবেদনে Statement of Purpose যাকে সংক্ষেপে SOP বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটা এমন একটা ডকুমেন্ট, যা অনেক সময় একই CGPA, একই

    Read More »
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?
    Germany
    জার্মানিতে Non-STEM শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ আছে?

    অনেকেই মনে করেন, জার্মানিতে শুধু Engineering, Computer Science বা অন্যান্য STEM (Science, Technology, Engineering, Mathematics) বিষয়ের শিক্ষার্থীদের জন্যই সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে মোটেও তা নয়।

    Read More »
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?
    Application Help
    বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সময়ে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ?

    বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার ক্ষেত্রে অনেকের প্রথম প্রশ্ন থাকে—”বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ?” সংক্ষিপ্ত উত্তর হলো: না, তবে অনেক দিকে থেকেই এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়।

    Read More »